Monday, September 14, 2026
32 C
Dhaka

মহাকাশে ডিম্বাণুর খোঁজে দিশেহারা হয়ে পড়ে শুক্রাণু: গবেষণা

মহাকাশের শূন্য অভিকর্ষ পরিবেশে শুক্রাণুর স্বাভাবিক চলাচল ব্যাহত হয় এবং তারা ডিম্বাণুর দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারে না—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। গবেষকরা বলছেন, মাধ্যাকর্ষণের অভাবে শুক্রাণুগুলো দিক নির্ণয়ে বিভ্রান্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড ইউনিভার্সিটির গবেষকদের পরীক্ষায় দেখা গেছে, কৃত্রিমভাবে তৈরি ওজনহীন পরিবেশে শুক্রাণুগুলো যেন কোনো নিয়ন্ত্রণহীন নভোচারীর মতো ঘুরপাক খাচ্ছে।

গবেষক ড. নিকোল ম্যাকফারসন বলেন, “মাধ্যাকর্ষণ না থাকায় এগুলো উল্টেপাল্টে যায়… আসলে কোনটা ওপর আর কোনটা নিচ তা এরা বুঝতে পারে না।”

এই গবেষণায় এমন একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মতো পরিবেশ তৈরি করতে সক্ষম। এতে শুক্রাণুগুলোকে একটি কৃত্রিম গোলকধাঁধায় রাখা হয়, যা নারী প্রজননতন্ত্রের অনুরূপভাবে তৈরি করা হয়েছিল।

গবেষণায় দেখা যায়, মাধ্যাকর্ষণের অভাবে শুক্রাণুর গোলকধাঁধা পার হওয়ার সক্ষমতা প্রায় ৪০ শতাংশ কমে যায়। একই ধরনের প্রভাব ইঁদুর ও শুকরের ভ্রূণ গঠনের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে।

গবেষকরা বলছেন, এই প্রথমবারের মতো প্রমাণ মিলেছে যে শুক্রাণুর সঠিক পথে চলার ক্ষেত্রে মাধ্যাকর্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ গবেষণার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, মহাকাশে দীর্ঘমেয়াদি মানব বসতি স্থাপনের পরিকল্পনার কারণে প্রজনন প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণের প্রভাব বোঝা জরুরি হয়ে উঠেছে।

গবেষণায় আরও দেখা গেছে, প্রোজেস্টেরন হরমোনের উপস্থিতিতে শুক্রাণু কিছুটা দিকনির্দেশনা ফিরে পায়। এই হরমোন স্বাভাবিকভাবে ডিম্বাণু থেকে নিঃসৃত হয় এবং শুক্রাণুকে পথ নির্দেশনায় সহায়তা করে।

গবেষকদের মতে, মহাকাশে তেজস্ক্রিয় বিকিরণও শুক্রাণুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই ভবিষ্যতে মহাকাশে প্রজনন ব্যবস্থা নিশ্চিত করতে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img