Monday, April 27, 2026
26 C
Dhaka

ইরানে পুরুষ সেজে ছদ্মবেশে ফুটবলের মাঠে মেয়েরা

ফুটবল ম্যাচ দেখতে অভিনব পদ্ধতি অবলম্বন করে ব্যাপক নজর কেড়েছেন ইরানের বেশ কজন নারী। মুখে নকল দাড়ি গোঁফ, মাথায় পরচুলা লাগিয়ে পুরুষদের পোশাক পরে প্রিয় দল পার্সপোলিসের পতাকা গায়ে জড়িয়ে তারা খেলা দেখতে গিয়েছিলেন। একটি ছবিতে দেখা গেছে গ্যালারিতে বসে আছেন তরুণ কয়েকজন ছেলে। খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে তারা যে নারী, তা বুঝা কঠিন, সেটি এই মেয়েরাই প্রমাণ করেছে।

তেহরানের আযাদি স্টেডিয়ামে গত শুক্রবার ঘটেছে ঘটনাটি। এই মেয়েদের একজন স্থানীয় একটি কাগজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি এ নিয়ে তিনবার এভাবে মাঠে ঢুকে খেলা দেখেছেন। তিনি বলছিলেন, গুগুলে গিয়ে টিউটোরিয়াল দেখে মেকআপের নানা রকম কায়দা শিখেছি ছদ্মবেশ নেওয়ার জন্য।

তিনি জানান এর আগে একবার মাঠে খেলে দেখতে গেলে তাকে নিরাপত্তা কর্মীরা ঢুকতে দেয়নি। তারপরে তিনি এমন বুদ্ধি বের করেছেন এবং অন্যদেরও উৎসাহিত করেছেন। কঠোর শরীয়া আইন দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থার দেশ ইরানে নারীদের মাঠে গিয়ে খেলা দেখা আইনত নিষিদ্ধ না হলেও এক অর্থে স্বীকৃত নয়।

নারীদের মাঠে না ঢোকাই সেখানে স্বাভাবিক। মাঠে যাওয়ার পর ঢুকতে দেওয়া হয়নি এমন ঘটনা রয়েছে। এমনকি মাঠে খেলা দেখতে যাওয়ার জন্য শাস্তির মুখেও পড়তে হয়েছে নারীদের।

২০১৪ সালে একজন ব্রিটিশ ইরানি অ্যাক্টিভিষ্ট মাঠে ঢুকে পুরুষদের ভলিবল ম্যাচ দেখার চেষ্টা করলে তাকে আটক করা হয়। ২০১৮ সালে মাঠে ঢুকে খেলা দেখার চেষ্টা করার কারণে ৩৫ জন নারীকে আটক করা হয়। তবে ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের আগে নারীরা মাঠে গিয়ে খেলা দেখতে পারতেন।

এই ফেব্রুয়ারিতে অবশ্য একবার নারীদের মাঠে ঢোকার অনুমতি মিলেছিল। তবে তাদের পুরুষদের থেকে আলাদা বসতে হয়েছিল।

ছদ্মবেশি ওই নারীকে জিজ্ঞেস করা হয়েছিল আটক হওয়ার কোনও ভয় তার মধ্যে ছিল কি-না?

এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কেনও আমি চিন্তিত হবো? মাঠে গিয়ে আমি কোনও অপরাধ করিনি। আইনে নারীর মাঠে যাওয়াকে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়নি। তবে কয়েকজন নারীকে এর আগে তারা ধরেছে। তাদের মাঠে আর যাবে না বলে মুচলেকাও দিতে হয়েছে। কিন্তু ঝুঁকি নিয়েও মাঠে যাওয়ার পর যে ছবি তারা প্রকাশ করেছেন শুরুতে তা নিজেদের মধ্যেই ছিল। পরে সেই ছবি ছড়িয়ে পড়লে অনেকেই তাদের বাহবা জানিয়েছেন।

কিন্তু ধিক্কারও কম জোটেনি। কেন তারা মাঠে গিয়ে মেয়েদের খেলা দেখছেন না, পুরুষদের ম্যাচ কেন? এমন প্রশ্ন তুলেছেন কেউ কেউ।নিরাপত্তা রক্ষীদের চোখ কিভাবে ফাঁকি দিলেন সেই প্রশ্নের জবাবে আরেকজন বলেন, আমরা দুটি গেট দিয়ে দল করে যখন ঢুকেছি তখন কেউ টেরই পায়নি। তবে স্টেডিয়ামে বসার পর অবশ্য অনেকেই বুঝে গিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হল তারা ম্যাচ জুড়ে আমাদের দিকে কোনও মন্তব্য ছুড়ে দেননি। বরং কেউ কেউ এসে আমাদের সঙ্গে সেলফি তুলেছেন।

ইরানে যতদিন পর্যন্ত মেয়েদের মাঠে গিয়ে খেলা দেখা স্বীকৃত না হবে ততদিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাবেন বলে এই মেয়েরা জানান। ইরানে প্রকাশ্যে মাথার হিজাব খুলে ফেলার জন্যে কিছুদিন আগে নারীদের আটক করার ঘটনা ঘটেছে।

spot_img

আরও পড়ুন

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর...

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

হাওর অঞ্চলে বজ্রপাতজনিত প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি...

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...

‘সাহিত্যিক অশোক বড়ুয়া পঞ্চম স্মারক বক্তৃতা’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বাংলা বিভাগের আয়োজনে ‘সাহিত্যিক অশোক বড়ুয়া...
spot_img

আরও পড়ুন

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ জমা রাখলেই একসময় ধনী হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধুমাত্র টাকা জমিয়ে সম্পদ গড়া কঠিন—এমনটাই...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও, একই সঙ্গে কালবৈশাখী ও বজ্রপাতের ঝুঁকি বেড়েছে। বিভিন্ন এলাকায় ঝড় ও...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল হয়েছে, তেমনি কিছু উদ্ভাবন ইতিহাসে ব্যর্থতা কিংবা নেতিবাচক প্রভাবের উদাহরণ হয়ে আছে। সব আবিষ্কার যে...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা...
spot_img