Friday, July 10, 2026
26.6 C
Dhaka
No menu items!

কেন নিজের গড়া টেনিস সংগঠন ছাড়লেন জোকোভিচ

পেশাদার টেনিস খেলোয়াড়দের সংগঠন প্রফেশনাল টেনিস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোভাক জোকোভিচ। সংগঠনের স্বচ্ছতা, শাসনব্যবস্থা ও পরিচালন পদ্ধতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব টেনিসের অন্যতম সেরা তারকা। নিজের তৈরি সংগঠন ছেড়ে দেওয়ার ঘটনায় টেনিস অঙ্গনে নানা আলোচনা তৈরি হয়েছে।

সার্বিয়ার ২৪বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা ২০২১ সালে কানাডিয়ান টেনিস খেলোয়াড় ভাসেক পসপিসিলের সঙ্গে যৌথভাবে পিটিপিএ প্রতিষ্ঠা করেন। খেলোয়াড়দের অধিকার রক্ষা, আয় ও সুযোগ-সুবিধা নিয়ে স্বাধীন ও শক্তিশালী কণ্ঠ তৈরি করাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য। এটিপি ও ডব্লিউটিএর বাইরে গিয়ে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করার উদ্দেশ্যে গঠিত হয় পিটিপিএ।

তবে রোববার (৪ জানুয়ারি) নাটকীয়ভাবে সেই সংগঠন থেকেই সরে যাওয়ার সিদ্ধান্ত নেন জোকোভিচ। তিনি জানান, সংগঠনের বর্তমান কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে তার মূল্যবোধের দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে স্বচ্ছতা ও পরিচালন কাঠামো নিয়ে তার আপত্তির বিষয়টি সামনে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জোকোভিচ জানান, আপাতত সংগঠনিক দায়িত্ব থেকে সরে এসে খেলায় ও পরিবারে মনোযোগ দিতে চান তিনি। তিনি বলেন, ‘পিটিপিএ প্রতিষ্ঠার সময় খেলোয়াড়দের অধিকার আদায়ে যে স্বপ্ন দেখেছিলাম তার জন্য আমি গর্বিত। তবে এটা স্পষ্ট হয়েছে যে, আমার মূল্যবোধ এবং কর্মপদ্ধতি এখন আর সংগঠনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আমার সব মনোযোগ কেবল টেনিস আর পরিবারকে ঘিরেই থাকবে।’

সম্প্রতি এটিপি ও ডব্লিউটিএসহ বিভিন্ন টেনিস সংস্থার বিরুদ্ধে পিটিপিএ যে মামলা করেছে, সেসব মামলার কৌশল ও দৃষ্টিভঙ্গি নিয়েও জোকোভিচের ভিন্নমত ছিল বলে জানা গেছে। সংগঠনের আইনি লড়াইয়ের কিছু দিকের সঙ্গে তিনি একমত ছিলেন না। বিশ্লেষকদের মতে, এই মতপার্থক্যই শেষ পর্যন্ত তাকে নিজের গড়া সংগঠন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।

সূত্র: সংশ্লিষ্ট সূত্র

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img