Wednesday, June 17, 2026
32 C
Dhaka

নতুন ফিচারে সুরক্ষা জোরদার করছে জনপ্রিয় অ্যাপগুলো

ঝুঁকি এড়াতে নতুন করে আগাম সতর্কবার্তা দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা। বিশ্বজুড়ে এ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। বিশেষ করে গ্রোক টুলসকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন সহিংসতার শিকারদের মধ্যে বর্তমানে প্রায় ৬৪ শতাংশ নারী। চলতি বছরে এ হার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক বছরে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মাত্রা প্রায় ৩০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রতিহিংসাবশত ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া, ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে হয়রানি এবং প্রতারণা—এসব অপরাধের প্রবণতা বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিনিময় করা ব্যক্তিগত ছবি ও তথ্য অনেক সময় পরবর্তীতে ব্ল্যাকমেইল বা প্রতারণার হাতিয়ার হয়ে ওঠে। এসব কনটেন্ট দ্রুত ভাইরাল হয়ে ভুক্তভোগীদের মানসিক ও সামাজিক ক্ষতির কারণ হচ্ছে। ফলে শুধু নারী নয়, সব শ্রেণির ব্যবহারকারীর জন্য নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে বিভিন্ন অ্যাপ নতুন ফিচার যুক্ত করছে। টাইম মেশিন ফিচারের মাধ্যমে ব্যবহারকারী যেকোনো সময় চ্যাট হিস্ট্রি মুছে ফেলতে পারবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট ব্যবস্থার মাধ্যমে অপরিচিত বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের ব্লক করে ব্যক্তিগত তথ্য সুরক্ষার সুযোগ মিলবে। সিমকার্ড বাইন্ডিং ফিচারে একটি সিম ও একটি ডিভাইসে একটি অ্যাকাউন্ট ব্যবহারের সীমা নির্ধারণ করা হয়েছে, যাতে ভুয়া বা একাধিক অ্যাকাউন্টের ঝুঁকি কমে।

নিরাপত্তা আরও জোরদারে ইমো অ্যাপ চালু করেছে ব্লক স্ক্রিনশটস ফর কলস ফিচার। ভিডিও কলে কথা বলার সময় এই ফিচার সক্রিয় থাকলে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা হলে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিন বন্ধ হয়ে যাবে। একই সঙ্গে কেউ ভয়েস মেসেজ রেকর্ড করার চেষ্টা করলে নোটিফিকেশন অ্যালার্ট দেওয়া হবে। এতে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় অতিরিক্ত সুরক্ষা মিলবে বলে দাবি অ্যাপ কর্তৃপক্ষের।

চলতি বছরে অনলাইন নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। তাদের মতে, অ্যাপ ব্যবহারের সময় ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সচেতনতা বাড়ানো জরুরি। গোপনীয়তা রক্ষা ও সাইবার ঝুঁকি মোকাবিলাই এখন ব্যবহারকারীদের প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...

কুমির আতঙ্কে পর্তুগাল শিবিরে অস্বস্তি

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্তুগাল শিবিরে তৈরি হয়েছে অস্বস্তিকর...
spot_img

আরও পড়ুন

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে ধীরে তাদের ধারণক্ষমতা হারাচ্ছে। নদী থেকে আসা পলি, বালি ও ছোট ছোট পাথর জমে জলাশয়ের...
spot_img