Tuesday, February 3, 2026
17 C
Dhaka

এআই জগতে নতুন অভিজ্ঞতা আনছে গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে গুগল ডিপমাইন্ড। ‘প্রজেক্ট জিনি’ নামের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের জন্য থ্রিডি ভার্চুয়াল জগত তৈরির সুযোগ তৈরি হচ্ছে, যেখানে ভিডিও দেখার অভিজ্ঞতা আর সেই জগতের ভেতরে প্রবেশ করার সীমারেখা ধীরে ধীরে মুছে যাচ্ছে।

গুগল ডিপমাইন্ডের ‘জিনি ৩’ মডেলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই প্রকল্পটি মূলত একটি ওয়ার্ল্ড মডেল হিসেবে কাজ করে। ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী এটি ছবি তৈরি করতে পারে এবং তৈরি করা ভার্চুয়াল পরিবেশে ব্যবহারকারী চলাফেরা করলে বাস্তবসম্মত প্রতিক্রিয়া দেখায়। আগে এটি কেবল এআই এজেন্ট প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলেও এখন সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে।

এই সেবাটি ব্যবহার করতে হলে প্রতি মাসে গুগলের ২৫০ ডলারের ‘এআই আল্ট্রা’ প্ল্যান থাকতে হবে। পাশাপাশি ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। প্রাথমিকভাবে ‘প্রজেক্ট জিনি’ তিনটি ধাপে কাজ করবে—ওয়ার্ল্ড স্কেচিং, এক্সপ্লোরেশন এবং রিমিক্সিং।

প্রথম ধাপে গুগলের ‘ন্যানো ব্যানানা প্রো’ মডেল একটি মূল ছবি তৈরি করবে। সেই ছবির ওপর ভিত্তি করে ‘জিনি ৩’ একটি পূর্ণাঙ্গ ভার্চুয়াল জগৎ নির্মাণ করবে। ব্যবহারকারী চাইলে নিজের চরিত্র, ক্যামেরা ভিউ ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন নির্ধারণ করতে পারবেন এবং কীভাবে জগতটি ঘুরে দেখবেন তাও ঠিক করে দিতে পারবেন।

ভার্চুয়াল জগত চূড়ান্ত হওয়ার আগে ব্যবহারকারী একটি খসড়া দেখতে পারবেন, যেখানে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনার সুযোগ থাকবে। এ ছাড়া অন্য কেউ তৈরি করা জগতকেও নিজের প্রম্পট দিয়ে নতুনভাবে রূপ দেওয়ার সুবিধা রাখা হয়েছে।

তবে গুগল জানিয়েছে, ‘জিনি ৩’ কোনো গেম ইঞ্জিন নয়। এটি বাস্তব জগতের ভৌত প্রতিক্রিয়া অনুকরণ করলেও প্রচলিত গেমের মতো নির্দিষ্ট নিয়ম বা মেকানিজম নেই। প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যে রয়েছে সর্বোচ্চ ৬০ সেকেন্ডের জেনারেশন সময়, ৭২০ রেজোলিউশন ভিডিও মান এবং প্রতি সেকেন্ডে ২৪ ফ্রেম।

এসব সীমাবদ্ধতার মধ্যেও ডিপমাইন্ডের অত্যাধুনিক এআই প্রযুক্তি সরাসরি ব্যবহারের সুযোগকে প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ।...

ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের বার্তা জর্দানের

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জর্দান তার ভূখণ্ড বা...

নতুন ওয়াইফাই মানে কী বদল আসছে

বাড়ির ইন্টারনেট ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো ওয়াইফাই রাউটার। অথচ স্মার্টফোন...

অজুর ভুলে নামাজ শুদ্ধ হবে কি

নামাজ আদায়ের পর যদি কারও মনে হয় যে অজুর...

রেমিট্যান্স বাড়ায় ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক

চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে...

বাসি ভাত খাওয়ার ঝুঁকি কতটা

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একবারে বেশি ভাত রান্না...

নতুন ডিজাইনে বাজারে আসছে ১০ টাকার নোট

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও...

ইসলামে একনিষ্ঠ ইবাদতের গুরুত্ব

ইসলামে ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। পবিত্র কোরআনের সুরা...

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন...

রুক্ষ চুলের সমাধানে অয়েলিং কেন জরুরি

ঝলমলে ও সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন জরুরি। দূষণ,...

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও...

অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাব

বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও...

নিয়মিত মাথাব্যথার পেছনে দৈনন্দিন অভ্যাসই দায়ী

আজকাল অনেকেই নিয়মিত মাথাব্যথার সমস্যার কথা বলছেন। মাঝেমধ্যে মাথাব্যথা...

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক...
spot_img

আরও পড়ুন

সাপ্লিমেন্ট ছাড়াই সুস্থ থাকার উপায়

শরীর সুস্থ রাখতে ভিটামিনের পাশাপাশি বিভিন্ন খনিজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে ম্যাগনেশিয়াম শরীরের স্নায়ুতন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এই...

ইরান ইস্যুতে নিরপেক্ষ অবস্থানের বার্তা জর্দানের

ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে জর্দান তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে স্পষ্ট আশ্বাস দিয়েছে দেশটির সরকার। জর্দানের শীর্ষ কূটনীতিক এ...

নতুন ওয়াইফাই মানে কী বদল আসছে

বাড়ির ইন্টারনেট ব্যবস্থার কেন্দ্রবিন্দু হলো ওয়াইফাই রাউটার। অথচ স্মার্টফোন বা ল্যাপটপের মতো ডিভাইস নিয়ে যতটা আলোচনা হয়, রাউটার নিয়ে ততটা নয়। তবে আগামী দিনের...

অজুর ভুলে নামাজ শুদ্ধ হবে কি

নামাজ আদায়ের পর যদি কারও মনে হয় যে অজুর কোনো অঙ্গে পানি ঠিকমতো পৌঁছেনি বা কোনো অংশ শুকনো রয়ে গেছে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে...
spot_img