Monday, May 4, 2026
29 C
Dhaka

উজ্জ্বল আকন্দের স্বজনদের মারধরের ঘটনায় পুলিশ তদন্ত

গাইবান্ধার সাদুল্লাপুরে ফরিদপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি উজ্জ্বল আকন্দের বাড়ি ভাঙচুর এবং তার স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নয়নপুর গ্রামে এই ঘটনা ঘটে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উজ্জ্বল আকন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতদের মধ্যে রয়েছেন নয়নপুর গ্রামের ছকু আকন্দ (৫৫), তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মনজুরুল ইসলাম (৪২)। বাকিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪টার দিকে উজ্জ্বল আকন্দের চাচাতো ভাই শাহিন মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ হাট থেকে তার ব্যাটারিচালিত অটো রিকশাভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে নয়নপুর গ্রামের জামে মসজিদের সামনে ১৩-১৪ জন দুর্বৃত্ত লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার রিকশার গতিরোধ করে। রিকশা ভাঙচুর ও শাহিন মিয়াকে মারপিট করা হয়। খবর পেয়ে তার স্বজনরা এসে বাঁধা দিলে তাদেরও মারধর করা হয়।

প্রাণ বাঁচাতে শাহিন ও তার স্বজনরা উজ্জ্বল আকন্দের বাড়িতে আশ্রয় নেন। এসময় দুর্বৃত্তরা সেখানে প্রবেশ করে তাদের মারধর ও ঘরবাড়ি ভাঙচুর করে। উজ্জ্বল আকন্দ অভিযোগ করেন, তার চাচা ছকু আকন্দ ও চাচাতো ভাই ইউনুস আকন্দের ঘরবাড়িও ভাঙচুর করা হয়েছে। তিনি দাবি করেছেন, তার স্বজনরা সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করায় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ সরকারও এ একই তথ্য জানিয়েছেন।

তবে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, কোনো রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটেনি। স্থানীয় বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দ্বন্দ্বের কারণে এই মারামারি সংঘটিত হয়েছে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি স্বীকার করে বলেছেন, এটি রাজনৈতিক না অন্য কারণে ঘটেছে তা তদন্তের আওতায় রয়েছে। থানায় মামলা করার প্রস্তুতি চলমান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি...

হাওরের কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা সহায়তা ঘোষণা

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে ৭...

ডিসি সম্মেলনে শিক্ষা সংস্কার ও নতুন কারিকুলাম নিয়ে আলোচনা

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের বিষয়ে জেলা...

১৭ কেজি স্বর্ণ মামলা নথিতে কীভাবে নেমে এল দেড় কেজিতে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি...

সংসদের প্রথম অধিবেশন সফল, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সদ্য সমাপ্ত প্রথম অধিবেশন দেশের ইতিহাসে...

পুলিশ পোশাক ইস্যুতে সরকারের নতুন সিদ্ধান্তের ঘোষণা

পুলিশের বর্তমান পোশাক নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

আগ্নেয়াস্ত্র ও মাদকসহ নোয়াখালীতে আটক ৬

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, ইয়াবা...

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে ৩৭ জন আটক

গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে হাজী মাজার বস্তি এলাকায়...

হ্রদের পানির স্তর কমে বিদ্যুৎ উৎপাদনে ধস

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর কমে যাওয়ায় কর্ণফুলী পানি...

শতাব্দীপ্রাচীন ‘মন পবনের গাছ’ ঘিরে লোককথা

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতিয়া গ্রামে দাঁড়িয়ে থাকা একটি বিশাল...

ছাত্র আন্দোলনকেন্দ্রিক হত্যা মামলায় গ্রেপ্তার ১

কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাব্বির হোসেন (১৯)...

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ...

চোরাই মালামালসহ দিনাজপুরে তিনজন আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চোরাই মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

নেত্রকোনায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

নেত্রকোনার কেন্দুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক...
spot_img

আরও পড়ুন

টিন সার্টিফিকেট নিতে কী কী লাগে

টিন সার্টিফিকেট বা ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) হলো একটি ইউনিক নম্বর, যা বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের শনাক্ত করতে ব্যবহার করে। এর মাধ্যমে...

হাওরের কৃষকদের জন্য ৭ হাজার ৫০০ টাকা সহায়তা ঘোষণা

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের আর্থিক সহায়তা হিসেবে ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন,...

ডিসি সম্মেলনে শিক্ষা সংস্কার ও নতুন কারিকুলাম নিয়ে আলোচনা

অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ‘রিটায়ার্ড টিচার্স পুল’ গঠনের বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আলোচনা হয়েছে। সম্মেলনের প্রথম দিনের শিক্ষাসংক্রান্ত অধিবেশনে এ বিষয়টি উঠে আসে বলে...

১৭ কেজি স্বর্ণ মামলা নথিতে কীভাবে নেমে এল দেড় কেজিতে

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা সাড়ে ১৭ কেজি স্বর্ণ আদালতের নথিতে হাইকোর্টে উপস্থাপন করা হয় মাত্র দেড় কেজি হিসেবে। বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি...
spot_img