Sunday, September 6, 2026
29 C
Dhaka

সৌরজগতের প্রান্তে নতুন বিস্ময়, ক্ষুদ্র মহাজাগতিক বস্তুরও মিলল বায়ুমণ্ডল

সৌরজগতের একেবারে প্রান্তবর্তী অঞ্চলে থাকা বরফশীতল মহাজাগতিক বস্তু নিয়েই এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল সীমিত। প্লুটো ছাড়া সেখানে আর কোনো বস্তুর নিজস্ব বায়ুমণ্ডল থাকার প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার সেই ধারণায় বড় পরিবর্তন আনলেন জ্যোতির্বিজ্ঞানীরা।

নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত ‘কাইপার বেল্ট’ অঞ্চলে থাকা একটি ক্ষুদ্র মহাজাগতিক বস্তুর চারপাশে অত্যন্ত পাতলা বায়ুমণ্ডলের অস্তিত্ব শনাক্ত করেছেন গবেষকরা। ‘২০০২ এক্সভি৯৩’ নামের এই ট্রান্স-নেপচুনিয়ান অবজেক্টটি সূর্য থেকে প্রায় প্লুটোর সমান দূরত্বে অবস্থান করছে। এর ব্যাস প্রায় ৫০০ কিলোমিটার।

গবেষণায় উঠে এসেছে, বস্তুটির বায়ুমণ্ডল পৃথিবীর তুলনায় অত্যন্ত পাতলা। এর ঘনত্ব পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৫০ লাখ থেকে এক কোটি ভাগের এক ভাগ। এমনকি প্লুটোর বায়ুমণ্ডলের তুলনায়ও এটি প্রায় ৫০ থেকে ১০০ গুণ কম ঘন।

বিজ্ঞানীদের ধারণা, এই ক্ষুদ্র বায়ুমণ্ডলে মিথেন, নাইট্রোজেন কিংবা কার্বন মনোক্সাইড গ্যাস থাকতে পারে। এ আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে, সৌরজগতের দূরবর্তী বরফশীতল অঞ্চলগুলো হয়তো আগের ধারণার তুলনায় অনেক বেশি সক্রিয়।

জাপানের ‘ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি’র গবেষক ও গবেষণাটির প্রধান লেখক কো আরিমাত্সু বলেন, “আবিষ্কারটি ইঙ্গিত দিচ্ছে, সৌরজগতের প্রান্তের এসব ছোট বরফশীতল বস্তু আমাদের আগের ধারণার মতো সম্পূর্ণ নিথর বা অপরিবর্তনীয় নয়।”

গবেষণাটি সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘নেচার অ্যাস্ট্রোনমি’তে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, বায়ুমণ্ডলটি হয়তো স্থায়ী, যা ‘ক্রায়োভলকানিজম’ বা বরফ-আগ্নেয়গিরি ধরনের প্রক্রিয়ার মাধ্যমে টিকে আছে। অর্থাৎ বস্তুটির পৃষ্ঠের ফাটল দিয়ে ভেতর থেকে গ্যাস বের হয়ে বায়ুমণ্ডল তৈরি করছে।

এ প্রসঙ্গে কো আরিমাত্সু বলেন, “বস্তুটি পৃথিবীর আগ্নেয়গিরির মতো তপ্ত লাভা বা গলিত পাথর উদগিরণ করে না। এটি শীতল ও বরফ-জগতের এক ভিন্ন রূপ, যেখানে উদ্বায়ী গ্যাস ও বরফ নির্গত হয়।”

গবেষকদের আরেকটি ধারণা হলো, সাম্প্রতিক কোনো মহাজাগতিক সংঘর্ষের ফলে নির্গত গ্যাস দিয়েও এই বায়ুমণ্ডল তৈরি হতে পারে। যদি সেটিই সত্য হয়, তাহলে কয়েক বছর বা দশকের মধ্যেই এটি মিলিয়ে যেতে পারে। তবে দীর্ঘ সময় টিকে থাকলে বোঝা যাবে বস্তুটির ভেতর থেকেই নিয়মিত গ্যাস বের হচ্ছে।

গবেষণার সময় বিজ্ঞানীরা ‘স্টেলার অকুলেশন’ নামে পরিচিত একটি পদ্ধতি ব্যবহার করেন। এ প্রক্রিয়ায় কোনো মহাজাগতিক বস্তু দূরের একটি তারার সামনে দিয়ে অতিক্রম করলে তার আলো সাময়িকভাবে আড়াল হয়ে যায়। সেই আলোর পরিবর্তন বিশ্লেষণ করে বস্তুটির আকার ও বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়।

গবেষণায় আরও জানা গেছে, ‘কাইপার বেল্ট’ অঞ্চলটি প্রায় ৪৫০ কোটি বছর আগে সৌরজগতের জন্মলগ্নে তৈরি হয়েছিল। বরফ, পাথর ও জৈব পদার্থে সমৃদ্ধ এই অঞ্চল এখনো বিজ্ঞানীদের জন্য রহস্যে ঘেরা। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ‘২০০২ এক্সভি৯৩’-এর সময় লাগে প্রায় ২৪৭ বছর।

গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের নিয়ম অনুযায়ী এ বস্তুটির নতুন নামকরণ করা হতে পারে।

সূত্র: রয়টার্স

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img