Friday, March 6, 2026
24.7 C
Dhaka

প্রেমিক জুটিকে গাছে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

পাবনার ঈশ্বরদীতে প্রেমের সম্পর্কের অভিযোগ তুলে এক তরুণ ও তরুণীকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (৫ মার্চ) উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী খড়েরদাঁইড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জানা গেছে, নির্যাতনের শিকার তরুণ দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাসিন্দা। তার সঙ্গে ভাড়ইমারী খড়েরদাঁইড় গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও তিনি কয়েকবার ওই তরুণীর বাড়িতে এসেছিলেন। বুধবার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে স্থানীয় কয়েকজন প্রতিবেশী তাদের একটি ঘর থেকে আটক করেন।

পরে ওই তরুণ-তরুণীকে গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তাদের পায়েও তালা লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় দীর্ঘক্ষণ ধরে তাদের নানা কটু কথা শোনানো এবং শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তরুণ ও তরুণী দুজনই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ঘটনার সূত্রপাত করেন একই এলাকার জহুরুল ইসলাম ও রাকিব আলম নামের দুই যুবক। তাদের উদ্যোগেই প্রেমিক-প্রেমিকাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখার কথা বলা হয়। পরে উপস্থিত অনেকেই অতিউৎসাহী হয়ে তাদের শিকল দিয়ে বেঁধে ফেলেন। এ বিষয়ে বক্তব্য জানতে রাকিব আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে জহুরুল ইসলাম দাবি করেন, ‘ওই যুবক-যুবতী অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিলেন, এ খবর পেয়ে আমরা অনেকেই তাদের হাতেনাতে ধরেছিলাম। যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য বাঁধা হয়। তবে মেয়েটির পায়ে শিকল ও তালা কে মেরেছিল, তা বলতে পারব না।’

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) পাবনা জেলা মনিটরিং অফিসার কামাল আহমেদ সিদ্দিকী বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত অমানবিক। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

ঈশ্বরদীর সম্মিলিত নাগরিক জোটের আহ্বায়ক মাহ্বুবুর রহমান পলাশ বলেন, এ ধরনের ঘটনা সমাজে নেতিবাচক প্রভাব ফেলে। একই সংগঠনের সদস্য সচিব আশিকুর রহমান লুলুও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনের কার্যকর প্রয়োগের দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি যে, ঘটনাস্থল ঈশ্বরদী ও পাবনা সদর থানার সীমান্ত এলাকায়। বিষয়টি সদর থানাকে জানানোর পর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

পাবনা সদর থানার ওসি দুলাল হোসেন জানান, ঈশ্বরদী থানার মাধ্যমে বিষয়টি জানার পর পুলিশ পাঠিয়ে তরুণ-তরুণীকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ এবং ঘটনার বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

১৩ বছরেও চার্জশিট নেই ত্বকী হত্যায়, ক্ষুব্ধ পরিবার

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১৩ বছর...

কোটি টাকার অ্যাম্বুলেন্স অযত্নে, দ্রুত চালুর দাবি স্থানীয়দের

জামালপুর জেনারেল হাসপাতালের পেছনে খোলা জায়গায় দীর্ঘদিন ধরে অযত্নে...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে আইনি চ্যালেঞ্জ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক...

মির্জাপুরে স্পিনিং মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ না...

সেলিনা হায়াৎ আইভীর জামিন স্থগিত: চারটি হত্যা মামলার সঙ্গে আরও এক মামলা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হত্যার...

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে হত্যা: মামলায় চারজনকে আসামি করা হলো

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতের দিকে সমাজকল্যাণ বিভাগের সহকারী...

সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল ২০৫ কেজির বিরল বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায়

কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে শুক্রবার ধরা পড়েছে...

জামায়াত চালু করল ‘নাগরিক সেবা অ্যাপ’, ডিএনসিসির সমস্যা জানাতে

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নাগরিক সমস্যার সরাসরি সমাধানের...

উগ্রবাদ নিয়ে দেওয়া বক্তব্যকে নির্বাচনের সঙ্গে জুড়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজওয়ানা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নারীর...

নীতিনির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা মাত্র ৮৫,...

সহিংসতার মামলায় বদিকে হাইকোর্টের জামিন স্থগিত

বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে করা মামলায়...

মানবাধিকার লঙ্ঘনের শিকাররা আইনে শক্তিশালী কমিশন চান

জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) এবং গুম প্রতিকার ও প্রতিরোধ...

নির্জন সরদারকে হামলার ঘটনায় তিন শিক্ষার্থী কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী...

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান...
spot_img

আরও পড়ুন

১৩ বছরেও চার্জশিট নেই ত্বকী হত্যায়, ক্ষুব্ধ পরিবার

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি মামলার বিচার। আদালতে চার্জশিট দাখিলের তারিখ পিছিয়েছে ১০৩ বার। ফলে...

কোটি টাকার অ্যাম্বুলেন্স অযত্নে, দ্রুত চালুর দাবি স্থানীয়দের

জামালপুর জেনারেল হাসপাতালের পেছনে খোলা জায়গায় দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে দেড় কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা...

ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ নিয়ে আইনি চ্যালেঞ্জ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী এ...

মির্জাপুরে স্পিনিং মিল বন্ধের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় শ্রমিক-কর্মচারীদের বেতন ও বোনাস পরিশোধ না করেই উত্তরা স্পিনিং মিলস লিমিটেড বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এর...
spot_img