Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

ডিজিটাল আসক্তিতে বাড়ছে মানসিক ঝুঁকি

টিকটক ভিডিও ও ইনস্টাগ্রাম রিল যত বেশি দেখা হচ্ছে, তত দ্রুত মানুষের শেখার ক্ষমতা ও মনোযোগ কমে যেতে পারে—সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের গবেষকেরা এই প্রবণতাকে ‘মস্তিষ্কের পচন’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এর জন্য সরাসরি সংক্ষিপ্ত ভিডিওভিত্তিক কনটেন্টকে দায়ী করেছেন।

গবেষণায় মোট ৭১টি আলাদা গবেষণার ফলাফল বিশ্লেষণ করা হয়, যেখানে অংশগ্রহণ করেন ৯৮ হাজার ২৯৯ জন মানুষ। বিশ্লেষণে দেখা গেছে, যারা নিয়মিত ও বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়ার ভিডিও কনটেন্ট দেখেন, তাদের জ্ঞানীয় কার্যকারিতা তুলনামূলক দুর্বল থাকে এবং মনোযোগ ধরে রাখার সময় কমে যায়।

গবেষকদের মতে, সব বয়সী মানুষের ক্ষেত্রে অতিরিক্ত অনলাইন কনটেন্ট দেখার প্রবণতা সামাজিক বিচ্ছিন্নতা, জীবনে অসন্তুষ্টি, আত্মসম্মান কমে যাওয়া এবং শরীরের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, সংক্ষিপ্ত ভিডিওগুলো খুব দ্রুতগতির ও উত্তেজনামূলক হওয়ায় এগুলো দেখার অভ্যাস সহজেই তৈরি হয়। ফলে ব্যবহারকারীরা ধীরে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, সমস্যা সমাধান বা গভীরভাবে শেখার মতো কাজে আগ্রহ হারিয়ে ফেলেন। এতে দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাভাবিক কার্যকারিতায় প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, ২০২৫ সাল পর্যন্ত টিকটকের মাসিক ব্যবহারকারী সংখ্যা এক বিলিয়নের বেশি এবং ইনস্টাগ্রামের ব্যবহারকারী কমপক্ষে দুই বিলিয়ন ছাড়িয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img