Tuesday, March 10, 2026
29.9 C
Dhaka

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত নারীনেতৃত্ব প্রতিষ্ঠিত হচ্ছে না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে প্রায়ই এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়, যাঁদের স্বামীরা জাতীয় নির্বাচনে পরাজিত হয়েছেন। এতে নারীদের প্রকৃত রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয় না। তিনি বলেন, এখন আর নারীরা সংসদে করুণার আসন বা দয়ার সিট চান না; তাঁরা চান প্রকৃত প্রতিনিধিত্ব।

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম।

ফরিদা আখতার বলেন, রাজনৈতিক দলগুলো সংরক্ষিত নারী আসনকে অনেক সময় দাদি–চাচিদের জন্য বরাদ্দ রাখে। যেসব পুরুষ প্রার্থী নির্বাচনে পরাজিত হন, তাঁদের স্ত্রীদের সংরক্ষিত আসনে মনোনয়ন দিয়ে সান্ত্বনা দেওয়া হয়। তাঁর মতে, এই ধরনের প্রক্রিয়ায় সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব গড়ে ওঠে না।

তিনি মনে করেন, রাজনৈতিক দলগুলো যদি মনোনয়ন দেওয়ার সময় অন্তত ৩০ শতাংশ নারী প্রার্থী মনোনীত করে, তাহলে ভবিষ্যতে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রয়োজনীয়তা আর থাকবে না। যেসব নারী দলীয় মনোনয়ন না পেয়েও নির্বাচনে অংশ নিয়েছেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাঁদেরও অভিনন্দন জানান তিনি।

ফরিদা আখতার আরও বলেন, রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদের কম মনোনয়ন দিলেও নির্বাচন কমিশন কেন এ বিষয়ে নীরব ছিল, তা নিয়েও প্রশ্ন তোলা উচিত। তিনি উল্লেখ করেন, সংরক্ষিত আসনে নির্বাচিত নারীদের নির্দিষ্ট কোনো নির্বাচনী এলাকা থাকে না। ফলে তাঁরা আসলে কাদের প্রতিনিধিত্ব করেন এবং কার স্বার্থ সংসদে তুলে ধরেন—সে প্রশ্নও থেকে যায়।

সংরক্ষিত নারী আসন বণ্টনের বর্তমান পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, ‘…এখন আর আমরা করুণার আসন চাই না। দয়ার সিট চাই না।…আমরা চাই সত্যিকারের নারীর প্রতিনিধিত্ব।’ প্রয়োজন হলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে নারীর রাজনৈতিক অধিকার ফোরামের পক্ষ থেকে আলোচনার প্রেক্ষাপট তুলে ধরেন ঋতু সাত্তার। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের প্রধান বিরোধী দলে কোনো নারী সদস্য নেই। এ বিষয়টি নিয়ে সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয়।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, নির্বাচনের আগে নির্বাচন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা থাকলেও নারীদের অভিজ্ঞতা অনুযায়ী এসব অনিয়ম ঠেকাতে নির্বাচন কমিশন কার্যকর উদ্যোগ নিতে পারেনি। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানান।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে বুলিং ও হেনস্তা বন্ধে বৈশ্বিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ফারাহ কবির। তিনি বলেন, ফেসবুকসহ বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো এই ধরনের হয়রানি নিয়ন্ত্রণে যথেষ্ট জবাবদিহি নিশ্চিত করতে পারেনি। অনলাইনে হয়রানির শিকার হলেও নারীরা যাতে পিছিয়ে না পড়েন, সে আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া নারীরা উপস্থিত ছিলেন। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা বলেন, রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ কম থাকায় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও নারীরা বঞ্চিত হন। তাঁর মতে, মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াটি মূলত পুরুষদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এই বৈষম্য তৈরি হচ্ছে।

নারীদের নির্বাচনে অংশগ্রহণ কম হওয়ার কারণ হিসেবে তিনি অর্থনৈতিক প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেন। তাঁর মতে, পুরুষ প্রার্থীরা বিভিন্ন উৎস থেকে সহজে আর্থিক সহায়তা পেলেও নারী প্রার্থীদের সেই সুযোগ সীমিত। পাশাপাশি অনলাইনে নারী প্রার্থীরা তীব্র সাইবার আক্রমণের শিকার হন, যা অনেককে নির্বাচনে অংশ নেওয়া থেকে নিরুৎসাহিত করে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকাশক মাহরুখ মহিউদ্দিন ও নারীপক্ষের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী। ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, বিভিন্ন অঙ্গনে নারীর অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের ঐক্যবদ্ধ হয়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র ফেলো অব প্র্যাকটিস মাহিন সুলতান বলেন, স্বাধীনতার পর থেকেই নারীর রাজনৈতিক ক্ষমতায়নের আন্দোলন চলমান। কিন্তু এখনো সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়াতে একই ধরনের আন্দোলন করতে হচ্ছে। তিনি মনে করেন, দল থেকে নারীরা কেন মনোনয়ন পাচ্ছেন না, সেই কারণগুলোও গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।

শেরপুর-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা অভিযোগ করেন, নির্বাচনে তিনি সমান প্রতিযোগিতার পরিবেশ পাননি। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেও কোনো প্রতিকার পাননি বলেও জানান তিনি।

ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ কম থাকায় নির্বাচনে নারী প্রতিনিধিত্বও কম থাকে। তিনি নারীদের আরও বেশি করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

লক্ষ্মীপুর-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থায় প্রকৃত জনবান্ধব রাজনীতি করা মানুষের সংসদে যাওয়ার সুযোগ সীমিত। অর্থের প্রভাব ও ক্ষমতার রাজনীতি এখানে বড় ভূমিকা রাখে, যা নারী প্রার্থীদের জন্য আরও বড় বাধা হয়ে দাঁড়ায়।

এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা-৫ আসনে বাসদের (মার্ক্সবাদী) প্রার্থী শাহিনুর আক্তার সুমি, ঢাকা-১০ আসনে জাতীয় পার্টির প্রার্থী বহ্নি বেপারী, ঢাকা-১১ আসনে স্বতন্ত্র প্রার্থী কহিনূর আক্তার বীথি, ঢাকা-৭ আসনে বাসদের (মার্ক্সবাদী) প্রার্থী সীমা দত্ত এবং ঢাকা-২০ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাবিলা তাসনিদসহ আরও অনেকে বক্তব্য দেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...
spot_img

আরও পড়ুন

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা অনেকেরই নিয়মিত অভ্যাস। সাধারণত এসব শরবত তৈরিতে সাদা চিনি ব্যবহার করা হয়। এছাড়া মিষ্টিজাতীয় বিভিন্ন...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। ভারতীয় উপমহাদেশের শাসক সম্রাট আওরঙ্গজেবের ভাই...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা দিতে এক জমিতে ৫১ জাতের ধানের আবাদ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এই...

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য প্রযুক্তি হয়ে উঠেছে। গান শোনা, ছবি তোলা, ইমেইল দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার...
spot_img