Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন বিরোধিতায় বিক্ষোভ অনুষ্ঠিত

বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন না করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন একদল আইনজীবী।

আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন আইনজীবীরা। পরে মিছিল নিয়ে সমিতি প্রাঙ্গণ ও সমিতি ভবন প্রদক্ষিণ করেন।

সরকারের উদ্দেশে সমাবেশে আইনজীবীরা বলেন, ন্যায়বিচার সবার দোড়গোড়ায় পৌঁছে দিতে চাইলে জেলা আদালতকে উপজেলায় পৌঁছে দেন। সুপ্রিম কোর্টে হাজিরা দিতে আসতে হয় না। নিম্ন আদালতে বিচারপ্রার্থীদের মাসে হাজিরা দিতে হয়। ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বিভাগ নেওয়া যাবে না। যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা থেকে অচিরেই সরে আসুন। অন্যথায় আইনজীবীরা দুর্বার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।

‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ’—এমন শিরোনামে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ সমাবেশ হয়।

সমাবেশে আইনজীবী মাহফুজুর রহমান বলেন, ‘ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বেঞ্চ নিয়ে যাওয়া যাবে না। বিচার বিভাগকে আরও মজবুত করতে গিয়ে দুর্বল করে দিলে এর চেয়ে খারাপ আর কিছুই হবে না। অনুরোধ জানাই, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা থেকে অচিরেই সরে আসুন।’

মাহফুজুর রহমান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক। শুরুতে তিনি বলেন, ‘এখানে রাজনৈতিক কোনো বিষয় নয়, এখানে সাধারণ আইনজীবীদের বিষয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৫ হাজার সদস্য রয়েছে। ১৫ হাজার সদস্যের তরফ থেকে বলতে চাই, ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বেঞ্চ নিয়ে যাওয়া যাবে না। যাবে না, যাবে না।’

সমিতির সাবেক সহসম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান বলেন, ‘বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় (অষ্টম সংশোধনী মামলার রায়) থাকা সত্ত্বেও এর বাইরে গিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে পরিবর্তন করার ক্ষমতা সংস্কার কমিশনকে দেওয়া হয়নি। এটা আদালত অবমাননার শামিল।…বিচার বিভাগে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, ন্যায়বিচারকে সুদূরপরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি, সংস্কার কমিশনের তথাকথিত ঐকমত্য তার একটা বহিঃপ্রকাশ।’

সমাবেশে জ্যেষ্ঠ আইনজীবী মোকছেদুল ইসলাম, আইনজীবী শেখ আতিয়ার রহমান প্রমুখ বক্তব্য দেন। অন্যদের মধ্যে আইনজীবী আবদুল কুদ্দুস বাদল, আশরাফুল ইসলাম, আনিসুর রহমান রায়হান ও মো. মাকসুদ উল্লাহ উপস্থিত ছিলেন।

এর আগে ৩ জুলাই হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে এক বা একাধিক বেঞ্চ করার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনের জন্য ঐকমত্য হয়েছে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার পাশাপাশি প্রতিটি বিভাগীয় শহরে থাকবে—এ বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে।

এক আইনজীবীর আবেদন

হাইকোর্টের বেঞ্চ বিভাগীয় শহরে স্থায়ীভাবে স্থানান্তরের উদ্যোগ না নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম। প্রধান বিচারপতির কাছে লেখা আবেদনটি আজ হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের (বিচার) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

আইনজীবী সাইফুল ইসলাম তাঁর আবেদনে লিখেছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জাতীয় গুরুত্বসম্পন্ন। তাই তিনি এ বিষয়ে তাঁর মতামত ও আপত্তি সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছেন।

spot_img

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে...

মানবসেবায় জীবনের পরিশেষ কেটেছে ‘সিস্টার রোজের’, শেষ ইচ্ছা বাংলাদেশের নাগরিকত্ব

মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে ৮৭ বছর বয়সী জিলিয়ান মার্গারেট রোজ...

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের...

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭...

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায়...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয়...

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...
spot_img

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন তৃতীয় সাক্ষী...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে বই দেখছিলেন গাজী রাফি ও তাঁর সহপাঠী নাইমুর রহমান। রাফি উপন্যাস পড়তে ভালোবাসেন এবং তিনি...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জিয়ারত করতে আসেন। সন্ধ্যার আগে মাজার প্রাঙ্গণে এক কাতারে বসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে সেজেছে। প্রাতঃভ্রমণকারী, পথিক ও দর্শনার্থীদের দৃষ্টি যেন চেনা–অচেনা ফুল ও রঙের দিকে কেন্দ্রীভূত। গাছে গাছে...
spot_img