নড়াইল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং ভবনের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময়ে জয়পুর জামরুলতলা এলাকায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পরিত্যক্ত কার্যালয়টির সামনে একটি সাদা পাইপে জাতীয় পতাকা উড়ছে। একই সঙ্গে দেয়ালের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানো হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করেন, ‘লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হয়েছে।’
ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই কার্যালয়ের দেয়াল থেকে ছবি ছিঁড়ে ফেলা এবং পতাকা সরিয়ে ফেলার ঘটনা ঘটে। দুপুরে কার্যালয়টির অবস্থা দেখতে গিয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক জানান, ‘সবকিছু সরিয়ে ফেলা হয়েছে। সম্ভবত ভিডিও ভাইরাল হওয়ার পর কেউ এসে সব সরিয়েছে। এখন আর কোন ছবি বা পতাকা নেই, তবে দেয়াল থেকে ছবি ছিঁড়ার চিহ্ন দেখা যাচ্ছে।’
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, ‘আমাদের অফিসার ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।’
সিএ/এমই


