Thursday, April 30, 2026
28 C
Dhaka

হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান: রাষ্ট্রদূত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিত আকারে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ঠিক কতগুলো জাহাজ এই প্রণালী পার হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট সংখ্যা জানাননি তিনি।

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার (১৪ মার্চ) নয়াদিল্লিতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের আয়োজিত ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ফাতহালি এ তথ্য জানান। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত সীমিত হয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতিকে ইরানের সাম্প্রতিক নীতিতে একটি ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।

ভারতের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির পর্যটন, নৌপথ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, এরই মধ্যে দুটি ভারতগামী ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালী পার হয়ে ভারতের পশ্চিম উপকূলের বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ট্যাংকার দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করা হচ্ছে।

এদিকে ইউরোপের কয়েকটি দেশ জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচলের বিষয়ে ইরানের সঙ্গে আলোচনা শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স ও ইতালিসহ কয়েকটি ইউরোপীয় দেশ ইতোমধ্যে তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘাত আরও বিস্তার লাভ না করে তেল ও গ্যাস রফতানি স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেয়া হয়েছে। যদিও আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো সম্ভাব্য নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমা নৌবাহিনীর সহায়তার দিকেও তাকিয়ে আছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন দেশের ওপর চাপ দিচ্ছে যাতে হরমুজ প্রণালী দিয়ে তেল ও বাণিজ্যিক পণ্যের প্রবাহ অব্যাহত থাকে। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রায় ২০ বিলিয়ন ডলারের বীমা সহায়তার কথাও বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কয়েকটি সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। এর মধ্যে রয়েছে নৌবাহিনীকে হরমুজ প্রণালীতে তেল ও পণ্যবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া। আরেকটি পরিকল্পনার অংশ হিসেবে জাপান থেকে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে, যারা দুই সপ্তাহের মধ্যে পৌঁছে নিরাপত্তা সহায়তা দিতে পারে।

একই সময়ে ট্রাম্প প্রশাসন ইরানকে সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হলে ইরানের তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে এ ধরনের কোনো সরাসরি সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি।

সূত্র: আল জাজিরা

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...
spot_img

আরও পড়ুন

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও সময়ের সীমা অতিক্রম করে মানবজীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে। এই আদর্শের ভিত্তি আল্লাহর...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়। একঘেয়েমি কাটাতে প্রতি বছরই কিছু খাবার নতুনভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৫ সালেও এমন কিছু খাবার...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান ইলন মাস্ক। সেই লক্ষ্য বাস্তবায়নে ধাপে ধাপে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ বাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে অনুমোদন...
spot_img