Wednesday, January 21, 2026
17 C
Dhaka

রাতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি রিয়াল ও বার্সা— কখন, কোথায় এবং কীভাবে দেখবেন?

ফুটবলপ্রেমীদের জন্য আজ রাতটি হতে যাচ্ছে চরম উত্তেজনাপূর্ণ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এল ক্লাসিকোর এই মহারণে বার্সেলোনা নামছে রেকর্ড ১৬তম শিরোপার লক্ষ্যে, আর রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ১৪তমবারের মতো ট্রফি জয়ের। শিরোপার এই লড়াই ঘিরে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের আগ্রহ তুঙ্গে।

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত ১টায়। বাংলাদেশ ও ভারতে কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে না। তবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও স্মার্ট টিভিতে সরাসরি ম্যাচটি দেখা যাবে।

ইউরোপের দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন সম্প্রচার মাধ্যম রয়েছে। যুক্তরাজ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় TNT Sports ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। স্পেনে স্থানীয় সময় রাত ৮টায় Movistar-এর পর্দায় দেখা যাবে এল ক্লাসিকো। একই সময়ে ফ্রান্সে L’Équipe, ইতালিতে Cronache, নেদারল্যান্ডসে Ziggo এবং জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে Sportdigital-এর মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে। তুরস্কে স্থানীয় সময় রাত ১০টায় ম্যাচটি সম্প্রচার করবে TRT।

আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় সকাল ১১টায় এবং নিউ ইয়র্কে দুপুর ২টায় ESPN চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচটি। কানাডার ভ্যানকুভারে সকাল ১১টায় ও মন্ট্রিলে দুপুর ২টায় একই চ্যানেলে ম্যাচটি সম্প্রচার হবে। ব্রাজিলে স্থানীয় সময় বিকেল ৪টায় ESPN-এর পর্দায় দেখা যাবে এই ফাইনাল। আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার বিভিন্ন দেশে Flow Sports, Flow TV, WIN, SERVISKY, AMERICA TV ও MERIDIANO TV ম্যাচটি সম্প্রচার করবে।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলেও রয়েছে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা। উত্তর আফ্রিকার দেশগুলোতে Thmanyah-এর মাধ্যমে ম্যাচটি দেখা যাবে। সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, ঘানা, ক্যামেরন ও জাম্বিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে Startimes World Football ও SPORTY চ্যানেলে সম্প্রচার হবে। আরব দেশগুলো ও ইরানেও Thmanyah ম্যাচটি দেখাবে।

এশিয়ার বিভিন্ন দেশে চীন, কোরিয়া ও জাপানে স্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচটি উপভোগ করা যাবে।

টানা চতুর্থবারের মতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাতালানদের সামনে রেকর্ড গড়ার হাতছানি, আর লস ব্লাঙ্কোদের লক্ষ্য শিরোপার সংখ্যা বাড়ানো। মর্যাদার এল ক্লাসিকোতে শেষ হাসি কার মুখে ফুটবে, সেই অপেক্ষায় প্রহর গুনছে পুরো ফুটবল বিশ্ব।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ...

দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ: ধর্ম উপদেষ্টা

দেশে দীর্ঘদিন পর প্রথমবারের মতো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ...

‘বোনাস ফসলে’ সরিষা, চাষির মুখে হাসি ও ভোজ্যতেলের সংকট কাটার আশা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় সরিষার চাষ দিন দিন বাড়ছে। পতিত...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক...

রুপার বাজারেও নতুন রেকর্ড, দেশে আজ থেকে বিক্রি হবে যে দামে

স্বর্ণের দামের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে...

ভেজা চুলে বসা কেন বিপজ্জনক?

ছোটবেলা থেকে আমরা প্রায় সবাই শুনে এসেছি— “ভেজা চুল...

বয়কটের মুখে বেলজিয়ামে ‘ইসরাইলি’ রেস্তোরাঁ চেইন বন্ধ

বেলজিয়ামে দীর্ঘদিনের আর্থিক সংকট ও বয়কটের চাপের মুখে নিজেদের...

সেই সিরিয়াল কিলার সম্রাটের আসল পরিচয় প্রকাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় আলোচিত সিরিয়াল...

প্রতিকূলতার মধ্যেও বিশ্বে বাংলাদেশের ভালো ভাবমূর্তি রয়েছে: অর্থ উপদেষ্টা

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি...

বাণিজ্য মেলায় ক্রেতাদের নজর কাড়ছে পাট পণ্য

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে...

দেব-শুভশ্রীর সিনেমায় অনির্বাণের চমক

কলকাতার টালিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের দ্বন্দ্বের কারণে সম্প্রতি বেশ...
spot_img

আরও পড়ুন

শাবান মাসেই হোক রমজানের প্রস্তুতি

রমজানুল মোবারক মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য মৌসুম। তবে এই মহিমান্বিত মাসের পূর্ণ ফজিলত অর্জন করতে হলে আগাম প্রস্তুতি অত্যন্ত...

ঢাবির খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ৯৩ শতাংশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের (খ ইউনিট) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে অংশ...

নতুন অ্যালবাম নিয়ে দীর্ঘ ১৩ বছর পর ফিরছেন বালাম

দেশের জনপ্রিয় গায়ক বালাম দীর্ঘ ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ভক্তদের মাঝে ফেরত এসেছেন। তার এই একক অ্যালবামের নাম ‘মাওলা’, যা জানা গেছে,...

১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২০ জানুয়ারি) ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম আয়োজন করবে। নিলামটি প্রাইসভিত্তিক হবে। এ নিলামে ২০২৫ সালের ১৯...
spot_img