Thursday, February 19, 2026
22 C
Dhaka

বিহারে খোলা জায়গায় মাছ-মাংস বিক্রি নিষিদ্ধের সিদ্ধান্ত

ভারতের বিহার রাজ্যে খোলা স্থানে মাছ ও মাংস বিক্রি বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে নেওয়া এই সিদ্ধান্তে ইতোমধ্যে অনুমোদন দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাস্তার পাশে কিংবা উন্মুক্ত স্থানে মাছ ও মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সপ্রাপ্ত ও নির্ধারিত দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার কথা বলছে রাজ্য প্রশাসন।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানিয়েছেন, এই নিয়ম সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে কবে থেকে এ নির্দেশ কার্যকর হবে কিংবা আইন লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত এখনও জানানো হয়নি।

বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেওয়া হলো। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং জেলা প্রশাসনকে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালে উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করে। বিহারের সাম্প্রতিক সিদ্ধান্তকে অনেকেই সেই নীতির সঙ্গে তুলনা করছেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি বিহার সরকারের পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘তবে কি শপিং মলে মাংস বিক্রি হবে? আমাদের মাছ–মাংসের চাষিরা তো রাস্তায় বসেন। পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসে বিক্রি করেন। তাই আজ যদি বলা হয়, বাংলায় মাছ বিক্রি বন্ধ। মাংস বিক্রি, ডিম বিক্রি বন্ধ? কারণ, আজ বিজেপি অন্ধ?’

বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মাংস বিক্রি নিয়ন্ত্রণের বিষয়ে বিহার সরকার বিজেপিশাসিত উত্তর প্রদেশের নীতির কাছাকাছি অবস্থান নিচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টিকে জনস্বাস্থ্য ও শৃঙ্খলা রক্ষার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর...

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট দায়ের

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন...

কুড়িগ্রামে রাতের ‘রোবট’ ভিডিও ফেসবুকে ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি...

ব্রয়লার মুরগির কেজি দরে ৩৫ টাকা বেড়ে চাপে ক্রেতা

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে ব্রয়লার ও সোনালি...

গাজীপুর থেকে মন্ত্রিসভায় কেউ না থাকায় হতাশা ও ক্ষোভ

রাজধানীর কাছে অবস্থিত শিল্প–সমৃদ্ধ জেলা গাজীপুর দেশের অর্থনীতি, রাজনীতি...

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

চলতি বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে...

চট্টগ্রামে অস্ত্রসহ যুবকের গ্রেপ্তার, বড় সাজ্জাদের সহযোগী অভিযোগ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত যুবকের...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক...

রমজানে সাহ্‌রির জন্য স্বাস্থ্যকর খাবার

রমজান মাসে সাহ্‌রির খাবার নির্বাচন শরীর সুস্থ রাখার ক্ষেত্রে...

নড়াইলে লোহাগড়া আওয়ামী লীগ কার্যালয়ে নতুন উত্থান

নড়াইল, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় বৃহস্পতিবার নতুন করে...

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত...
spot_img

আরও পড়ুন

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল হাওলাদার ওরফে সোহেল হত্যা মামলায় তাঁর স্ত্রী শিল্পী বেগম ও অপর আসামি ফাহিম পাঠানকে যাবজ্জীবন...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার...

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট দায়ের

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট...

কুড়িগ্রামে রাতের ‘রোবট’ ভিডিও ফেসবুকে ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি ক্যামেরায় ‘রোবট’ সদৃশ্য বস্তু দেখা যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ...
spot_img