Thursday, September 17, 2026
27 C
Dhaka

মিল্কিওয়ের কেন্দ্রের অদ্ভুত সংকেতের ব্যাখ্যা পেলেন গবেষকরা

মহাকাশের গভীর থেকে আসা অদ্ভুত সংকেতের উৎস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে আসা তিনটি রহস্যময় সংকেতের শক্তির উৎস শনাক্ত করার দাবি করেছেন একদল গবেষক। তাদের বিশ্লেষণ অনুযায়ী, এক্সাইটেড ডার্ক ম্যাটার নামের বিশেষ ধরনের পদার্থের কারণে এসব অস্বাভাবিক সংকেত তৈরি হয়ে থাকতে পারে।

ডার্ক ম্যাটার মহাবিশ্বের অন্যতম রহস্যময় উপাদান। ধারণা করা হয়, এটি পুরো মহাবিশ্বের প্রায় এক-চতুর্থাংশ অংশ জুড়ে রয়েছে। তবে সাধারণ পদার্থের সঙ্গে সরাসরি প্রতিক্রিয়া না দেখানোর কারণে শক্তিশালী টেলিস্কোপ দিয়েও এটিকে সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হয় না। তবুও বিজ্ঞানীদের ধারণা, ডার্ক ম্যাটার পরোক্ষভাবে গ্যালাক্সির নানা অস্বাভাবিক ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।

কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানী শ্যাম বালাজি বলেন, ‘আমরা যখন নক্ষত্রের বিস্ফোরণের মতো পরিচিত জ্যোতির্বিজ্ঞানের ঘটনা দেখি, তখন সেগুলো মিল্কিওয়ে থেকে আসা নির্দিষ্ট শক্তি ও আকৃতির এই সংকেতগুলোর পূর্ণ ব্যাখ্যা দিতে পারে না। এখন আমরা দেখিয়েছি, কীভাবে একটি উত্তেজিত ডার্ক ম্যাটার মডেল অন্তত দুটি বা সম্ভবত তিনটি ব্যাখ্যাহীন সংকেতের কারণ হতে পারে।’

বিজ্ঞানীদের মতে, মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র অত্যন্ত অস্থির ও জটিল পরিবেশের একটি অঞ্চল। সেখানে শক্তিশালী মহাকর্ষ বল ঘন গ্যাসের মেঘকে সংকুচিত করে দ্রুতগতির নক্ষত্র তৈরি করে। এ অঞ্চলের মাঝখানেই রয়েছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ স্টার, যার ভর সূর্যের তুলনায় প্রায় ৪০ লাখ গুণ বেশি। এই শক্তিশালী অভিকর্ষ ও তাপ থেকে বিভিন্ন ধরনের বিকিরণ নির্গত হয়, যা মহাকাশে থাকা টেলিস্কোপ দিয়ে শনাক্ত করা যায়।

গবেষণায় দেখা গেছে, এই অঞ্চলে গামা রশ্মি বিকিরণের একটি তীব্র স্পাইক পাওয়া গেছে, যা খুব নির্দিষ্ট একটি তরঙ্গদৈর্ঘ্যে অবস্থান করে। এর বৈশিষ্ট্য সাধারণ পদার্থের সঙ্গে পুরোপুরি মেলে না। বিজ্ঞানীরা মনে করছেন, ডার্ক ম্যাটার কণাগুলোর পারস্পরিক সংঘর্ষের ফলে সাময়িকভাবে উচ্চ শক্তির অবস্থায় পৌঁছে যাওয়ার ঘটনাই এর কারণ হতে পারে।

বিজ্ঞানী বালাজি বলেন, উত্তেজিত ডার্ক ম্যাটার কণাগুলো যখন সংঘর্ষের পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, তখন তারা অতিরিক্ত শক্তি নির্গত করে। এ প্রক্রিয়ায় একটি ইলেকট্রন ও তার অ্যান্টিম্যাটার সঙ্গী পজিট্রন তৈরি হয়। এসব পজিট্রন মহাকাশে এমন ধরনের সংকেত তৈরি করে, যা ইউরোপীয় স্পেস এজেন্সির ইন্টিগ্রাল মিশনের মতো গভীর মহাকাশ পর্যবেক্ষণকারী টেলিস্কোপ দিয়ে শনাক্ত করা সম্ভব।

বিজ্ঞানীরা ইন্টিগ্রাল মিশনের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, উত্তেজিত ডার্ক ম্যাটার থেকে উৎপন্ন পজিট্রনের সংঘর্ষই গামা রশ্মির ওই রহস্যময় সংকেতের সম্ভাব্য উৎস হতে পারে। তাদের ধারণা, এই মডেলটি গ্যালাক্সির কেন্দ্র থেকে আসা আরও কিছু অস্বাভাবিক আলোর ব্যাখ্যাও দিতে পারে।

গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, গ্যালাক্সির কেন্দ্রের কাছাকাছি সেন্ট্রাল মলিকুলার জোন নামে একটি অঞ্চলে অস্বাভাবিক মাত্রার আয়নীকরণ দেখা যায়। পৃথিবী থেকে প্রায় ২৮ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত এই এলাকায় গ্যালাক্সির প্রায় ৮০ শতাংশ ঘন গ্যাস রয়েছে। এতদিন কসমিক রশ্মি দিয়ে এই আয়নীকরণের ব্যাখ্যা পাওয়া যায়নি। নতুন ডার্ক ম্যাটার মডেল এই রহস্যেরও সম্ভাব্য ব্যাখ্যা দিতে পারে বলে মনে করছেন গবেষকেরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img