Saturday, June 13, 2026
30.4 C
Dhaka

ভেনেজুয়েলার মাচাদো দেশে ফেরার ঘোষণা, ট্রাম্পকে নোবেল পুরস্কার ভাগ করার ইচ্ছা

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নিয়োগেরও সমালোচনা করেছেন।

গত শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সস্ত্রীক তুলে নিয়ে যাওয়ার ঘটনার পর এটি মাচাদোর প্রথম প্রকাশ্য বক্তব্য। গত মাসে তিনি গোপনভাবে ভেনেজুয়েলা ছেড়েছিলেন।

অজ্ঞাত একটি স্থান থেকে সোমবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছি।’ তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের নিয়োগ সরাসরি প্রত্যাখ্যান করেন। মাচাদো বলেন, ‘তিনি নিপীড়ন, নির্যাতন, দুর্নীতি ও মাদক পাচারের প্রধান স্থপতিদের একজন।’

রদ্রিগেজ, যিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন, দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। মাচাদো বলেন, ভেনেজুয়েলার জনগণ রদ্রিগেজকে প্রত্যাখ্যান করছেন এবং ভোটাররা বিরোধীদের পক্ষে ছিলেন। তিনি আরও বলেন, ‘স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন হলে, আমরা ৯০ শতাংশের বেশি ভোট পাব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

মাচাদো বলেন, তিনি গত বছর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন এবং এই পুরস্কার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করতে চান। সিএনএনের খবরে বলা হয়েছে, মাচাদো যখন তৎক্ষণাৎ ট্রাম্পকে পুরস্কার দেননি, তখন ট্রাম্প তাঁর ওপর রাগান্বিত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মাচাদোকে নিয়ে বলেন, ‘দেশের ভেতরে তাঁর পক্ষে জনসমর্থন নেই অথবা দেশের ভেতরে সম্মান নেই। তিনি খুবই দারুণ একজন নারী। কিন্তু দেশে কেউ তাঁকে শ্রদ্ধা করেন না।’

ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, মাচাদো ট্রাম্পকে পুরস্কার না দিয়ে নিজে গ্রহণ করায় ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। ফক্স নিউজকে মাচাদো স্বীকার করেছেন, অক্টোবরের পর থেকে তিনি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আর যোগাযোগ করেননি। মাচাদো বলেন, ‘তবে আমি অবশ্যই ব্যক্তিগতভাবে তাঁকে এটি বলতে পারলে খুশি হব। আমরা ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস করি এবং নিশ্চিতভাবেই তাঁকে এটি দিতে চাই।’

সূত্র: ফক্স নিউজ, ওয়াশিংটন পোস্ট, সিএনএন

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার...

৫৩০০ বছরের পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের অস্তিত্ব

প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে আল্পস পর্বতমালার একটি...

বিশ্বকাপে নতুন ইতিহাস লিখলেন মেক্সিকোর ১৭ বছরের মোরা

বদলি হিসেবে মাঠে নেমেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নিজের নাম...

সুন্নতে মুআক্কাদা নামাজ ছুটে গেলে কাজা আদায় করতে হবে কি?

অসুস্থতা, ঘুম, ভুলে যাওয়া বা অন্য কোনো কারণে নামাজ...

পিরিয়ড বন্ধ রাখতে ওষুধ খাওয়া কতটা নিরাপদ?

গুরুত্বপূর্ণ ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠান, উৎসব বা বিশেষ কোনো পরিকল্পনার...

ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায় কোটি কোটি বিশেষ মশা ছাড়তে চায় গুগল

ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে...

কোরআন-সুন্নাহর আলোকে ইসলামের মৌলিক লক্ষ্য কী

ইসলামকে মুসলমানদের বিশ্বাস অনুযায়ী মানবজাতির জন্য আল্লাহর মনোনীত পূর্ণাঙ্গ...

দুর্যোগ মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব

সম্ভাব্য বড় ধরনের ভূমিকম্প ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি...

মানিব্যাগে এই ৫ জিনিস রাখলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে পারেন

মানিব্যাগ সাধারণত অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য ব্যবহার...
spot_img

আরও পড়ুন

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব বিধানের গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে অনেক মুসল্লির মনে প্রশ্ন জাগে, ঠোঁট না নেড়ে বা শুধু...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন ঘটে। এসব পরিবর্তনের মধ্যে হঠাৎ মুখের একপাশ বেঁকে যাওয়া বা অবশ হয়ে পড়া অনেকের জন্য...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান প্রধানকে কুমিল্লার লাকসাম থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে গুরুতর...
spot_img