Monday, June 1, 2026
28 C
Dhaka

জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বাড়াতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশের প্রযুক্তিখাতের উন্নয়নে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে জাতীয় ডেটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধিতে ১৯টি নতুন ক্লাউড সেবা চালু করেছে।

ন্যাশনাল ডেটা সেন্টার (এনডিসি)-এর ক্লাউড ফ্যাসিলিটির আওতাধীন ভৌত অবকাঠামো, স্টোরেজ, মেমোরি ও প্রসেসিং পাওয়ার, সিকিউরিটি এবং মনিটরিং—এই পাঁচটি মূল কম্পোনেন্টের সক্ষমতা কয়েকগুণ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন কার্যক্রমের ফলে জাতীয় ডেটা সেন্টারের ক্লাউড অবকাঠামোর প্রসেসিং সক্ষমতা প্রায় ৪০ হাজার ভার্চুয়াল কোর এবং মেমোরি সক্ষমতা ১৭০ টেরাবাইটে উন্নীত হয়েছে। এছাড়া প্রায় ৪০ পেটাফ্লপ এআই সক্ষমতা অর্জিত হয়েছে, যার একটি উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে বাংলা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছে। ডেটা স্টোরেজ সক্ষমতা প্রায় ৮ পেটাবাইট সম্প্রসারণ করা হয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ তথ্যের সুরক্ষায় ফিজিক্যাল আইসোলেশন সুবিধাসহ এন্টি-র্যানসমওয়্যার স্টোরেজ অন্তর্ভুক্ত রয়েছে।

ছোট ও মাঝারি আকারের এআই মডেল প্রশিক্ষণের জন্য এনভিডিয়া ভোল্টা আর্কিটেকচার টেনসর কোর জিপিইউ ভিত্তিক ক্লাউড রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মও স্থাপন করা হয়েছে। সরকারের ছয় শতাধিক সংস্থার ই-মেইল সিস্টেম এবং ক্লাউড স্টোরেজ হোস্টিং সেবা নিরবচ্ছিন্ন রাখতে ‘নিউটানিক্স প্রাইভেট ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার’ স্থাপন করা হয়েছে। আধুনিক জিপিইউ সেবাযুক্ত এই অবকাঠামোর মাধ্যমে সরকারি বিভিন্ন অ্যাপ্লিকেশনের এআই ওয়ার্কলোড পরিচালনার পাশাপাশি জেনারেটিভ এআই এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভিত্তিক উদ্ভাবনী সেবা চালু করা সম্ভব হবে।

একই সঙ্গে সরকারি ডিজিটাল অ্যাপ্লিকেশনগুলোর আধুনিকায়ন এবং সফটওয়্যার জীবনচক্র ব্যবস্থায় ডেভওপস ও ডেভসেকওপস প্রযুক্তির ব্যবহারেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে, ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টারের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে একটি তিনতলা বিশিষ্ট টায়ার-৩ সার্টিফায়েড পূর্ণাঙ্গ ডিজাস্টার রিকভারি ডেটা সেন্টার নির্মাণকাজ চলমান রয়েছে। নতুন এই সেন্টারে উচ্চ বিদ্যুৎ সক্ষমতাসম্পন্ন দুই শতাধিক আইটি কেবিনেট ও রেক স্থাপনের ব্যবস্থা থাকছে, যেখানে সাধারণ কম্পিউটিংয়ের পাশাপাশি এআই ওয়ার্কলোডও হোস্ট করা যাবে।

উল্লেখ্য, ২০১৯ সালে জাতীয় ডেটা সেন্টারে প্রথমবারের মতো সরকারি ক্লাউড সেবা চালু হলেও তখন মাত্র ১১টি ক্যাটাগরিতে সেবা পাওয়া যেত। ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে সাইবার নিরাপত্তা ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অগ্রাধিকারমূলক খাত বিবেচনায় বর্তমানে সেবার পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের বৈঠকেও মিলল না শান্তি চুক্তির অগ্রগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি ও সংঘাত নিরসন...

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি পুনর্গঠনের তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পরও...

আন্তর্জাতিক চাপের মধ্যেই রিভেরার মৃত্যুর তথ্য প্রকাশ

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিকারাগুয়ার প্রখ্যাত আদিবাসী নেতা ও...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাঙা বৈশ্বিক তেলের বাজার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত...

ঠাকুরগাঁওয়ে ২০২৭ সালে মেডিক্যাল কলেজে ভর্তি শুরুর আশা

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা...

গোসলে নেমে নদীতে তলিয়ে গেল দুই স্কুলছাত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে গোসলে নেমে দুই কিশোরের...

সিজারের পর ভুল ব্লাড গ্রুপ প্রয়োগে মৃত্যুর অভিযোগ

বগুড়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল রক্তের গ্রুপ প্রয়োগ ও...

নাচোলে বালতির পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন (২)...

বেগমগঞ্জে যুবক হত্যার পর উত্তেজনা, ৫ বাড়িতে হামলা ও আগুন

নোয়াখালীর sবেগমগঞ্জে জুবায়ের হোসেন রাকিব (২৩) নামের এক যুবককে...

জয়রামপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত কিশোর মিরাজুল

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজি বাইক (অটো) ও পাখিভ্যানের...

নাটোরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় মামলা

নাটোরের লালপুরে একটি জুট মিলে ভয়াবহ ডাকাতির ঘটনায় প্রায়...

ঈদের ছুটিতে কক্সবাজার সৈকতে আবারও দখলের অভিযোগ

কক্সবাজারের সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে ঈদুল আজহার ছুটির সময়...

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্র শাওনের

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার...

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা তুলে ধরলেন নিপুণ রায়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে...
spot_img

আরও পড়ুন

ট্রাম্প প্রশাসনের বৈঠকেও মিলল না শান্তি চুক্তির অগ্রগতি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি ও সংঘাত নিরসন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো অগ্রগতির ইঙ্গিত মিলছে না। আলোচনার গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে দুই...

স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল ইরানের ভূগর্ভস্থ ঘাঁটি পুনর্গঠনের তথ্য

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা ও বোমাবর্ষণের পরও ইরান দ্রুতগতিতে তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র অবকাঠামো পুনরুদ্ধার করেছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র...

আন্তর্জাতিক চাপের মধ্যেই রিভেরার মৃত্যুর তথ্য প্রকাশ

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর নিকারাগুয়ার প্রখ্যাত আদিবাসী নেতা ও সাবেক আইনপ্রণেতা ব্রুকলিন রিভেরার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দেশটির সরকার। রবিবার (৩১ মে) নিকারাগুয়ার...

মধ্যপ্রাচ্য উত্তেজনায় চাঙা বৈশ্বিক তেলের বাজার

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। লেবাননে সামরিক অভিযান আরও জোরদারের নির্দেশ দেওয়ার পর...
spot_img