Monday, June 29, 2026
28.4 C
Dhaka

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু ঘরকেন্দ্রিক ছিল না। অনেক নারী সাহাবি সংসার ও সন্তান প্রতিপালনের পাশাপাশি সমাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কল্যাণমূলক ও উৎপাদনমুখী কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। কর্মক্ষেত্রে তাদের এই অবদান ইসলামের সামগ্রিক সামাজিক কাঠামোকে আরও শক্তিশালী করেছে।

যুদ্ধের ময়দানে নারী সাহাবিদের মানবিক ও সেবামূলক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আহতদের চিকিৎসা করতেন, অসুস্থদের সেবা দিতেন এবং যোদ্ধাদের পানি পান করাতেন। হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) যখন যুদ্ধে যেতেন তখন উম্মে সুলাইম (রা.) ও আনসার নারীদের সঙ্গে নিয়ে যেতেন; তারা পানি পান করাতেন এবং আহতদের চিকিৎসা করতেন। (সহিহ মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস-সিয়ার, হাদিস: ১৮১০)

নবীজির সাহাবি হজরত উম্মে আতিয়া (রা.) বলেন, আমি রাসুলুল্লাহর (সা.) সঙ্গে সাতটি যুদ্ধে অংশ নিয়েছি। আমি তাদের সরঞ্জামাদি দেখাশোনা করতাম, খাবার প্রস্তুত করতাম, আহতদের চিকিৎসা করতাম এবং অসুস্থদের সেবা করতাম। (সহিহ মুসলিম, কিতাবুল জিহাদ ওয়াস-সিয়ার, হাদিস: ১৮১২)

হস্ত ও কারুশিল্পের মাধ্যমে অর্থ উপার্জনেও অনেক নারী সাহাবি অগ্রণী ভূমিকা পালন করেছেন। নবীজির (সা.) স্ত্রী উম্মুল মুমিনীন যয়নব বিনতে জাহাশ (রা.) হাতের কাজ করে উপার্জন করতেন এবং তা থেকে দান-সদকা করতেন। উম্মুল মুমিনীন আয়েশা (রা.) বলেন, আমি দ্বীনের ক্ষেত্রে যয়নবের চেয়ে শ্রেষ্ঠ কোনো নারী দেখিনি। তিনি ছিলেন অত্যন্ত খোদাভীরু, সত্যবাদী ও আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। তিনি প্রচুর সদকা করতেন এবং সম্পদ উপার্জনের জন্য খুব পরিশ্রম করতেন; তারপর নিজের উপার্জন থেকে সদকা করতেন এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতেন। (সহিহ মুসলিম, কিতাবু ফাযায়েলিস সাহাবা, বাবু ফাযায়েলি যায়নাব বিনতে জাহশ (রা.), হাদিস: ২৪৪২)

এ ছাড়া কৃষি ও কায়িক শ্রমেও নারী সাহাবিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। হজরত জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) বলেন, আমার খালা তালাকপ্রাপ্ত হয়েছিলেন। তিনি তার খেজুর বাগানের ফল সংগ্রহ করতে চেয়েছিলেন। এক ব্যক্তি তাকে বাইরে যেতে নিষেধ করলে তিনি নবীজির (সা.) কাছে আসেন। নবীজি (সা.) বলেন, যান, আপনার বাগানের ফল সংগ্রহ করুন; এর মাধ্যমে হয়ত আপনি সদকা করবেন অথবা কোনো ভালো কাজ করবেন। (সহিহ মুসলিম, কিতাবুত তালাক, হাদিস: ১৪৮৩)

শিক্ষা ও ফতোয়া প্রদানের ক্ষেত্রেও নারী সাহাবিদের অবদান অনস্বীকার্য। শিফা বিনতে আবদুল্লাহ (রা.) লিখতে-পড়তে শিক্ষা দিতেন এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) ও উম্মে সালামা (রা.) হাদিস বর্ণনা ও ফতোয়ার মাধ্যমে দ্বীনি জ্ঞানের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে।...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক...

অতিরঞ্জন নয়, ভারসাম্যের জীবনই ইসলামের শিক্ষা

ইসলাম মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ভারসাম্য বজায়...

উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীর নিম্নাঞ্চলে প্লাবন

উজানে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর...

লোডশেডিংয়ে ক্ষোভ, দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-অবরোধ ও হামলার ঘটনা

তীব্র গরম এবং বিদ্যুতের ঘাটতির মধ্যে দেশের বিভিন্ন জেলায়...

নকল চাবি দিয়ে এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তা প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসের...

নির্দিষ্ট বেতন নেই, তবু পাহাড়ের মেয়েদের ফুটবলে স্বপ্ন দেখাচ্ছেন কোচ শান্তিমনি চাকমা

রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে সীমিত সামর্থ্য আর অসংখ্য প্রতিবন্ধকতার মধ্যেও...

জার্সির রঙ কি সত্যিই দলের জয়ের সম্ভাবনা বাড়ায়?

খেলার মাঠে সাফল্য নির্ভর করে দক্ষতা, কৌশল, প্রস্তুতি ও...

কোরবানির গরুর মাংসে ঘরেই তৈরি করুন সুস্বাদু তেহারি

কোরবানির গরুর মাংস দিয়ে ঘরোয়া আয়োজনে সহজেই তৈরি করা...

৪১৫ মিলিয়ন বছর আগের জীবাশ্মে মিলল পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছুর সন্ধান

প্রায় দেড় শতাব্দী ধরে জাদুঘরের সংগ্রহে থাকা একটি রহস্যময়...

যে ৫ কৌশলে বাড়ানো যায় সৃজনশীল চিন্তার দক্ষতা

সৃজনশীলতা অনেকের কাছে জন্মগত প্রতিভা মনে হলেও আধুনিক গবেষণা...

দুধ খেলে কি সত্যিই হাড় মজবুত হয়? বিজ্ঞান কী বলছে

দুধকে দীর্ঘদিন ধরে হাড়ের সুস্থতার অন্যতম প্রধান খাদ্য হিসেবে...
spot_img

আরও পড়ুন

প্রতিষ্ঠানের কর্মী কি শুধু ‘রিসোর্স’, নাকি আল্লাহর দেওয়া ‘আমানত’?

অনেক প্রতিষ্ঠানে মালিক থেকে শুরু করে অধিকাংশ কর্মী মুসলিম হলেও কর্মপরিবেশে ইসলামী মূল্যবোধের বাস্তব প্রতিফলন খুব কমই দেখা যায়। অফিসে নামাজের ব্যবস্থা, আজানের ধ্বনি...

প্রযুক্তির যুগে বন্ধুত্বে ইসলামের ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের যোগাযোগের ধরন আমূল বদলে গেছে। একসময় বন্ধুত্ব গড়ে উঠত দীর্ঘ পরিচয়, পারস্পরিক বিশ্বাস ও একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে। এখন...

দায়িত্বকে ইবাদত হিসেবে দেখার আহ্বান, মানসিক চাপ সামলানোর তিন কার্যকর উপায়

জীবনের নানা পর্যায়ে এমন সময় আসে, যখন দায়িত্বের চাপ মানুষের কাছে অসহনীয় মনে হতে পারে। অসুস্থ স্বজনের সেবা, সন্তান লালন-পালন, কিংবা একসঙ্গে চাকরি, পড়াশোনা...

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয়করণ হচ্ছে থানচির দুর্গম তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু এলাকার ‘তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়’ জাতীয়করণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার...
spot_img