Friday, February 27, 2026
22.9 C
Dhaka

জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের নিহতদের ঘটনায় তদন্ত নিশ্চিত করলেন ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি অবশ্যই তদন্ত করা হবে। এ বিষয়ে কার্যকর সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী হবে বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া হাফেজিয়া মাদরাসা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, সেটাই হবে। তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। বিষয়গুলো যেহেতু আদালতে আছে, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে।’

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে এবং বর্তমান সরকার গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’

মির্জা ফখরুল ঠাকুরগাঁওবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি ঠাকুরগাঁওবাসীর কাছে ঋণী। কারণ, তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের ভোটের কারণেই আজ আমি মন্ত্রী হয়ে আসতে পেরেছি।’

এর আগে ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়ার নিজ বাসভবনে পৌঁছালে জেলা পুলিশের একটি দল মির্জা ফখরুলকে গার্ড অব অনার প্রদান করে। পরে নেতাকর্মীসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস প্রমুখ।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...
spot_img

আরও পড়ুন

ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি ও কুরআন শিক্ষা প্রসারে উদ্যোগ

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার পর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ৬৩ নিউস্কাটনস্থ বিয়াম অডিটরিয়ামে বার্ষিক প্রতিনিধি সম্মেলন ও অ্যাওয়ার্ড...

নিউজিল্যান্ডের ১৬০ রানের লক্ষ্য ইংল্যান্ডের সামনে

জিতলেই সেমিফাইনালের টিকেট, আর হারলেই অপেক্ষা করতে হবে পাকিস্তান-শ্রীলংকা ম্যাচের ফলাফলের দিকে—এমন অবস্থায় ইংল্যান্ডকে ১৬০ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন...

প্রশাসন ও জনপ্রতিনিধি সক্রিয় হলে জনগণ সহজে সেবা পাবে

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘নির্বাচনের আগে আমি যে ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি সেটি...

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেক...
spot_img