Tuesday, March 24, 2026
30 C
Dhaka

খালি পেটে লেবু পানি কারা খাবেন না

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হালকা গরম পানিতে লেবু পানি পান করার অভ্যাস অনেকেরই রয়েছে। কেউ মনে করেন এতে শরীর সুস্থ থাকে, আবার কারও ধারণা এতে অ্যাসিডিটির সমস্যা বাড়তে পারে। এই অভ্যাস আদৌ স্বাস্থ্যসম্মত কি না, তা নিয়ে নানা মত রয়েছে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের তথ্য অনুযায়ী, নিয়মিত লেবু পানি পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং নানা ধরনের অসুখ থেকে শরীর সুরক্ষিত থাকে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবুতে থাকা উচ্চমাত্রার ভিটামিন সি ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে সহায়ক। এতে থাকা পটাশিয়াম স্নায়ুর কার্যক্ষমতা ঠিক রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি শরীরের অম্লতার ভারসাম্য বজায় রাখতেও লেবু পানি ভূমিকা রাখে। নিয়মিত লেবু পানি পান করলে শরীর থেকে টক্সিন ও বর্জ্য পদার্থ বের হয়ে যায়, প্রস্রাবের কার্যকারিতা উন্নত হয় এবং ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকে।

লেবু পানি দাঁতের ক্যাভিটি, দাঁতের ব্যথা ও মাড়ির সমস্যার ঝুঁকি কমাতেও সহায়ক হতে পারে। হজম শক্তি বাড়াতে এবং পেটের নানা সমস্যা দূর করতেও লেবু পানির উপকারিতা রয়েছে বলে জানানো হয়েছে। খালি পেটে নিয়মিত লেবু পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় থাকে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ভুল সময়ে বা ভুলভাবে লেবু পানি পান করলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। যাদের অ্যাসিডিটি, আলসার বা দাঁতের এনামেলের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে খালি পেটে লেবু পানি খাওয়া অনুপযুক্ত। মুখে ঘা থাকলেও লেবু পানি সমস্যা বাড়াতে পারে।

সবসময় হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। পান করার সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ না করা, দিনে একবারের বেশি লেবু পানি না খাওয়া এবং স্ট্র ব্যবহার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের...

তাড়াহুড়ো নয়, ধৈর্যেই মিলবে সফলতা

আধুনিক জীবনে দ্রুত ফল পাওয়ার আকাঙ্ক্ষা মানুষের স্বাভাবিক প্রবণতায়...

ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে করণীয় কী

ঈদের ছুটিতে বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন নগরবাসী।...

ঈদে স্মার্ট উপহার, গ্যাজেটেই বাড়ুক আনন্দ

ঈদ আনন্দের উৎসব, আর এই বিশেষ দিনে প্রিয়জনকে উপহার...

সমাজে শান্তি আনতে যে পাঁচ নীতি জরুরি

সমাজে ভয়ভীতি ও অনাস্থা তৈরি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হয়।...

ঈদে ভ্রমণে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর উপায়

ঈদ উপলক্ষে রাজধানী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন লাখো...

হোয়াটসঅ্যাপে আসছে আরও ব্যক্তিগত শেয়ারিং অপশন

মেসেজিং অ্যাপের গণ্ডি ছাড়িয়ে হোয়াটসঅ্যাপ এখন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের...

জান্নাত লাভে ভালো আচরণের ভূমিকা

পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে প্রবেশ করা...

ঝড়ের সতর্কবার্তা: রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যা...

বিএনসিসি দিবস উদযাপনে নানা আয়োজন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত...

ঘরেই তৈরি করুন সিলেটের ঐতিহ্যবাহী বিরিয়ানি

ঈদের দিন আবহাওয়ায় বৃষ্টির সম্ভাবনা থাকায় অনেকেই ঘরে বসেই...
spot_img

আরও পড়ুন

লিঙ্কে ক্লিক করলেই চ্যাট, হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে অ্যাকাউন্ট ছাড়াই অন্যদের সঙ্গে চ্যাট করা সম্ভব হবে। ‘গেস্ট চ্যাটস’...

মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য কী

মুসলিম উম্মাহ একটি সুসংগঠিত ও আদর্শভিত্তিক সমাজব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। নবী-রাসুলদের মাধ্যমে মানবজাতিকে একটি সুশৃঙ্খল জাতিতে রূপ দেওয়ার যে লক্ষ্য নির্ধারিত হয়েছে, তার চূড়ান্ত...

জিন্সের ছোট পকেট কেন, জানুন ইতিহাস

জিন্স প্যান্টের সামনে বড় পকেটের ওপরে ছোট একটি পকেট অনেকেই লক্ষ্য করেছেন। আকারে ছোট হওয়ায় এতে সাধারণত খুচরা টাকা বা ছোটখাটো জিনিস রাখা হয়।...

ইনস্টাগ্রাম চ্যাটে বদল, গোপনীয়তা নিয়ে প্রশ্ন

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তাদের মেসেজিং সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আগামী ৮ মে থেকে প্ল্যাটফর্মটির চ্যাটে ডিফল্টভাবে চালু থাকা এন্ড-টু-এন্ড এনক্রিপশন আর...
spot_img