Friday, March 6, 2026
32.8 C
Dhaka

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার ( ৫ ডিসেম্বর) সকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে পৌঁছান।

দিনের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। বৈঠকে দুই দেশের চলমান সম্পর্ক, সহযোগিতার ক্ষেত্র এবং ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

এ ছাড়া সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় এবং সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর।

কূটনৈতিক সূত্র জানায়, এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও ভূরাজনৈতিক বিষয়ও আলোচনায় আসতে পারে। বিশেষ করে ব্যবসা–বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা ও ভিসানীতি সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার থাকতে পারে। গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সই হওয়া অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি বাস্তবায়ন প্রসঙ্গও আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ প্রসঙ্গে কূটনৈতিক মহলের একাধিক সূত্র বলছে, চুক্তি স্বাক্ষরের আগে মার্কিন বাণিজ্য দপ্তর বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদা বৈঠকও করেছিল। নতুন সরকারের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা ও অগ্রাধিকারের বিষয়গুলোই এবারের সফরের আলোচনায় প্রাধান্য পেতে পারে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে...

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত...

জুমার দিনের ফজিলত ও গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদাপূর্ণ...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সাইবার হামলার আশঙ্কা, সতর্ক মার্কিন ব্যাংক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন আর্থিক খাতে...

পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগের জন্য...

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির...

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার...

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য...

৬ মার্চ অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পূর্ব পাকিস্তান

একাত্তরের ৬ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন।...

শিশু পার্কে মেলা নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত নেয়নি কেসিসি

খুলনা মহানগরীর তারেকপুকুর মোড়ে অবস্থিত জাতিসংঘ শিশু পার্কে ১০...

ইমিউনোথেরাপি ওষুধে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার। প্রতি...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথে চলাচলে বিঘ্নের কারণে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া,...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি বছরই মুসলিম বিশ্বে আগমন ঘটে পবিত্র রমজান মাসের। ইসলামে এ মাসকে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর সরিষা উৎপাদনে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা সরিষার হলুদ রঙে ভরে...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে শরীরে ক্লান্তি বা ঘুমঘুম ভাব অনুভব করেন। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, সারাদিন না খেয়ে থাকার পর একসঙ্গে...
spot_img