Sunday, May 31, 2026
29 C
Dhaka

শেষ রাতে সুরা আল ইমরান পাঠের ফজিলত

ইসলামের দৃষ্টিতে রাতের ইবাদত অত্যন্ত মর্যাদাপূর্ণ। মহানবী হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিয়মিতভাবে শেষ রাতে কোরআনের নির্দিষ্ট কিছু আয়াত তিলাওয়াত করতেন। হাদিসে বর্ণিত আছে, তিনি বিশেষভাবে সুরা আলে ইমরানের শেষ ১০ আয়াত পাঠ করতেন এবং এর ফজিলতের কথা উম্মতকে জানিয়ে গেছেন।

হজরত ওসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি রাতে সুরা আলে ইমরানের শেষ অংশ তিলাওয়াত করবে, তার জন্য রাত জেগে নামাজ আদায়ের সওয়াব লেখা হবে। এই হাদিসে রাতের তিলাওয়াতের গুরুত্ব ও বরকতের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

আরেক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, এক রাতে তিনি মহানবীর (সা.) স্ত্রী হজরত মাইমুনার (রা.) ঘরে অবস্থান করছিলেন। তখন নবীজি (সা.) কিছু সময় ঘুমানোর পর রাতের মাঝামাঝি বা তার আশপাশে জেগে ওঠেন। জাগ্রত হয়ে তিনি মুখমণ্ডল পরিষ্কার করেন এবং সুরা আলে ইমরানের শেষ দশ আয়াত তিলাওয়াত করেন। এরপর তিনি সুন্দরভাবে ওজু সম্পন্ন করে নামাজে দাঁড়িয়ে যান।

এই আয়াতগুলোতে আল্লাহ তায়ালার সৃষ্টি নিয়ে চিন্তা-ভাবনা, তাঁর মহিমা ও একত্বের স্বীকৃতি, ক্ষমা প্রার্থনা, জান্নাতের সুসংবাদ এবং জাহান্নামের শাস্তি থেকে মুক্তির দোয়া রয়েছে। এসব আয়াত পাঠের মাধ্যমে একজন মুসলমানের ঈমান মজবুত হয় এবং আত্মশুদ্ধির সুযোগ সৃষ্টি হয়।

ইসলামি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত শেষ রাতে এসব আয়াত তিলাওয়াত করলে অন্তরে প্রশান্তি আসে, আল্লাহর প্রতি ভরসা বৃদ্ধি পায় এবং ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। একই সঙ্গে এটি একজন মুসলমানকে ধৈর্য, তাকওয়া ও নৈতিকতার পথে অটল থাকতে অনুপ্রাণিত করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সিন্ডিকেটের অভিযোগে ক্ষোভ ছোট চামড়া ব্যবসায়ীদের

কুমিল্লার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার রাতে কোরবানির পশুর চামড়া...

এক মাঠে ১১৭ খাসি, ৮২ গরু কোরবানি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো পঞ্চায়েত প্রথা...

পরিচ্ছন্ন নগরী গড়তে মাঠে ছিল ১ হাজার ২৭০ কর্মী

পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ...

লালপুরে আহতের এক দিন পর হাসপাতালে মৃত্যু

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক দিন...

মোটরসাইকেল দুর্ঘটনাতেই ঝরল ১১ প্রাণ

পবিত্র ঈদুল আজহার দিন দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক...

পরিবারের সঙ্গে খাওয়ার টেবিলে বসেই ঘটে বিপত্তি

পবিত্র ঈদুল আজহার দিন পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার...

ঈদের ছুটিতে পর্যটকদের পছন্দের তালিকায় মৌলভীবাজার

সবুজ চা বাগান, টিলা-পাহাড়, জলপ্রপাত, হাওর ও বৈচিত্র্যময় নৃগোষ্ঠীর...

দরুইনে রেল দুর্ঘটনায় অটোরিকশাচালকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (৪৫) নামে এক...

স্থায়ী সেতুর দাবিতে ক্ষোভ মির্জাপুরবাসীর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং...

নজরুলের মানবতার দর্শন তুলে ধরলেন আইনমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী...

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...
spot_img

আরও পড়ুন

সিন্ডিকেটের অভিযোগে ক্ষোভ ছোট চামড়া ব্যবসায়ীদের

কুমিল্লার বিভিন্ন এলাকায় ঈদুল আজহার রাতে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। মধ্যরাত পেরিয়েও আড়ৎদার না আসায় অনেকে বাধ্য...

এক মাঠে ১১৭ খাসি, ৮২ গরু কোরবানি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় প্রায় ২০০ বছরের পুরোনো পঞ্চায়েত প্রথা অনুসরণ করে এবারও এক মাঠে কোরবানি করা হয়েছে ৮২টি গরু ও ১১৭টি খাসি। ঈদুল আজহার...

পরিচ্ছন্ন নগরী গড়তে মাঠে ছিল ১ হাজার ২৭০ কর্মী

পবিত্র ঈদুল আজহায় নির্ধারিত সময়ের আগেই কোরবানির বর্জ্য অপসারণ করে রাজশাহী মহানগরী পরিচ্ছন্ন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন...

লালপুরে আহতের এক দিন পর হাসপাতালে মৃত্যু

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার এক দিন পর চিকিৎসাধীন অবস্থায় আব্দুল কাদের (৩১) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকায় কর্মস্থল...
spot_img