Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

চবির শিক্ষার্থী তন্ময় দত্ত মিশুর প্রথম কাব্যগ্রন্থ ‘পরিশুদ্ধ’ প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী তন্ময় দত্ত মিশুর প্রথম কাব্যগ্রন্থ পরিশুদ্ধ প্রকাশিত হয়েছে।২০২৬ সালের জানুয়ারি মাসে দাঁড়িকমা প্রকাশনী থেকে বইটি প্রকাশ পায়।

‘হাসতে শিখুন, হাসাতে শিখুন / চুপ করে নয়, আওয়াজ করে বাঁচতে শিখুন’ এমন প্রত্যয়ে সাজানো কাব্যগ্রন্থটিতে প্রেম, মানবিকতা, অসাম্প্রদায়িক চেতনা ও উত্তরাধুনিক ভাবনার নানা অনুষঙ্গ স্থান পেয়েছে। কবির ভাষায়, বিশ্বব্রহ্মাণ্ডের অতি ক্ষুদ্র এক জীব মানুষের নির্মিত ছোট্ট এক জগৎ এই বই, যেখানে পাঠক নিজস্ব ব্যাখ্যা ও বিশ্লেষণের অবাধ সুযোগ পাবেন।

বইটির মুখবন্ধ লিখেছেন চবির ইংরেজি বিভাগের শিক্ষক তাকিত মল্লিক। তিনি বলেন, তন্ময় দত্ত মিশুর প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়। তাঁর ভাষায়, স্বভাবত নীরব হলেও মিশুর কবিতা উচ্চকণ্ঠ— যেখানে প্রেম, অসাম্প্রদায়িকতা ও উত্তরাধুনিকতার ছোঁয়া রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার মতোই মিশুর ‘মানুষ’ কবিতায় ধনী-দরিদ্র, কৃষক-মজুর কিংবা মালিক-শ্রমিকের বিভাজনের বাইরে মানবসমতার ধারণা উঠে এসেছে। মৃদু ভাষায় বিপ্লবের আহ্বান ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের স্বপ্নও তাঁর কবিতায় প্রতিফলিত হয়েছে।
দীর্ঘ পাণ্ডুলিপি-যাত্রার কথা স্মরণ করে কবি জানান, ২০২১ সাল থেকে বিভিন্ন প্রকাশনীর দ্বারে ঘুরেছেন তিনি। অবশেষে বইটি প্রকাশিত হওয়ায় এক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এবং শুরু হয়েছে নতুন পথচলা।

কবিতার একটি অংশে তিনি লিখেছেন—
‘আসবে পরিবর্তন, উড়বে ফানুস,
বাহিরে যতই দেখাও ভেদাভেদ,
ভেতরে কিন্তু সবাই মানুষ।’

উল্লেখ্য, তন্ময় দত্ত মিশু ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। স্কুল জীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে যুক্ত। বিভিন্ন ম্যাগাজিন ও জাতীয় দৈনিকে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। তিনি চবি বন্ধুসভার ম্যাগাজিন জারুলপত্র-এর দ্বিতীয় সংখ্যার সহযোগী সম্পাদক ছিলেন, যা ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। এছাড়া ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা নিয়ে প্রকাশিত দেয়ালিকা এক ফালি রৌদ্দুর-এর সংগঠক ও প্রকাশক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত দেয়ালিকাটির পাঁচটি সংখ্যা প্রকাশিত হয়েছে।
বর্তমানে ‘পরিশুদ্ধ’ কাব্যগ্রন্থটি অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারি ডটকম-এ পাওয়া যাচ্ছে। এছাড়া ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অমর একুশে বইমেলা ২০২৬-এ দাঁড়িকমা প্রকাশনীর স্টলেও বইটি পাওয়া যাবে।

কবির ভাষায়
‘কবি’রাও মানুষ,
তাদের কোনো অলৌকিক শক্তি নেই।
সব শক্তি কবিতার,
কবি কেবলই মাধ্যম
সৃষ্টির কাছে পৌঁছাবার।’

চবি প্রতিনিধি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...
spot_img

আরও পড়ুন

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...
spot_img