Saturday, May 2, 2026
24 C
Dhaka

ইরানের সঙ্গে যুদ্ধ নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এখন একটি নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে তিনি ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন।

শনিবার (১৪ মার্চ) এক টেলিভিশন ভাষণে কাৎজ বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইরানের বিরুদ্ধে বৈশ্বিক ও আঞ্চলিক সংগ্রাম তীব্র হচ্ছে এবং এখন সেই নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে, যা প্রয়োজনমতো চলবে।’

এর আগে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে অবস্থিত খার্গ দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। পরে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ হামলার বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইউএস সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা পরিচালনা করেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খার্গ দ্বীপে থাকা প্রতিটি সামরিক লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস করা হয়েছে।

তবে দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করা হয়নি বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি এখনও দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত নেইনি। তবে ইরান বা অন্য কেউ যদি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীন ও নিরাপদ পথ ব্যাহত করার চেষ্টা করে, তাহলে আমি এই সিদ্ধান্তও পুনর্বিবেচনা করব।’

এ সময় ইরানকে আবারও অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের দেশের যা অবশিষ্ট আছে, তা বাঁচাতে এখনই অস্ত্র নামিয়ে রাখা উচিত।’

এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল ও বাণিজ্যিক পণ্য পরিবহন অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে প্রায় ২০ বিলিয়ন ডলারের বীমা সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্র কয়েকটি সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে রয়েছে নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে তেল ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া। পাশাপাশি জাপান থেকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে, যারা দুই সপ্তাহের মধ্যে সেখানে পৌঁছে নিরাপত্তা সহায়তা দিতে পারে।

একই সময়ে ট্রাম্প প্রশাসন ইরানকে সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হলে ইরানের তেল অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তবে এখনো সরাসরি এ ধরনের হামলার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তারা জানিয়েছে, এ হামলার পর সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো এখন থেকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হতে পারে।

আইআরজিসি আরও বলেছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উৎসস্থল, বন্দর, ঘাট এবং আমিরাতে অবস্থানরত মার্কিন সেনাদের ঘাঁটিকেও তারা নিশানায় নিতে পারে। একই সঙ্গে আমিরাতের বন্দর, ঘাট ও সামরিক স্থাপনার আশপাশে থাকা সাধারণ নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বানও জানানো হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img