Sunday, July 12, 2026
27 C
Dhaka
No menu items!

দিনাজপুরে লিচুতে ঝড়ের ক্ষতি, বাজারে প্রভাবের শঙ্কা

দিনাজপুরে বৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও মৌসুমের শুরুতে জ্বালানি সংকটের কারণে এ বছর লিচুর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে রসালো এই ফলের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (৭ মে) দিনাজপুর সদরসহ বিভিন্ন উপজেলার লিচু বাগান পরিদর্শন ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনাবৃষ্টি, পরে তাপপ্রবাহ এবং সর্বশেষ ঝড়-বৃষ্টিতে লিচু গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গুটি ঝরে পড়া এবং কিছু এলাকায় লিচু ফেটে যাওয়ার ঘটনা ঘটেছে।

দিনাজপুর সদর, বিরল, চিরিরবন্দর, খানসামা, কাহরোল ও বোচাগঞ্জ উপজেলার লিচু চাষিরা জানান, মৌসুমের শুরুতে ভালো ফলনের আশা থাকলেও আবহাওয়ার অনিশ্চয়তায় এবার উৎপাদন কমে যেতে পারে। পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধির কারণে সেচ ও পরিবহন ব্যয় বেড়েছে, যা উৎপাদন খরচ বাড়িয়েছে।

বিরল উপজেলার চাষি রতন রায় বলেন, বাগানে লিচু পচে ও ঝরে যাচ্ছে, ফলে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে।

একই উপজেলার ব্যবসায়ী মফিজুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে লিচু ফেটে নষ্ট হচ্ছে, ফলে বাগান রক্ষায় বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে।

ঘুঘুডাঙ্গা গ্রামের লিচু চাষি জুয়েল ইসলাম বলেন, তার তিন একর বাগানে এবার উৎপাদন গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। জ্বালানি খরচ বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়ে যাবে, ফলে বাজারে লিচুর দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ৪৮৪ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে এবং প্রায় ৩৭ হাজার ৫৯৩ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে কৃষি বিভাগ বলছে, বড় ধরনের ক্ষতি হয়নি। কিছু এলাকায় আংশিক ক্ষতি হলেও তা সামগ্রিক উৎপাদনে বড় প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি লিচুর মান রক্ষায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, লিচুর সুনাম ধরে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এবারও ভালো উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img