Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিতর্কের সৃষ্টি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান সম্পর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মন্ত্রী যে মন্তব্য করেছেন, তা ইতিহাস, ভাষাতত্ত্ব এবং গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তিনি উল্লেখ করেন, ‘ইনকিলাব’ শব্দটি আরবি উৎসভিত্তিক হলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বহু দশক ধরে ব্যবহৃত হয়ে আসছে।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ভাষা কোনো সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ নয়; ভাষা জনগণের ব্যবহারে সমৃদ্ধ হয়, বিকশিত হয় এবং নিজস্ব রূপ লাভ করে। বাংলা ভাষা তদ্ভব, তৎসম, আরবি, ফারসি, পর্তুগিজ ও ইংরেজিসহ অসংখ্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে আজকের অবস্থানে এসেছে। কোনো শব্দের উৎপত্তি নিয়ে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।

তিনি বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়; এটি শোষণ, অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। দেশের ছাত্র-জনতা যখন অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন তাদের কণ্ঠরোধ করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

জুবায়ের আরও উল্লেখ করেন, মন্ত্রী বলেছেন, স্লোগান উচ্চারিত হলে তার হৃদয়ে ‘রক্তক্ষরণ’ হয়। অথচ জনগণের অধিকার হরণ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ঘুষ-দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়মের মতো বিষয়গুলো মন্ত্রী মহোদয়ের হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছে না।

তিনি বলেন, দেশবাসীর ন্যায্য প্রতিবাদের ভাষাকে দোষারোপ না করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়াই সরকারের দায়িত্ব। জামায়াত বিশ্বাস করে, বাংলা ভাষা আমাদের গৌরব এবং আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি। শব্দভাণ্ডার ও ঐতিহাসিক অভিজ্ঞতার সমন্বয়ের কারণে কোনো শব্দ বা স্লোগানকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা এড়ানো উচিত।

সংগঠনটি অবিলম্বে মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং সতর্ক করেছে, অন্যথায় জনগণই এর যথাযথ জবাব দেবে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...

রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের...

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

চলচ্চিত্র ও অভিনয়ের জগতে দীর্ঘ সময় ধরে কিংবদন্তি হিসেবে...

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে...

মাথাব্যথার আড়ালে লুকিয়ে থাকতে পারে জটিল রোগ

মস্তিষ্কের কোনো নির্দিষ্ট অংশে কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেলে তাকে...

ডিজিটাল রূপান্তরে নতুন ভিশনের কথা বললেন মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের...

ফ্যামিলি কার্ড বিতরণে তিন স্তরের পর্যবেক্ষণ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,...

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করা হবে শিগগির

বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল...

কারাগার থেকে দেড় ঘণ্টার প্যারোল, বাবার জানাজায় ছাত্রদল নেতা

রাজবাড়ীতে কারাগারে থাকা অবস্থায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায়...

রমজানে বিয়ে ও দাম্পত্য জীবনের বিধান

রমজান মাসে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ বা অপছন্দনীয়—এমন ধারণা...
spot_img

আরও পড়ুন

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনার মধ্যে আত্মহত্যা, অসুস্থতাজনিত মৃত্যু ও অস্বাভাবিক মৃত্যু রয়েছে। পুলিশ...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি স্পষ্টভাবে বলেছেন, যেকোনো মূল্যে স্বাভাবিক...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি সৌদি সরকারের শুভেচ্ছা...

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা জানিয়েছে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদের...
spot_img