Friday, February 6, 2026
21 C
Dhaka

এপস্টেইনের ‘সাম্রাজ্যে’ যেতেন মাইকেল জ্যাকসনও!

বিশ্বজুড়ে আলোচিত এপস্টেইন ফাইলস নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে।

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন বহু বছর ধরে গড়ে তুলেছিলেন এক ভয়াবহ প্রভাববলয় ও ব্যক্তিগত সাম্রাজ্য, যার নথি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশ করার পর একে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তালিকায় উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, টেসলার মালিক ইলন মাস্ক, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসসহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম।

নতুন প্রকাশিত নথিতে এবার যুক্ত হয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসন এবং রক কিংবদন্তি মিক জ্যাগারের নামও। গত মঙ্গলবার পাম বন্ডির প্রস্তুতকৃত এপস্টেইন ফাইলের একটি বড় অংশ প্রকাশ হয়, যেখানে বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের একাধিক প্রভাবশালী ব্যক্তির ছবি পাওয়া গেছে।

নথিতে দেখা যায়, জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের সঙ্গে বিভিন্ন প্রমোদ ভ্রমণে যোগ দিয়েছিলেন বহু তারকা। একটি ছবিতে মাইকেল জ্যাকসনকে ডায়ানা রস ও বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে। আরেকটি ছবিতে তাকে দেখা যায় এপস্টাইনের পাম বিচের বাড়িতে। তবে এসব উপস্থিতির কোনো নথি বা ছবিতে জ্যাকসনের বিরুদ্ধে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ নেই—এ তথ্যও নথিতে স্পষ্ট করা হয়েছে।

২০১৬ সালের একটি জবানবন্দিতে এপস্টাইনের এক অভিযোগকারী দাবি করেছিলেন, তিনি এপস্টাইনের বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছেন। তবে সেই জবানবন্দিতেও জ্যাকসনের বিরুদ্ধে কোনো অনৈতিক আচরণের অভিযোগ তোলা হয়নি।

অন্যদিকে, রোলিং স্টোনস তারকা মিক জ্যাগারের একটি ছবি পাওয়া গেছে একটি ডিনারে, যেখানে বিল ক্লিনটন ও এপস্টেইনও উপস্থিত ছিলেন। এখানেও মিক জ্যাগারের কোনো বেআইনি কর্মকাণ্ডের ইঙ্গিত মেলেনি।

তালিকায় আরও দেখা গেছে রাজনীতিবিদ বিল ক্লিনটন ও অভিনেতা ক্রিস টাকারের উপস্থিতি। বিচার বিভাগের নতুন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও বিভিন্ন কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়তে শুরু করেছে।

সূত্র: বিনোদন প্রতিবেদক

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঝালকাঠিতে ১১–দলীয় ঐক্যের জনসভায় কঠোর বার্তা জামায়াত আমিরের

ঝালকাঠিতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা....

হাদি হত্যার তদন্ত দাবিতে শাহবাগে জড়ো হলেন বিক্ষোভকারীরা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর...

নির্মাণের চার বছরেও কাজে এল না ৮৭ লাখ টাকার সেতু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে চার বছর আগে...

বরগুনায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ...

রাঙামাটিতে ভোটের হাওয়া, দুর্গম এলাকাতেও ছুটছেন প্রার্থীরা

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙামাটিতে...

যমুনা সংলগ্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত পুলিশের

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের...

সুপারফুড হিসেবে খেজুরের গুরুত্ব

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের গুরুত্ব আবারও...

কেন শিখব বিতর্ক?

“কেন শিখব বিতর্ক?”—এ প্রশ্নটা খুবই মৌলিক, কারণ বিতর্ক শুধু...

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় ইতিবাচক অগ্রগতি দাবি আরাগচির

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং সম্ভাব্য সামরিক...

অডিওবুকের পর নতুন উদ্যোগ স্পটিফাইয়ের

জনপ্রিয় মিউজিক ও অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই এবার বই...

শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

রাজধানীর শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের মধ্যে...

মনপুরায় বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০, নৌবাহিনী নিয়ন্ত্রণে

ভোলার মনপুরা উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের মধ্যে...

‘ফিজ তোমাকে ভালোবাসি’, বললেন লাহোর কালান্দার্সের মালিক

নিলামের আগেই বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে পাকিস্তান...
spot_img

আরও পড়ুন

ঝালকাঠিতে ১১–দলীয় ঐক্যের জনসভায় কঠোর বার্তা জামায়াত আমিরের

ঝালকাঠিতে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কেউ যদি পেশিশক্তি ব্যবহার করে ভোটকেন্দ্র দখল করতে আসে, জনগণকে সঙ্গে নিয়ে...

হাদি হত্যার তদন্ত দাবিতে শাহবাগে জড়ো হলেন বিক্ষোভকারীরা

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা। বিকেলে সংঘর্ষের পর সন্ধ্যায় শাহবাগে সমবেত...

নির্মাণের চার বছরেও কাজে এল না ৮৭ লাখ টাকার সেতু

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নে চার বছর আগে নির্মিত একটি সেতু আজও কোনো কাজে আসেনি। সেতুর মুখে বৈদ্যুতিক খুঁটি এবং দুই পাশে সংযোগ...

বরগুনায় নির্বাচনী সমাবেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্রের অঙ্গীকার চরমোনাই পীরের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বিভিন্ন দলের নেতারা সরকার গঠন করলে সোনার বাংলা, সবুজ বাংলা ও...
spot_img