Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় রাতের নির্দিষ্ট সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) রাত ৮টা থেকে রবিবার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এ সময় কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানায়, মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব শ্রেণির গ্রাহকও এ সময়ে গ্যাস নাও পেতে পারেন অথবা গ্যাসের চাপ কম থাকতে পারে।

কর্তৃপক্ষ আরও জানায়, পাইপলাইনের জরুরি মেরামত ও লিকেজ প্রতিরোধের স্বার্থে এই সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে ভবিষ্যতে বড় ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী,...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি...

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও...

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...

আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০...

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদ তথ্য জমার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির...

মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয়...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপের অফিশিয়াল বলে সেন্সর প্রযুক্তি, ম্যাচের আগে দিতে হবে চার্জ

ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে টুর্নামেন্টের অফিশিয়াল বল উন্মোচন করা হয়েছে। ‘ট্রাইওন্ডা’ নামের নতুন এই বলে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি, যা ম্যাচ...

রামিসাসহ কয়েকটি আলোচিত হত্যাকাণ্ডে শোক প্রকাশ জাতীয় সংসদের

জাতীয় সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনে প্রয়াত সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক এবং সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডের ভুক্তভোগীদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত...

মঙ্গল অভিযানের রোবট প্রতিযোগিতায় বাংলাদেশের ইউআইইউর বড় সাফল্য, বিশ্বে তৃতীয়

মঙ্গল গ্রহে ভবিষ্যৎ মানব বসতি স্থাপনের গবেষণাকে এগিয়ে নিতে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর আয়োজন করা হয় ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি)। যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য...

আচারি মসলার স্বাদে ঘরেই তৈরি করুন সুস্বাদু সবজি

প্রতিদিনের রান্নায় ভিন্ন স্বাদ আনতে অনেকেই নতুন নতুন রেসিপি খুঁজে থাকেন। আচারের মসলার ঘ্রাণ ও স্বাদে তৈরি আচারি সবজি হতে পারে পরিবারের জন্য একটি...
spot_img