Sunday, February 22, 2026
32 C
Dhaka

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ফি পরিশোধ এখন অনলাইনে, নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে (স্কুল-কলেজ) সব ধরনের ফি ও অন্যান্য আয় আদায়ে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ফি সরকারি ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা, ২০২৬’-এর তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত নীতিমালা ৯ ফেব্রুয়ারি জারি করা হয়।

নীতিমালায় বলা হয়েছে, শিক্ষার্থীদের সব ধরনের ফি ও প্রতিষ্ঠানের যাবতীয় আয় সোনালি পেমেন্ট গেটওয়ে (এসপিজি) বা সরকারি ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায় করতে হবে। জরুরি প্রয়োজন বা প্রাকৃতিক দুর্যোগ ছাড়া কোনো অবস্থাতেই নগদ টাকা গ্রহণ করা যাবে না। যদি নগদ টাকা গ্রহণ করা হয়, তবে তা পরবর্তী দুই কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসাবে জমা দিতে হবে।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ২০২৪ সালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ২২,৬৫৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৮,৪৮৬টি বিদ্যালয়, ১,৪৫১টি স্কুল-কলেজ এবং ২,৭২০টি কলেজ। এসব প্রতিষ্ঠানে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান জানান, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে সব ধরনের নগদ লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। আশা করি, এতে প্রতিষ্ঠানগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।’

নীতিমালায় আরও বলা হয়েছে, একবার ভর্তিকৃত শিক্ষার্থীর কাছ থেকে পরবর্তী শ্রেণিতে ওঠার সময় ‘পুনঃ ভর্তি ফি’ নেওয়া যাবে না। এর আগে গত বছরের ১৯ নভেম্বরও একই ধরনের নির্দেশনা জারি করা হয়েছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধান যৌথভাবে দায়ী থাকবেন। দায়িত্ব ছাড়ার পরও অনিয়ম ধরা পড়লে তাদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক বা কর্মকর্তা আর্থিক বিধি লঙ্ঘন করলে তা ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে এবং এমপিও স্থগিত বা বরখাস্ত করা যেতে পারে। এছাড়া অনিয়মের দায়ে সংশ্লিষ্ট পরিচালনা কমিটিও বাতিল করা যাবে।

প্রতিষ্ঠানের দৈনন্দিন খুচরা নগদ তহবিলের ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে। ধরন ও শিক্ষার্থীসংখ্যার ভিত্তিতে প্রতি মাসে ১০,০০০ থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা নগদ ব্যয় করা যাবে। একক ভাউচারে ২৫,০০০ টাকার বেশি খরচ করা যাবে না; অতিরিক্ত ব্যয় ক্রস চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে।

নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছয়টি উপকমিটি গঠন করার কথাও বলা হয়েছে—অর্থ, ক্রয়, উন্নয়ন, টিউশন ফি ও সেশন চার্জ আদায়, অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম মূল্যায়ন এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি। সব ভাউচার ই-ক্যাশ বুকে এন্ট্রি করতে হবে। ডিআইএ একটি অনলাইন ভিত্তিক ‘ই-ক্যাশ বুক’ সিস্টেম তৈরি করবে।

শিক্ষক-কর্মচারীদের মানবিক প্রয়োজনে (চিকিৎসা বা প্রাকৃতিক দুর্যোগ) সর্বোচ্চ ছয় মাসের মূল বেতনের সমপরিমাণ অগ্রিম বা ঋণ দেওয়া যাবে, যা পরে কিস্তিতে বেতন থেকে সমন্বয় করা হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বালু সন্ত্রাসীদের জোরপূর্বক ফসল কেটে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন গ্রামবাসী...

দৈনন্দিন জীবনে ইসলামি আইন

রমজান মাসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মুসলমানরা দ্বীনের মৌলিক বিধানগুলো...

বান্দরবান পাহাড়ে দ্বিমুখী কৃষি পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় সাঙ্গু ও মাতামুহুরী...

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন...

শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশে...

দেশের মোট ভোটার সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন...

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধি

গেল জানুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌ-পথে মোট...

ফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও ভারত ‘এ’ দল

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে আজ শনিবার (২২...

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা।...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা...

সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি

গত জানুয়ারি মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন...

মেমোরিয়াল কলিসিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচ

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই...
spot_img

আরও পড়ুন

বালু সন্ত্রাসীদের জোরপূর্বক ফসল কেটে নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া...

দৈনন্দিন জীবনে ইসলামি আইন

রমজান মাসে কোরআন তিলাওয়াতের মাধ্যমে মুসলমানরা দ্বীনের মৌলিক বিধানগুলো নতুন করে অনুধাবনের সুযোগ পান। আজ ২ রমজান দিবাগত রাতে ইশার পর তৃতীয় দিনের তারাবি...

বান্দরবান পাহাড়ে দ্বিমুখী কৃষি পদ্ধতি নতুন সম্ভাবনা তৈরি করছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বান্দরবান জেলার পাহাড়ি এলাকায় সাঙ্গু ও মাতামুহুরী নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে দ্বিমুখী কৃষি পদ্ধতি স্থানীয় কৃষকদের স্বাবলম্বী করে তুলেছে। শত শত বছর ধরে...

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় নারী নিহত

ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় রহিমা (৬৫) ও মনোরঞ্জন বর্মন (৮০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ও রাতের দিকে এই দুর্ঘটনা...
spot_img