Saturday, February 14, 2026
26 C
Dhaka

বিয়ের গুঞ্জনের মাঝেই গায়ে হলুদের সাজে হাজির হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির–এর বিয়ের গুঞ্জন শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছে।

নতুন বছরেই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত গায়ে হলুদের সাজে দেখা যায়। ভিডিওতে আসিম আজহার–এর সঙ্গে হানিয়া নাচে মেতে উঠেছেন, যা আরও জল্পনা সৃষ্টি করেছে।

ভিডিওতে উপস্থিত সাজসজ্জা ও অনুষ্ঠানের পরিবেশ দেখে অনেকেই মনে করেছেন, এটি কোনো গায়ে হলুদের বা বিয়ের অনুষ্ঠান। নেটিজেনরা ধারণা করছেন, আসন্ন রমজানে তারা বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। কমেন্ট বক্সে ভক্তরা তাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

তবে পরে জানা গেছে, আসল ঘটনা অন্যরকম। এটি ছিল হানিয়া আমিরের জন্মদিন উদযাপনের ভিডিও, যেখানে ‘বিয়ে’ থিম রাখা হয়েছিল। ভিডিওতে হানিয়াকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, ‘ওয়েলকাম টু মাই ফেক ওয়েডিং’, অর্থাৎ ‘আমার নকল বিয়েতে স্বাগতম’। হানিয়া তার ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, চুপ করে ভিডিও বানাতে নেই, এটা খারাপ। মনে করা হচ্ছে, পুরনো প্রেম ও সম্পর্ক নিয়ে চলা গুঞ্জনে খানিকটা ইন্ধন জোগাতে এই থিম বেছে নেওয়া হয়েছিল।

২০১৮ সালে হানিয়া এবং আসিমের সম্পর্ক শুরু হয়, যা ২০১৯ সালে প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে তাদের পথ আলাদা হয়ে যায়। বর্তমানে নতুন গুঞ্জন বলছে, সেই পুরনো প্রেম আবার নতুনভাবে জোড়া লেগেছে। নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক আসিম আজহারকেই বিয়ে করতে পারেন হানিয়া। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই।
সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সব কেন্দ্রেই জয়, নজির গড়লেন শামীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নজিরবিহীন ফলাফল...

কুড়িগ্রামে ভোট অনিয়মের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে...

ছোট জায়গায় স্মার্ট বাথরুম ডিজাইন

আধুনিক শহুরে জীবনে বাথরুম শুধু প্রয়োজনীয় স্থান নয়, বরং...

রমজান আত্মশুদ্ধির অনন্য সুযোগ

রমজান শুধু একটি মাস নয়, বরং রহমত, ক্ষমা ও...

অন্দরসজ্জায় আসবাবের রঙের গুরুত্ব

ঘরের সাজসজ্জায় আসবাবের রং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেয়ালের রং,...

দ্বিকক্ষ সংসদে কী পরিবর্তন আসছে

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শনিবার (১৪...

টিকটকের পিক্সেল কীভাবে কাজ করে

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহারকারীদের কার্যক্রম পর্যবেক্ষণ করে—এ বিষয়টি...

ফরিদপুরে বাজার দখল নিয়ে সহিংসতা

ফরিদপুরের সালথা উপজেলায় বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে...

ব্রাজিলের আমাজনে বন উজাড় ৩৫ শতাংশ কমেছে!

ব্রাজিলের বিস্তীর্ণ আমাজন জঙ্গলে বন উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমে...

ডেটিং অ্যাপে বদলাচ্ছে সম্পর্কের ধরণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন ডেটিং অ্যাপের বাজার নিয়ে...

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের...

শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্বজুড়ে শিক্ষা–ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ...

বিএনপির নিরঙ্কুশ জয়ে উল্লাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে ঘিরে বিশ্বের...

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা

মেক্সিকোর টলটেক দর্শনের ভিত্তিতে রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ The Four...
spot_img

আরও পড়ুন

সব কেন্দ্রেই জয়, নজির গড়লেন শামীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নজিরবিহীন ফলাফল দেখা গেছে। শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের...

কুড়িগ্রামে ভোট অনিয়মের অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। শুক্রবার রাত ১০টায় শহরের হাসপাতাল...

ছোট জায়গায় স্মার্ট বাথরুম ডিজাইন

আধুনিক শহুরে জীবনে বাথরুম শুধু প্রয়োজনীয় স্থান নয়, বরং আরাম ও ব্যক্তিগত স্বস্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে ফ্ল্যাট কিংবা ছোট বাড়িতে বাথরুমের জায়গা সীমিত...

রমজান আত্মশুদ্ধির অনন্য সুযোগ

রমজান শুধু একটি মাস নয়, বরং রহমত, ক্ষমা ও নাজাতের বিশেষ মৌসুম। গাফিলতি ও ব্যস্ততায় আচ্ছন্ন মানুষের জন্য এই মাস আসে আত্মশুদ্ধি ও আল্লাহর...
spot_img