Sunday, June 14, 2026
34.7 C
Dhaka

যুবকদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় বলেন, যুবকদের হাতে বেকার ভাতা দেওয়া হবে না, বরং তাদের দক্ষতা বৃদ্ধি করে কাজে লাগানো হবে। তিনি বলেন, ‘প্রত্যেক তরুণ-তরুণীকে আমরা মজবুত দক্ষ কারিগরের হাতে পরিণত করব। এরপর বলব, তোমার উপযুক্ত কাজটি নাও, এগিয়ে যাও, নিজেকে উজাড় করে দেশকে দাও। আমরা তাদের হাতে কাজ তুলে দেব, বেকার ভাতা নয়।’

শফিকুর রহমান হেলিকপ্টারে ময়মনসিংহে এসে দুপুর সাড়ে ১২টায় সমাবেশে যোগ দেন। সভায় জেলার ১১টি আসনের ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ভোট চেয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, ‘দেশের সম্পদ থাকা সত্ত্বেও দীর্ঘ ৭৭ বছরে বাংলাদেশ উন্নয়নের দিকে এগোতে পারেনি। দায়ী অসৎ নেতৃত্ব, যারা জনগণকে ধোঁকা দিয়ে দেশের সম্পদ লুট করেছে।’

শফিকুর রহমান আরও বলেন, যুবকেরা জানিয়ে দিয়েছে, তারা ধান্দাবাজি, চাঁদাবাজি এবং বেকার ভাতার রাজনীতির সঙ্গে নেই। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। এ নতুন বাংলাদেশ হবে ২০২৪ সালের আকাঙ্ক্ষিত বাংলাদেশ।

তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ টেনে বলেন, এ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে গোটা বিভাগে কৃষিবিপ্লব ঘটানো সম্ভব। নির্বাচনে জয়ী হলে প্রতিটি বিভাগীয় শহরকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করা হবে, যেখানে থাকবে উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন নগরী এবং পরিবেশবান্ধব ব্যবস্থা।

সভায় উপস্থিত ছিলেন জামায়াত মহানগর আমির কামাল আহসান, জেলা জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হক আকন্দ, কেন্দ্রীয় কমিটির মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আবদুল করিম।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত...

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, ব্যর্থ করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা, ৫ বছরের শিশু আহত অবস্থায় উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের...

পাচুড়িয়ায় সেতু ভেঙে দুর্ঘটনা, আহত তিনজন

গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি সেতু ভেঙে একটি বালুবাহী...

টাকা লেনদেনের দ্বন্দ্বে মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শিলমন্দি এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র...

শিবচরে অচল পায়ের যুবকের স্বপ্নযুদ্ধ

মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি এলাকার জিসান মোল্লা...

উপস্থিতি যাচাইয়ে কঠোর স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতালে চাঞ্চল্য

নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশার দাপট, দুর্ঘটনা বাড়ছে

নারায়ণগঞ্জের শিমরাইল থেকে মেঘনা সেতু পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাটারি...

মধুপুর গ্রামে দুর্ঘটনায় মৃত্যু, এলাকায় শোকের ছায়া

কুড়িগ্রামের উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়সার আলী...

ভাঙ্গায় মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত অন্তত ৭

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে...

রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা, সিসিটিভিতে ৬ হামলাকারী শনাক্ত

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডে...
spot_img

আরও পড়ুন

ফতুল্লায় মাদক অভিযানে গোলাগুলি, পুলিশসহ আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন, ২০২৬)...

পশ্চিম কাশিপুরে মসজিদে হামলা, গুলিবিদ্ধ দুইজন

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পশ্চিম কাশিপুর এলাকায় ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুন, ২০২৬) ভোর সাড়ে ৫টার...

ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, আহত ৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইটপাটকেল ও গুলির আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট সাতজন...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে এলাকায় রহস্যজনক মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ জুন, ২০২৬) সকাল ৬টার দিকে উপজেলার কেওয়াটখালী ব্রিজ-১...
spot_img