Thursday, February 19, 2026
22 C
Dhaka

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

অপেক্ষমাণ তালিকা থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৬৮ শিক্ষার্থীর ভর্তি ও সংশ্লিষ্ট কার্যক্রম সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রকাশিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন মাইগ্রেশন ফরমে প্রদত্ত তথ্যের আলোকে স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় দফার মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্বয়ংক্রিয় মাইগ্রেশন শেষে শূন্য আসনের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে ৬৮ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। মেধাক্রম, পছন্দক্রম এবং আসন শূন্যতার ওপর ভিত্তি করে তাদের বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের বর্তমান ভর্তিকৃত কলেজের অধ্যক্ষের দফতরে যোগাযোগ করে বদলি সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সব আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। ২৪ ফেব্রুয়ারির মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছাত্রত্ব উভয় কলেজ থেকেই বাতিল হয়ে যাবে।

অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদেরও ১৬ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট মেডিকেল বা ডেন্টাল কলেজের অধ্যক্ষের দফতরে যোগাযোগ করে ভর্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড শিক্ষার্থীদের মূল সনদপত্র যাচাই ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবে। ভর্তি প্রক্রিয়ায় পূর্বপ্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। ভর্তি ও মাইগ্রেশন শেষে শিক্ষার্থীরা ২৪ ফেব্রুয়ারির মধ্যে অনলাইন মাইগ্রেশনের আবেদনও করতে পারবেন।

ভর্তির সময় শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট ও মূল সনদপত্র, স্থানীয় জনপ্রতিনিধির প্রদত্ত নাগরিক সনদ, চার কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট চীফ ও জেলা প্রশাসকের সনদ এবং অন্যান্য জেলার উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে গোত্র প্রধান ও জেলা প্রশাসকের সনদ প্রয়োজন হবে।

মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদফতর ও স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া টেলিটকের নির্ধারিত নম্বর থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে তথ্য জানানো হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর...

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট দায়ের

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন...

কুড়িগ্রামে রাতের ‘রোবট’ ভিডিও ফেসবুকে ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি...

ব্রয়লার মুরগির কেজি দরে ৩৫ টাকা বেড়ে চাপে ক্রেতা

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে ব্রয়লার ও সোনালি...

গাজীপুর থেকে মন্ত্রিসভায় কেউ না থাকায় হতাশা ও ক্ষোভ

রাজধানীর কাছে অবস্থিত শিল্প–সমৃদ্ধ জেলা গাজীপুর দেশের অর্থনীতি, রাজনীতি...

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

চলতি বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে...

চট্টগ্রামে অস্ত্রসহ যুবকের গ্রেপ্তার, বড় সাজ্জাদের সহযোগী অভিযোগ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত যুবকের...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক...

রমজানে সাহ্‌রির জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান মাসে সাহ্‌রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে...

নড়াইলে লোহাগড়া আওয়ামী লীগ কার্যালয়ে নতুন উত্থান

নড়াইল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার নতুন করে...
spot_img

আরও পড়ুন

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব যেকোনো পেশাজীবীর জন্য উদ্বেগজনক হলেও সংগীতশিল্পীদের ক্ষেত্রে এটি আরও বেশি সমস্যার কারণ হতে পারে। এমন...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও সময় চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ‘কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল হাওলাদার ওরফে সোহেল হত্যা মামলায় তাঁর স্ত্রী শিল্পী বেগম ও অপর আসামি ফাহিম পাঠানকে যাবজ্জীবন...
spot_img