Thursday, September 10, 2026
31 C
Dhaka

দৃষ্টি-শব্দে মস্তিষ্কের প্রতিক্রিয়া আগাম জানাবে মেটার নতুন এআই

দৃষ্টি, শব্দ ও ভাষার প্রতি মানুষের মস্তিষ্ক কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা পূর্বাভাস দিতে সক্ষম নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ‘ট্রাইব ভি২’ বা ট্রাইমোডাল ব্রেন এনকোডার নামের এই মডেলটি স্নায়ুবিজ্ঞান গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মানুষের মতো করে বাস্তব জগতের উদ্দীপনায় প্রতিক্রিয়া জানাতে সক্ষম উন্নত এআই বা সুপারইন্টেলিজেন্স তৈরির পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। সাধারণত মস্তিষ্কের কার্যপ্রণালি বিশ্লেষণের জন্য প্রতিটি পরীক্ষায় নতুন করে তথ্য সংগ্রহ করতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এই সীমাবদ্ধতা দূর করার লক্ষ্যেই নতুন মডেলটি তৈরি করা হয়েছে।

মেটা জানিয়েছে, আগে যে গবেষণা সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগত, তা এখন এই মডেলের মাধ্যমে কয়েক সেকেন্ডেই করা সম্ভব। ট্রাইব ভি২ মূলত মানুষের মস্তিষ্কের প্রতিক্রিয়ার একটি ডিজিটাল প্রতিরূপ হিসেবে কাজ করে।

এই মডেলটি তিনটি ধাপে কাজ করে। প্রথমে ছবি, শব্দ ও ভাষাকে বিশ্লেষণের উপযোগী সংখ্যায় রূপান্তর করা হয়। এরপর সেগুলো একত্র করে তথ্য প্রক্রিয়াকরণের ধরণ বিশ্লেষণ করা হয়। সবশেষে কোনো ব্যক্তি কিছু দেখলে, শুনলে বা পড়লে মস্তিষ্কের কোন অংশ সক্রিয় হতে পারে, তার পূর্বাভাস দেওয়া হয়।

আগের সংস্করণের তুলনায় এটি আরও সূক্ষ্মভাবে মস্তিষ্কের কার্যক্রম বিশ্লেষণ করতে পারে এবং অধিক নির্ভুল ফলাফল দিতে সক্ষম। বৃহৎ ডেটাসেটে প্রশিক্ষিত হওয়ায় নতুন পরিস্থিতিতেও এটি কার্যকরভাবে কাজ করতে পারে।

এফএমআরআই পদ্ধতিতে মস্তিষ্কের কার্যক্রম ধারণের সময় অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক সংকেত যুক্ত হয়, যা ফলাফলকে প্রভাবিত করে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাইব ভি২ সরাসরি সংকেতের ওপর নির্ভর না করে গড়পড়তা প্রতিক্রিয়া অনুমান করে। ফলে অনেক ক্ষেত্রে এটি বাস্তব স্ক্যানের চেয়েও নির্ভুল হতে পারে বলে দাবি করা হয়েছে।

মেটা তাদের এই মডেলের গবেষণাপত্র, কোড ও প্রযুক্তি উন্মুক্ত করেছে, যা স্নায়ুবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বাস্থ্যসেবা গবেষণায় গতি আনবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img