Sunday, May 3, 2026
22 C
Dhaka

জয়পুরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক মাসুদ রানা প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–১ (সদর-পাঁচবিবি) আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য (এমপি) হতে না পারলেও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর এই নিয়োগের তথ্য জানানো হয়।

এ পর্যন্ত জয়পুরহাট জেলা প্রশাসক অতিরিক্ত দায়িত্ব হিসেবে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। মাসুদ রানা প্রধানের নিয়োগে জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তাঁরা মনে করছেন, তাঁর নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

দলীয় সূত্রে জানা যায়, মাসুদ রানা প্রধান দীর্ঘদিন ধরে জয়পুরহাটে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের পদে রয়েছেন। তাঁর বাবা মোজাহার আলী প্রধানও জয়পুরহাট-১ আসনে বিএনপির এমপি ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাসুদ রানা প্রধান জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুর রহমান সাঈদের কাছে পরাজিত হন। তবে পরাজিত হওয়ার পরও তিনি মনঃকষ্টে বসে থাকেননি। নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় ঘুরে ঘুরে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সান্ত্বনা দিয়েছেন। সংসদ নির্বাচনের এক মাসের মাথায় সরকার তাঁকে জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়েছে।

রায়কালী ইউনিয়ন বিএনপির নেতা শাহিনুর রহমান বলেন, ‘মাসুদ রানা প্রধান জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় আমরা উচ্ছ্বাসিত।’

নিয়োগ পাওয়ার পর মাসুদ রানা প্রধান রোববার রাতে ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন সংস্থার রিপোর্ট পর্যালোচনা করে দেখেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি হেরে যাইনি। আমাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে।’ তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা চান।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে...

রোহিঙ্গা ইস্যুতে ৭ দফা দাবিতে উখিয়ায় মানববন্ধন

কক্সবাজারের উখিয়া-টেকনাফ অঞ্চলে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অপরাধ...

পাবনায় প্রেসক্লাব ইস্যুতে সরকারের বরাদ্দের আশ্বাস

পাবনার ঐতিহ্যবাহী ৬৫ বছর বয়সী পাবনা প্রেসক্লাবের জায়গা সংক্রান্ত...

বহির্নোঙরে সংঘর্ষে বিপর্যয়, আটকে ২৮০০ কনটেইনার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্যবাহী দুটি কনটেইনার জাহাজের মধ্যে সংঘর্ষের...

হাওরে ধান ডুবে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হাওরের জমিতে রোপণ করা ধান পানিতে...

পাহাড়ি ঢলে কমলগঞ্জে দুই গ্রাম প্লাবিত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা...

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ভাড়া বাসা থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮)...

কুশিয়ারচরে ভাঙন ঠেকাতে প্রকল্পের উদ্বোধন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙন রোধে জিও...

ভৈরবে ৭ মাসের শিশু হত্যায় বাবা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকায় সাত মাস...

কুড়িগ্রামে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাঁচ...

মৌলভীবাজারে ২১৬০ হেক্টর জমির ধান নষ্ট

মৌলভীবাজার জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে হাকালুকি...
spot_img

আরও পড়ুন

পুলিশ পরিচয়ে তেল নিতে গিয়ে যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা এবং প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ মে)...

বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। শনিবার...

রাজাপুরে ইয়াবাসহ আটক আলিফ তালুকদার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৬৪ পিস ইয়াবাসহ উপজেলা বিএনপির সভাপতির ছেলে আলিফ তালুকদার (২৫)-কে আটক করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা)...

ইয়াবা ও গাঁজা সেবনে বিভিন্ন মেয়াদে সাজা

পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চার মাদকসেবী ও কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এ দণ্ডাদেশ...
spot_img