Saturday, February 21, 2026
33.3 C
Dhaka

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি অনুভব করেন। পেটভর্তি খাবার খাওয়ার পর শক্তি ফিরে আসার বদলে শরীর অবসন্ন হয়ে পড়া রমজানে খুবই পরিচিত একটি সমস্যা।

বিশেষজ্ঞদের মতে, সারাদিন না খেয়ে থাকার পর একসঙ্গে অনেক খাবার খেলে হজমপ্রক্রিয়া দ্রুত সক্রিয় হয়ে যায়। তখন শরীরের রক্তপ্রবাহের বড় অংশ অন্ত্রের দিকে চলে যায়। ফলে মস্তিষ্কে সাময়িকভাবে রক্তপ্রবাহ কমে গিয়ে তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি দেখা দেয়।

এ ছাড়া পানিশূন্যতাও ইফতারের পর ক্লান্তির অন্যতম কারণ। সারাদিন পানি না খাওয়ার কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। ইফতারে পর্যাপ্ত পানি বা তরল খাবার না নিলে এই ক্লান্তি আরও বেড়ে যেতে পারে।

ভাজাপোড়া, অতিরিক্ত মসলাদার ও মিষ্টিজাতীয় খাবারও শরীরের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। এসব খাবার হজমে বেশি সময় লাগে এবং শরীরকে অবসন্ন করে তোলে।

ইফতারের পর ক্লান্তি দূর করতে বিশেষজ্ঞরা ধীরে ও পরিমিতভাবে খাওয়ার পরামর্শ দেন। ইফতার শুরু করা উচিত একটি খেজুর ও এক গ্লাস পানি দিয়ে। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে অল্প অল্প করে খাবার গ্রহণ করলে হজম সহজ হয়।

ইফতারের পর পর্যাপ্ত পানি পান করা জরুরি। পাশাপাশি ফল, ফলের রস, শরবত বা ডাবের পানি পান করলে শরীর দ্রুত সতেজ হয়।

ভাজাপোড়া কমিয়ে ছোলা, ফল, সালাদ, স্যুপ বা হালকা প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নিলে ক্লান্তি কম হয়। ইফতারের কিছু সময় পর এক কাপ হালকা চা বা কফি পান করা যেতে পারে, তবে অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলাই ভালো।

ইফতারের পরপরই শুয়ে না পড়ে ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করলে হজম ভালো হয়। ইফতারের শুরুতে হালকা কিছু খেয়ে মাগরিবের নামাজ আদায় করাও শরীরের জন্য উপকারী।

বিশেষজ্ঞদের মতে, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং হালকা শারীরিক নড়াচড়া ইফতারের পরের ক্লান্তি অনেকটাই কমিয়ে দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় জমি দখলচেষ্টা ঘিরে হামলার অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত...

চবিতে দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য...

সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান...

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের অপেক্ষায় সাংবাদিকরা

চাঁদপুর জেলার উপকূলীয় উপজেলা হাইমচরের সাংবাদিকদের প্রধান এবং ঐতিহ্যবাহী...

শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন করে শঙ্কা

ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে ইসরাইলের দখলদারত্ব সম্প্রসারণ ও ভূমি...

পানিশূন্যতা ও ভারী খাবার কেন ক্লান্তি বাড়ায়

সারাদিন রোজা রাখার পর মাগরিবের আজান শুনে ইফতার করা...

চাঁদ ও মঙ্গল অভিযানের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ গবেষণা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদি অভিযানের অংশ হিসেবে চার নভোচারীকে...

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক...

কবরকে ঘিরে নিষিদ্ধ কাজগুলো

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে তা...

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড়...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন...

ভাষাশহীদদের স্মরণে প্রধান বিচারপতির পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা...
spot_img

আরও পড়ুন

নেত্রকোনায় জমি দখলচেষ্টা ঘিরে হামলার অভিযোগ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার চড়পাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের দুই সদস্য আহত হওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২...

চবিতে দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী পুষ্পার্ঘ্য অর্পণ, শোকর‍্যালি ও আলোচনা...

সিরাজগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা...

হাইমচর প্রেসক্লাব নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটের অপেক্ষায় সাংবাদিকরা

চাঁদপুর জেলার উপকূলীয় উপজেলা হাইমচরের সাংবাদিকদের প্রধান এবং ঐতিহ্যবাহী সংগঠন 'হাইমচর প্রেসক্লাব'-এর আগামী মেয়াদের কার্যকরি কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের তারিখ ও পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা...
spot_img