Thursday, February 26, 2026
29.7 C
Dhaka

মশা নিধনে কঠোর অবস্থান সরকারের

ডেঙ্গু প্রতিরোধে জল ও স্থলপথে একযোগে মশক নিধন অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার সকালে ধলপুর এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধন ওষুধ পরীক্ষার নমুনা সংগ্রহ কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এই ঘোষণা দেন। এ সময় তিনি ওষুধের কার্যকারিতা সরাসরি পর্যবেক্ষণ করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠ পর্যায়ে সমন্বয় শুরু হয়েছে। মাঠ পর্যায়ে ছিটানো ওষুধের মান যাচাইয়ের জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার মাধ্যমে কার্যকারিতা নিশ্চিত হওয়ার পর পুরোদমে স্প্রে কার্যক্রম শুরু হবে।’

ডেঙ্গু মোকাবিলায় খাল ও জলাশয়ে মশা নিধনের জন্য ডিঙি নৌকা ও স্পিডবোট ব্যবহারের পাশাপাশি ওষুধের মান যাচাইয়ে জোর দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশন আশা করছে, এই তদারকির মাধ্যমে দ্রুতই দৃশ্যমান সুফল পাওয়া যাবে।

মশক নিধনে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ‘আমরা একটা ক্রাশ প্রোগ্রাম নেব। কিছু জায়গায় খাল ছাড়াও পুকুর ও ডোবা পরিষ্কার করবো। এরপর মালিকদের পরিষ্কার রাখার বিষয়ে তাগিদ দেব। তারপরও কেউ অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাতেও মশক নিধন অভিযান চলমান রয়েছে। সেখানে ওষুধের কার্যকারিতা পরীক্ষায় অংশ নেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। তিনি বলেন, ‘আমাদের প্রশাসনে বা জনস্বাস্থ্য কর্মসূচিতে অনেক সময় সমন্বয়ের অভাব দেখা যায়। আমরা এ বিষয়ে সচেতন এবং সমন্বিত কর্মপন্থা নিয়েই কাজ করবো।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান নগরবাসীকে মশা নিধনে দৃশ্যমান ফলাফল দেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ‘মশার ওষুধ নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন আছে। বিষয়টি খতিয়ে দেখে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো।’

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মানবপাচারের শিকার ১৭৫ জনের প্রত্যাবাসন

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ...

রক্তিম চাঁদ দেখার সুযোগ ৩ মার্চ

২০২৬ সালের অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী...

রমজানের মানবিকতায় এতিমদের পাশে শায়খ সুদাইস

রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে মসজিদুল হারামে...

ধর্ষণ ধামাচাপার অভিযোগে উত্তপ্ত এলাকা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে সৎ...

মাতুয়াইল ল্যান্ডফিলে আগুন, দূষণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল...

শিশুর খাবারে ফল, সতর্কতা কেন জরুরি

শিশুদের খাদ্যাভ্যাসে ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেক সময় ফল...

১০ হাজার লোকেশনে পৌঁছানোর লক্ষ্য Free Y-Fi-এর

ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে সাধারণ মানুষের নাগালে আনতে দেশে নতুন...

স্টিফেন হকিংয়ের সঙ্গে এপস্টিন দ্বীপে দুটি বিকিনি নারী

যুক্তরাষ্ট্রের বিতর্কিত ব্যবসায়ী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের প্রকাশিত...

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর নাটক: ভিনি, রিয়াল, পিএসজি ও আতালান্তা

ভিনিসিয়ুস জুনিয়রের জাদু রিয়ালের শেষ ষোলো নিশ্চিত করেছে। বেনফিকার...

বিয়ে করে বদলে গেলেন ‘কিলার মিলার’

দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার এখন ৩৬ বছর বয়সে...

পাকিস্তানি খেলোয়াড়দের দ্য হানড্রেডে উপেক্ষা হবে না

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য হানড্রেডের...

প্রেমাদাসা স্টেডিয়ামে ৬১ রানের বড় জয় নিউজিল্যান্ডের

নিউজিল্যান্ড সুপার এইটে ৬১ রানের বড় জয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে...

জিম্বাবুয়ে বিশ্বকাপে চমক দেখালেও কি কঠিন দিন আসছে?

২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে নিজের অবস্থান আরও শক্তিশালী...

মায়ামিতে লিওনেল মেসির আবাসন সাম্রাজ্য বাড়ছে

দক্ষিণ ফ্লোরিডার ব্রিকেল শহরে কেবল ফুটবল মাঠেই নয়, শহরের...
spot_img

আরও পড়ুন

মানবপাচারের শিকার ১৭৫ জনের প্রত্যাবাসন

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় ১৭৫ জন বাংলাদেশি...

রক্তিম চাঁদ দেখার সুযোগ ৩ মার্চ

২০২৬ সালের অন্যতম উল্লেখযোগ্য জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ৩ মার্চ। ওই দিন একই সঙ্গে পূর্ণিমা ও পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে। নাসার তথ্য অনুযায়ী,...

রমজানের মানবিকতায় এতিমদের পাশে শায়খ সুদাইস

রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে মসজিদুল হারামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান...

ধর্ষণ ধামাচাপার অভিযোগে উত্তপ্ত এলাকা

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে এক কিশোরীকে সৎ বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দী এলাকার...
spot_img