Friday, March 6, 2026
32.8 C
Dhaka

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। সকাল ৯টার আগেই তিনি মন্ত্রণালয়ে আসেন এবং দিনের কর্মসূচি শুরু করেন।

দিনের শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে বসেন পল কাপুর। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। পরবর্তীতে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

ঢাকায় অবস্থানকালে পল কাপুর সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গেও বৈঠক করবেন। এসব আলোচনায় বাণিজ্য, জ্বালানি সহযোগিতা ও পারস্পরিক বিনিয়োগের বিষয় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সন্ধ্যায় একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পাশাপাশি সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজেও যোগ দেবেন তিনি।

ঢাকা–ওয়াশিংটন কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে পল কাপুর মঙ্গলবার রাতে ঢাকায় আসেন। গত অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এ সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটও আলোচনায় আসতে পারে।

ঢাকা–ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে ব্যবসা–বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভিসা নীতিসহ বিভিন্ন বিষয় যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারে থাকতে পারে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (আর্ট) চুক্তি বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের প্রতি বার্তা দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ প্রেক্ষাপটে চুক্তি সইয়ের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে পৃথক বৈঠক করেছে মার্কিন বাণিজ্য দপ্তর—এ তথ্যও কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে...

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত...

জুমার দিনের ফজিলত ও গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলিম উম্মাহর জন্য বিশেষ মর্যাদাপূর্ণ...

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় সাইবার হামলার আশঙ্কা, সতর্ক মার্কিন ব্যাংক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন আর্থিক খাতে...

পুলিশে নতুন কনস্টেবল নিয়োগ শুরু

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নতুন নিয়োগের জন্য...

৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা

দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির...

জামালপুরে পারিবারিক কলহে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

জামালপুর শহরের একটি বাড়িতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার...

সোমবার থেকে চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক থাকলেও তাপমাত্রা সামান্য...

৬ মার্চ অসহযোগ আন্দোলনে অচল হয়ে পড়ে পূর্ব পাকিস্তান

একাত্তরের ৬ মার্চ বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ এক দিন।...

শিশু পার্কে মেলা নিয়ে বিতর্ক, সিদ্ধান্ত নেয়নি কেসিসি

খুলনা মহানগরীর তারেকপুকুর মোড়ে অবস্থিত জাতিসংঘ শিশু পার্কে ১০...

ইমিউনোথেরাপি ওষুধে ক্যান্সার চিকিৎসায় নতুন সম্ভাবনা

বিশ্বজুড়ে পুরুষদের মধ্যে অন্যতম সাধারণ ক্যান্সার প্রস্টেট ক্যান্সার। প্রতি...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নিরাপত্তা ঝুঁকি ও আকাশপথে চলাচলে বিঘ্নের কারণে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া,...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি বছরই মুসলিম বিশ্বে আগমন ঘটে পবিত্র রমজান মাসের। ইসলামে এ মাসকে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর সরিষা উৎপাদনে আশাবাদী হয়ে উঠেছেন কৃষকরা। জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা সরিষার হলুদ রঙে ভরে...

ইফতারের পর কেন আসে ঘুমঘুম ভাব

রোজার দিন শেষ করে ইফতারের সময় অনেকেই হঠাৎ করে শরীরে ক্লান্তি বা ঘুমঘুম ভাব অনুভব করেন। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, সারাদিন না খেয়ে থাকার পর একসঙ্গে...
spot_img