Sunday, June 7, 2026
36.6 C
Dhaka

হজের পর ইবাদতের ধারাবাহিকতা কেন জরুরি

ধর্মীয় বিশ্লেষকদের মতে, হজ মানুষের অন্তরে খোদাভীতি, আত্মশুদ্ধি এবং আখিরাতমুখী চিন্তার বিকাশ ঘটায়। ইহরামের পোশাক মানুষকে সাম্যের শিক্ষা দেয়, আরাফার ময়দান স্মরণ করিয়ে দেয় কেয়ামতের সমাবেশকে এবং কাবা শরিফকে কেন্দ্র করে তাওয়াফ জীবনের মূল লক্ষ্যকে আল্লাহর সন্তুষ্টির দিকে পরিচালিত করার শিক্ষা দেয়।

হাদিসে এসেছে, ‘কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়।’ (সহিহ বুখারি, হাদিস: ১৭৭৩)

হজের পর পরিবর্তন ধরে রাখতে প্রথম শর্ত হিসেবে ইবাদতের ধারাবাহিকতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য নেক আমলের মাধ্যমে আত্মিক উন্নতি বজায় রাখা সম্ভব।

নবীজি (সা.) বলেন, ‘আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয়, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)

ইসলামি শিক্ষায় গুনাহ থেকে বেঁচে থাকার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। হজের সময় যেমন মানুষ নিজেকে অন্যায় ও অশ্লীলতা থেকে দূরে রাখে, তেমনি হজ-পরবর্তী জীবনেও সেই সংযম বজায় রাখা প্রয়োজন।

আল্লাহ–তাআলা বলেন, ‘তোমরা যদি সেই সব কবিরা (বড়) গুনাহ থেকে বেঁচে থাকো, যা থেকে তোমাদের নিষেধ করা হয়েছে, তবে আমি তোমাদের ছোটোখাটো পাপসমূহ মোচন করে দেব এবং তোমাদের সম্মানজনক স্থানে (জান্নাতে) প্রবেশ করাব।’ (সুরা নিসা, আয়াত: ৩১)

এ ছাড়া সৎ ও দ্বীনদার মানুষের সান্নিধ্য আত্মিক উন্নয়ন ধরে রাখতে সহায়ক বলে উল্লেখ করা হয়েছে। কারণ মানুষের চিন্তা, আচরণ ও আমলের ওপর তার পরিবেশের প্রভাব অনেক বেশি।

নবীজি (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শ ও জীবনধারা অনুসরণ করে। অতএব, তোমাদের প্রত্যেকের লক্ষ রাখা উচিত, সে কাকে বন্ধু বানাচ্ছে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৮৩৩)

ধর্মীয় বিশ্লেষকদের মতে, হজের সময়ের স্মৃতি ও অনুভূতিগুলো হৃদয়ে জীবন্ত রাখাও গুরুত্বপূর্ণ। কাবার সামনে দাঁড়িয়ে করা দোয়া, আরাফার ময়দানের আবেগঘন মুহূর্ত কিংবা মদিনার স্মৃতি বারবার মনে করলে ইমানি অনুভূতি জাগ্রত থাকে এবং মানুষ আল্লাহমুখী জীবনযাপনে উদ্বুদ্ধ হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের...

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া...

জলবায়ু অর্থায়নে ঘাটতি, হুমকিতে জনস্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব জনস্বাস্থ্যের ওপর ক্রমেই তীব্র হয়ে উঠছে...

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের নতুন কৌশল, এআই সেবার ত্রুটি কাজে লাগিয়েছে সাইবার অপরাধীরা

বিশ্বজুড়ে জনপ্রিয় ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের নিরাপত্তাব্যবস্থায়...

নবী আইয়ুব (আ.)–এর শরীরে পোকা পড়ার কাহিনি কতটা সত্য

নবী-রাসুলদের জীবন নিয়ে মুসলিম সমাজে বিভিন্ন কাহিনি প্রচলিত রয়েছে।...

খুদে বার্তার লিংকে ক্লিকের আগে সতর্ক থাকুন

ঢাকার বেসরকারি চাকরিজীবী নিয়াজ মোর্শেদের মুঠোফোনে সম্প্রতি বাংলাদেশ সড়ক...

ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারবে মাইক্রোসফটের নতুন এআই এজেন্ট

মাইক্রোসফটের তথ্য অনুযায়ী, স্কাউট মূলত একটি অটোপাইলটধর্মী এআই সহকারী।...

কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিন বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

রেলওয়ে সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী...

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইরাসমাস বৃত্তির সাফল্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেজগাঁও কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা...

২০২৯ সালের মধ্যে বাণিজ্যিক কোয়ান্টাম কম্পিউটারের আশা

মাইক্রোসফট জানিয়েছে, মেজরানা ২ চিপে ব্যবহৃত কিউবিট আগের তুলনায়...

মেহেরপুর সীমান্তে অবস্থান নেওয়া ৬ জনের সন্ধান নেই, তৈরি হয়েছে ধোঁয়াশা

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ছয়জন ব্যক্তিকে...

মৃত্যুচিন্তা কীভাবে বদলে দিতে পারে মানুষের জীবন

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে...

তিন দিনের সরকারি সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সরকারি সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...
spot_img

আরও পড়ুন

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় রাতের নির্দিষ্ট সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার (৬...

অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে নিরাপত্তা জোরদার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে সাময়িক বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। শনিবার...

জলবায়ু অর্থায়নে ঘাটতি, হুমকিতে জনস্বাস্থ্য

জলবায়ু পরিবর্তনের প্রভাব জনস্বাস্থ্যের ওপর ক্রমেই তীব্র হয়ে উঠছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপপ্রবাহ, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ, পানিবাহিত সংক্রমণ, অপুষ্টি এবং মাতৃ ও প্রজনন স্বাস্থ্যঝুঁকি...

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকের নতুন কৌশল, এআই সেবার ত্রুটি কাজে লাগিয়েছে সাইবার অপরাধীরা

বিশ্বজুড়ে জনপ্রিয় ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের নিরাপত্তাব্যবস্থায় একটি ত্রুটি ব্যবহার করে একাধিক ব্যবহারকারীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ উঠেছে। সাইবার অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর...
spot_img