Wednesday, July 8, 2026
26.2 C
Dhaka

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের দরজা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে অসুস্থ বা ক্লান্ত মানুষ যেন কিছু সময়ের জন্য শীতল পরিবেশে বিশ্রাম নিতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদগুলোতে আগতদের জন্য ঠাণ্ডা পরিবেশের পাশাপাশি বিশুদ্ধ পানীয় জল ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের পূর্বাঞ্চলীয় শহরতলি মঁত্রইয়ের কয়েকটি মসজিদ এই উদ্যোগ বাস্তবায়ন করেছে। দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় যখন স্বাস্থ্যঝুঁকি নিয়ে একের পর এক সতর্কতা জারি করা হচ্ছে, তখন স্থানীয় মসজিদ কর্তৃপক্ষ সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের জন্য মসজিদ খোলা রাখার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, পথচারী, গৃহহীন মানুষ এবং তীব্র গরমে অসুস্থ বোধ করা ব্যক্তিদের কথা বিবেচনায় রেখেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের নামাজের হলগুলো সাময়িকভাবে বিশ্রামকেন্দ্রে রূপান্তর করা হয়েছে। কেউ চেয়ার ব্যবহার করে বিশ্রাম নিচ্ছেন, আবার কেউ শীতল কার্পেটের ওপর বসে বা শুয়ে গরম থেকে স্বস্তি পাচ্ছেন। স্বেচ্ছাসেবকেরা আগতদের মধ্যে ঠাণ্ডা পানির বোতল ও খেজুর বিতরণ করছেন।

মঁত্রই মুসলিম কাউন্সিলের সভাপতি হাসান হারমুজ বলেন, দাবদাহের মধ্যে রাস্তায় মানুষকে প্রচণ্ড কষ্ট পেতে দেখে আমাদের এই ভাবনা আসে। অনেকেই একটু শীতল জায়গার জন্য হন্যে হয়ে খুঁজছিলেন। তখনই আমরা সিদ্ধান্ত নিই মসজিদের দরজা সবার জন্য খুলে দেওয়ার।

তিনি আরও জানান, টানা ১০ দিনের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের পুরো সময়জুড়েই মসজিদগুলো খোলা রাখা হয়েছে। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে ভেতরের পরিবেশ আরামদায়ক থাকায় সেখানে আশ্রয় নেওয়া মানুষ স্বস্তি পাচ্ছেন।

হাসান হারমুজ বলেন, এই সেবা শুধু মুসলমানদের জন্য নয়, বরং যারই একটু আশ্রয়ের প্রয়োজন, তাকেই আমরা স্বাগত জানাচ্ছি। ইসলাম আমাদের যে মানবিক মূল্যবোধ শেখায়, এটি তারই বহিঃপ্রকাশ। এর মাধ্যমে আমরা ফরাসি সমাজকে দেখাতে চাই যে মুসলিমরা এই সমাজেরই অংশ এবং যে কোনো সংকটে তারা সবার পাশে থাকতে প্রস্তুত।

মঁত্রইয়ের আল-ইসলাহ মসজিদের খতিব ইব্রাহিম বালহাজ বলেন, এই তীব্র গরমে বিশেষ করে বয়স্ক ও গৃহহীন মানুষরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তাদের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মসজিদের কাজ শুধু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সংকটের সময়ে সমাজের মানুষের পাশে দাঁড়ানোও এর বড় দায়িত্ব।

তিনি আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা ফ্রান্সে ইসলামের প্রকৃত ও ইতিবাচক রূপটি তুলে ধরতে চেয়েছি। সহাবস্থান শুধু মুখের কথা নয়, তা যে কাজের মাধ্যমেও প্রমাণ করা যায়, এটি তারই উদাহরণ।

তাপপ্রবাহের মধ্যে মঁত্রইয়ের এসব মসজিদের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে মানবিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সংকটের সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কীভাবে সমাজের মানুষের পাশে দাঁড়াতে পারে, এই উদ্যোগ তারই একটি উদাহরণ হয়ে উঠেছে।

সূত্র: আল জাজিরা

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা জোরদারে বৈঠক

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ আরও শক্তিশালী করা, শান্তিরক্ষীদের...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img