Thursday, September 10, 2026
33 C
Dhaka

মৃতদের জন্য সওয়াব পৌঁছানোর পদ্ধতি

মৃত্যুর পর কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলেই মানুষের পরবর্তী জীবনের অবস্থান অনেকটাই নির্ধারিত হয়। যারা কবরের এই ধাপটি সহজে অতিক্রম করতে সক্ষম হন, তাঁদের জন্য আখিরাতের পরবর্তী মঞ্জিলগুলো সহজ ও আরামদায়ক হয়ে ওঠে। আর যারা এখানে শাস্তির মুখোমুখি হন, তাঁদের জন্য পরবর্তী ধাপগুলো আরও কঠিন ও ভয়ংকর হয়।

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, মানুষের মৃত্যুর পর তার নিজস্ব আমল বন্ধ হয়ে যায়। তবে কিছু আমল রয়েছে, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও মৃত ব্যক্তির কাছে পৌঁছাতে পারে। এসব আমলের মাধ্যমে জীবিতরা তাদের মৃত স্বজনদের জন্য উপকারের পথ তৈরি করতে পারেন।

নামাজ
নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। নামাজ আদায় করে মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানো জায়েজ বলে আলেমরা মত দিয়েছেন। ইবনে কুদামা (রহ.) দোয়া, ইস্তিগফার, হজ ও রোজার ঈসালে সওয়াব সংক্রান্ত একাধিক হাদিস উল্লেখ করে বলেন—

وهذه أحاديث صحاح، وفيها دلالة على انتفاع الميت بسائر القرب؛ لأن الصوم والحج والدعاء والاستغفار عبادات بدنية، وقد أوصل الله نفعها إلى الميت، فكذلك ما سواها

এর মাধ্যমে বোঝা যায়, রোজা, হজ, দোয়া ও ইস্তিগফারের মতো শারীরিক ইবাদতের সওয়াব যদি মৃত ব্যক্তির কাছে পৌঁছায়, তবে অন্যান্য নেক আমলের সওয়াবও একইভাবে পৌঁছাবে। আলমুগনী গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

রোজা
রোজা মহান আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য ইবাদত। এটি তাকওয়া অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। হাদিসে বর্ণিত আছে, মানুষের প্রতিটি আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়—কখনো দশ গুণ, কখনো সাতশ গুণ পর্যন্ত। তবে রোজা সম্পর্কে আল্লাহ বলেন, এটি একান্তই আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব। বান্দা আমার সন্তুষ্টির জন্য পানাহার ও সহবাস থেকে বিরত থাকে।

হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

কেউ রোজা জিম্মায় রেখে মারা গেলে তার অভিভাবক যেন তার পক্ষ থেকে রোজা রাখে। (বুখারি ১৯৫২)

আরেক হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন, এক ব্যক্তি নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, তার মা মারা গেছেন অথচ তাঁর ওপর এক মাসের রোজা বাকি ছিল। তিনি কি সেই রোজা আদায় করতে পারবেন? নবীজি উত্তরে বলেন, হাঁ। আল্লাহর ঋণই অধিকতর পরিশোধযোগ্য। (বুখারি ১৯৫৩)

কোরআন তেলাওয়াত
পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য পূর্ণাঙ্গ পথনির্দেশনা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয় এবং ঈমান দৃঢ় হয়। হজরত মাকিল ইবনে ইয়াসার (রা.) থেকে বর্ণিত, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—

তোমরা তোমাদের মাইয়িতের জন্য সুরা ইয়াসিন পাঠ করো। (আবু দাউদ ৩১২১)

আরেক বর্ণনায় হজরত আবদুর রহমান ইবনে আলা ইবনে লাজলাজ বলেন, তাঁর পিতা সন্তানদের উদ্দেশে বলেছেন—

আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে কবরে রাখবে এবং بسم الله وعلى سنة رسول الله বলে সুন্দরভাবে মাটি বিছিয়ে দেবে। তারপর আমার মাথার কাছে সুরা বাকারার শুরু ও শেষাংশ পাঠ করবে। আমি ইবনে উমর (রা.)–কে এটি পছন্দ করতে দেখেছি।

এসব আমলের মাধ্যমে জীবিতরা মৃত স্বজনদের জন্য সওয়াব পৌঁছাতে পারেন এবং তাদের আখিরাতের পথ সহজ করার চেষ্টা করতে পারেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img