Wednesday, March 4, 2026
30.1 C
Dhaka

ইফতার অনুষ্ঠানে বক্তব্য ঘিরে অবরুদ্ধ এনসিপির এমপি, দুই ঘণ্টা পর উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে নিরাপদে বের করে আনা হয়।

জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এমপি আব্দুল্লাহ আল আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে যোগ দেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও।

প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বক্তব্য দেওয়ার সময় এমপি আল আমিন বিকেএমইএর সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন। এ মন্তব্যে সেখানে উপস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানার ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন। একপর্যায়ে তারা এমপিকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন, ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেএমইএ, বিসিক শিল্প মালিক সমিতি এবং নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা উদ্যোগ নেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এমপিকে উদ্ধার করে।

ঘটনার বিষয়ে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, একটি ইফতার মাহফিলে এমন মন্তব্য করায় উপস্থিত ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন এবং অনুষ্ঠান ত্যাগ করেন। পরে পুলিশ এলে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় এমপি নিরাপদে চলে যান ৷

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এমপি আলামিন বলেন, আমি এ নিয়ে কোনো দুঃখ প্রকাশ করব না।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে...

মানবসেবায় জীবনের পরিশেষ কেটেছে ‘সিস্টার রোজের’, শেষ ইচ্ছা বাংলাদেশের নাগরিকত্ব

মেহেরপুরের বল্লভপুর হাসপাতালে ৮৭ বছর বয়সী জিলিয়ান মার্গারেট রোজ...

মাছ সংকটে কর্মহীন হাজারো নারী শ্রমিক

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে দেশের অন্যতম বৃহৎ শুঁটকি উৎপাদনকেন্দ্র দীর্ঘদিন...

আর্ট চুক্তি ও ভিসানীতি আলোচনায় থাকতে পারে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করতে দক্ষিণ ও মধ্য...

বিএনপির সংরক্ষিত নারী আসনে সিলেটে একাধিক মুখ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে সিলেটে...

গায়েহলুদের দিনে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কনের মায়ের

মেয়ের গায়েহলুদের আয়োজন ঘিরে যখন আত্মীয়স্বজনের আনাগোনা ও উৎসবের...

মাসে ২০০ টাকায় মডেল পরীক্ষায় বদলে যাচ্ছে ভাগ্য

ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে রোববার (৭...

সীতাকুণ্ডে প্রথম জিরা চাষেই বিপর্যয়, হতাশ কৃষক

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রথমবারের মতো পরীক্ষামূলক জিরা চাষ করে আলোচনায়...

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের...

রোজায় উল্টো চিত্র, সিংড়ায় হাঁসের ডিমের বাজারে অস্থিরতা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় রোজা শুরুর পর নিত্যপ্রয়োজনীয়...

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনা

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনার উদ্দেশ্যে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক...
spot_img

আরও পড়ুন

২০২৪ সালের জুলাই আন্দোলনের সাক্ষী আদহাম আদালতে জবানবন্দি

শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন তৃতীয় সাক্ষী...

পাঠক না থাকার আক্ষেপ: অমর একুশে বইমেলা

ঢাকার অমর একুশে বইমেলায় মঙ্গলবার বিকেলে কেন্দ্রবিন্দু প্রকাশনীর স্টলে বই দেখছিলেন গাজী রাফি ও তাঁর সহপাঠী নাইমুর রহমান। রাফি উপন্যাস পড়তে ভালোবাসেন এবং তিনি...

রোজাদারদের মিলনমেলা: এক কাতারে ইফতার

সিলেটে হজরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফে পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা জিয়ারত করতে আসেন। সন্ধ্যার আগে মাজার প্রাঙ্গণে এক কাতারে বসে...

মনু নদীর তীরে বসন্তের রঙিন উচ্ছ্বাস

মৌলভীবাজার শহরের কাছে মনু নদের তীর বরাবর বসন্তের রঙে সেজেছে। প্রাতঃভ্রমণকারী, পথিক ও দর্শনার্থীদের দৃষ্টি যেন চেনা–অচেনা ফুল ও রঙের দিকে কেন্দ্রীভূত। গাছে গাছে...
spot_img