Sunday, June 7, 2026
29.9 C
Dhaka

জাপান ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা

তাইওয়ানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। ২০৩১ সালের মার্চের মধ্যে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এসব ক্ষেপণাস্ত্র মোতায়েনের সময়সীমা নিশ্চিত করেছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে এই পরিকল্পনা প্রথম ঘোষণা করা হলেও এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমা প্রকাশিত হলো। শিনজিরো কোইজুমি জানিয়েছেন, ইয়োনাগুনি ইউনিটে মধ্যপল্লের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে, যা শত্রুপক্ষের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম হবে।

তাইওয়ান থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপ থেকে অঞ্চলটির উপকূল দেখা যায়। চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে এবং অঞ্চলটি রক্ষায় শক্তি প্রয়োগের সম্ভাবনার কথাও নাকচ করেনি। গত নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সতর্ক করে জানান, হামলার ক্ষেত্রে জাপান তার আত্মরক্ষা বাহিনী সক্রিয় করবে। এর ফলে টোকিও ও বেইজিংয়ের সম্পর্ক উত্তপ্ত হয়ে যায়।

চীন জাপানের বিরুদ্ধে ‘আঞ্চলিক উত্তেজনা উসকে দেওয়া’ অভিযোগ তুলেছে। এর আগে চীনের ২০টি জাপানি কোম্পানি ও প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের একদিন পরই জাপানের প্রতিরক্ষামন্ত্রী ক্ষেপণাস্ত্র মোতায়েনের সময়সূচি ঘোষণা করেন।

এদিকে গত নভেম্বরে কোইজুমির ইয়োনাগুনি সফরের পর চীন দ্বীপটির কাছে ড্রোন উড়ালে জাপান যুদ্ধবিমান মোতায়েন করে প্রতিক্রিয়া দেখায়। চলতি মাসে পার্লামেন্ট নির্বাচনে তাকাইচির বড় জয় তাকে প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের রাজনৈতিক সমর্থন দিয়েছে। গত এক দশকে ইয়োনাগুনিকে জাপান একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে রূপান্তর করেছে। বর্তমানে সেখানে উপকূলীয় নজরদারি কার্যক্রম পরিচালনা হচ্ছে এবং প্রায় ১৬০ জন সেনা কর্মরত আছেন।

২০২৬ অর্থবছরে দ্বীপটিতে একটি ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট স্থাপন করা হবে, যা শত্রুপক্ষের যোগাযোগ ও রাডার ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করতে সক্ষম হবে। তবে কোইজুমি বলেছেন, ‘অবকাঠামোগত উন্নয়নের অগ্রগতির ওপর নির্ভর করে সময়সূচিতে কিছু পরিবর্তন আসতে পারে। বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২০৩০ অর্থবছরের মধ্যেই ইউনিট স্থাপনের কাজ শেষ হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা...

সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় বাহিনী যুক্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামের...

হাইমচরে মেঘনা নদীতে ড্রেজার জব্দ, ৩ জনকে জেল

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়...

প্রতিবেশীর খোঁজখবর রাখার ওপর ইসলামের বিশেষ গুরুত্ব কেন

আধুনিক নগরজীবনে মানুষ দিন দিন ব্যক্তিকেন্দ্রিক হয়ে উঠছে। একই...

রোগী জিম্মি করে ভাড়া বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের...

রহস্যজনক তাপমাত্রা বৃদ্ধি, গোসাইরহাটে চাঞ্চল্য

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে মাটির একটি অংশ...

শান্তিরক্ষা মিশনে প্রাণ হারালেন সেনা সদস্য চপল

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণ করা...

ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলছিয়া এলাকার ফুলজোড় নদ থেকে এক...

জয়পুরহাটে তুচ্ছ বিরোধে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির সময় মুমিনের জন্য ৫ গুরুত্বপূর্ণ আমল

বৃষ্টি মহান আল্লাহর অন্যতম নিয়ামত। এর মাধ্যমে শুষ্ক ও প্রাণহীন ভূমি আবারও সজীব হয়ে ওঠে, প্রকৃতি ফিরে পায় নতুন প্রাণ। ইসলামে বৃষ্টিকে রহমতের নিদর্শন...

খাদ্যভিত্তিক আলোকচিত্রে বিশ্বমঞ্চে উজ্জ্বল বাংলাদেশ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আলোকচিত্র প্রতিযোগিতা ওয়ার্ল্ড ফুড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বিশ্বের ৫০টিরও বেশি দেশ থেকে...

রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার

প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী...

ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলস নির্মাতাদের জন্য আসছে নতুন ‘সিরিজ’ সুবিধা

ফেসবুক ও ইনস্টাগ্রামের রিলস নির্মাতাদের জন্য নতুন একটি সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটা। ‘সিরিজ’ নামের এ ফিচারের মাধ্যমে নির্মাতারা একই বিষয়, গল্প বা ধারাবাহিক...
spot_img