Saturday, March 14, 2026
27.4 C
Dhaka

কুড়িগ্রামে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আতঙ্কে কৃষক

কুড়িগ্রাম জেলার সদর ও রাজারহাট উপজেলার কয়েকটি এলাকায় হঠাৎ শিলাবৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বল্প সময়ের জন্য হওয়া এই শিলাবৃষ্টিতে মাঠের বিভিন্ন ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শনিবার ১৪ মার্চ সন্ধ্যা প্রায় ৭টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। অল্প সময় স্থায়ী হলেও হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তনে কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ এই সময়টিতে মাঠে বিভিন্ন ধরনের মৌসুমি ফসল রয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক ছবরুল আলী বলেন, হঠাৎ সন্ধ্যার পরে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। যদিও তা বেশিক্ষণ ছিল না, প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো হয়েছে। শিলাবৃষ্টি দেখে খুব ভয় পেয়েছিলাম। যদি এটি আরও কিছুক্ষণ চলতো, তাহলে আমার ফসলের বড় ধরনের ক্ষতি হতে পারতো। তারপরও কিছুটা ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকদের অনেকেই জানিয়েছেন, শিলাবৃষ্টি অল্প সময় স্থায়ী হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। তবে কোথাও কোথাও ক্ষতির সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। মাঠে থাকা ধান, সবজি ও অন্যান্য ফসলের অবস্থা পর্যবেক্ষণ করছেন কৃষকরা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিন এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুম পরিবর্তনের সময় এমন ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের ঘটনা স্বাভাবিক হলেও কৃষকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম...

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের...

ডিজেল সংকটে নড়াইলে সেচ ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক

নড়াইলে জ্বালানি তেলের সংকটে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না...

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো...

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের ঘটনায় ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এক সাংবাদিককে...

কুরআন বাস্তব জীবনে কতটা প্রয়োগ হচ্ছে?

রমজান মাস কুরআন নাজিলের মাস হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা...

শাড়ি বা লুঙ্গি দিয়ে জাকাত দিলে কী হবে

ইসলামে জাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, যার মাধ্যমে সম্পদের...

ঘুমের ঘাটতি বাড়ায় ডায়াবেটিসের ঝুঁকি

সম্প্রতি এমরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন গড়ে...

ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজ এলাকার একটি...

মোল্টবুকের মাধ্যমে এআই চ্যাটবটের নতুন যোগাযোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এআই চ্যাটবটগুলোর জন্য বিশেষভাবে তৈরি সামাজিক...

সুরা কদর পাঠ ও অর্থের তাৎপর্য

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মাসের...

আইসক্রিম খাওয়া ও ডায়াবেটিস ঝুঁকি নিয়ে গবেষণায় নতুন প্রশ্ন

গরমের দিনে স্বস্তি পেতে অনেকেই আইসক্রিম খেতে পছন্দ করেন।...

কৃত্রিম মৌল লরেনসিয়াম: বিজ্ঞানীদের দীর্ঘ গবেষণার ফল

পর্যায় সারণির ১০৩ নম্বর মৌল লরেনসিয়াম বিজ্ঞানের ইতিহাসে বিশেষ...

কাজা নামাজ আদায়ের বিধান কী

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। প্রাপ্তবয়স্ক...
spot_img

আরও পড়ুন

অনলাইন জালিয়াতি রোধে এআই প্রযুক্তি জোরদার করছে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যমে বাড়তে থাকা অনলাইন প্রতারণা মোকাবিলায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল চালুর উদ্যোগ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে...

অন্য কোথাও হত্যার পর লাশ ফেলে যাওয়ার সন্দেহ

গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ির পাশের ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর তিন টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দুপুরে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া...

ডিজেল সংকটে নড়াইলে সেচ ব্যাহত, দুশ্চিন্তায় কৃষক

নড়াইলে জ্বালানি তেলের সংকটে সেচের জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। বোরো মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে অনেক কৃষক এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে...

হেব্রনপাড়ার ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে বম নেতার বক্তব্য

বান্দরবানের বম জনগোষ্ঠীর কয়েকজন বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে পুরো সম্প্রদায় নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি ও বম জনগোষ্ঠীর...
spot_img