Monday, June 15, 2026
33.9 C
Dhaka

গরম পানি নিয়ে ভাইরাল দাবির সত্যতা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায়, ফিটনেস ইনফ্লুয়েন্সাররা সকালে এক মগ গরম পানি পান করার পর নানা উপকারের কথা বলছেন। তাঁদের দাবি অনুযায়ী, এই অভ্যাসে নাকি ওজন কমে, ত্বক উজ্জ্বল হয়, পিরিয়ডের ব্যথা কমে এবং নানা শারীরিক সমস্যার সমাধান হয়। বিষয়টি সহজ ও প্রাকৃতিক মনে হলেও বাস্তবে এর পেছনে বৈজ্ঞানিক ভিত্তি খুব সীমিত।

গরম পানি পান করা শরীরের জন্য ক্ষতিকর নয় এবং অনেকের কাছে এটি আরামদায়ক। তবে বিজ্ঞান বলছে, গরম পানির বিশেষ কোনো অতিরিক্ত ক্ষমতা নেই। শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত পানি পান করা। শরীর হাইড্রেটেড থাকলে কিডনি ভালোভাবে কাজ করে, হজম প্রক্রিয়া সচল থাকে এবং মানসিক চাপও তুলনামূলক কম অনুভূত হয়। গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পানি না খেলে দৈনন্দিন চাপ সামলানো কঠিন হয়ে পড়ে।

ওজন কমানোর ক্ষেত্রে গরম পানি নিয়ে একটি বড় ভুল ধারণা প্রচলিত আছে। গরম পানি চর্বি গলিয়ে দেয়—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে খাবারের আগে পানি পান করলে পেট ভরা ভাব তৈরি হয়, ফলে খাবারের পরিমাণ কিছুটা কমে যেতে পারে। এতে ওজন নিয়ন্ত্রণে সহায়তা মিললেও এর সঙ্গে পানির তাপমাত্রার সরাসরি সম্পর্ক নেই।

গলা ব্যথা বা সর্দি-কাশির সময় গরম পানীয় কিছুটা আরাম দিতে পারে। তাপ ও ভাপ গলার ভেতরের জমে থাকা কফ নরম করে অস্বস্তি কমায়। তবে এটি সংক্রমণ সারায় না বা জীবাণু ধ্বংস করে না, কেবল সাময়িক স্বস্তি দেয়।

ত্বক উজ্জ্বল হওয়ার ক্ষেত্রেও গরম পানির কোনো জাদুকরী ভূমিকা নেই। পর্যাপ্ত পানি পান করলে ত্বকের শুষ্কতা কমে এবং স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। কিন্তু পানির তাপমাত্রা ত্বকের উজ্জ্বলতা নির্ধারণ করে না। শরীর থেকে বিষাক্ত উপাদান বের করার কাজ লিভার ও কিডনি করে, গরম পানি নয়।

পিরিয়ডের সময় তলপেটে গরম পানির ব্যাগ দিলে ব্যথা কমতে পারে, তবে গরম পানি পান করলে ব্যথা কমে—এমন প্রমাণ নেই। এই সময়ে শরীর আর্দ্র রাখা জরুরি হলেও সাধারণ গরম পানি কোনো ব্যথানাশকের বিকল্প নয়।

সব মিলিয়ে বলা যায়, গরম পানি খাওয়ার অভ্যাস যদি কাউকে বেশি পানি পান করতে উৎসাহিত করে, তবে তা ভালো। তবে ওজন কমানো বা ত্বক উজ্জ্বল করার জন্য শুধু গরম পানির ওপর নির্ভর না করে সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপনের দিকেই গুরুত্ব দেওয়া বেশি কার্যকর।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন...

নির্যাতিত মানুষের জন্য দোয়ার গুরুত্ব কী বলছে ইসলাম

ইসলামে পারস্পরিক সহমর্মিতা, দয়া এবং ভ্রাতৃত্ববোধের ওপর বিশেষ গুরুত্ব...

বিশ্বকাপের আমেজে নাস্তায় রাখতে পারেন মরক্কোর ঐতিহ্যবাহী মাকুদা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। প্রিয়...

এআই নিরাপত্তা বিতর্কে নতুন চাপে ইলন মাস্কের প্রতিষ্ঠান

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় চাকরিচ্যুত...

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদের নিয়োগ বাতিল

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ...

আসহাবে কাহাফের ঘটনা ও আধুনিক বিজ্ঞানের আলোচনায় কিছু পর্যবেক্ষণ

পবিত্র কোরআনের সুরা কাহাফে বর্ণিত গুহাবাসীদের ঘটনা ইসলামের ইতিহাসে...

ভালো ঘুমের জন্য পা ধোয়ার অভ্যাস কতটা উপকারী

দিনভর কাজের ব্যস্ততা, মানসিক চাপ ও শারীরিক ক্লান্তির পর...

সংসদে নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য ঘিরে উত্তেজনা

জাতীয় সংসদে বিরোধীদলীয় নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে সরকারি...

এআইনির্ভর সাইবার প্রতারণা নিয়ে গুগলের মামলা, ক্ষতির পরিমাণ শত কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার...

রাশিয়ায় বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর, মরদেহ ফেরত চায় পরিবার

রাশিয়ায় ড্রোন হামলায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু...

সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকার একটি বস্তিতে সাত বছর...
spot_img

আরও পড়ুন

ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতে বড় আপডেট আনছে অ্যাপল

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দৌড়ে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় পিছিয়ে থাকার সমালোচনার মধ্যে সফটওয়্যার উন্নয়ন এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর দিকে নতুন করে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বার্ষিক...

আজানের প্রচলন যেভাবে শুরু হয়েছিল মুসলিম সমাজে

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুসলমানদের আহ্বান জানাতে যে ধ্বনি উচ্চারিত হয়, তা আজান নামে পরিচিত। ইসলামী ঐতিহ্যে আজান...

বাসি ভাত ফেলে নয়, তৈরি করুন সুস্বাদু পাকোড়া

অনেক বাড়িতেই ফ্রিজে রাখা আগের দিনের ভাত অব্যবহৃত থেকে যায়। বেশিরভাগ ক্ষেত্রে সেই ভাত পরে ফেলে দেওয়া হয়। তবে সামান্য কিছু উপকরণ ব্যবহার করে...

এআই বাজারে নতুন প্রতিযোগিতা, সাবস্ক্রিপশন ফি কমাল গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবার বাজারে প্রতিযোগিতা আরও জোরালো করতে সাবস্ক্রিপশন প্যাকেজের মূল্য কমানোর ঘোষণা দিয়েছে গুগল। একই সঙ্গে ব্যবহারকারীদের জন্য তথ্য সংরক্ষণের সুবিধাও বাড়িয়েছে প্রযুক্তি...
spot_img