Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস, বৃত্তির নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেধা বৃত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার পর একাধিক শিক্ষার্থী এই প্রতারণার শিকার হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী, প্রতারকরা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম ব্যাচ থেকে ৫৪তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের নাম, বিভাগ ও বর্ষ, বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া ব্যক্তিগত তথ্য এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ সম্পর্কে অবগত ছিল। এসব তথ্যের ভিত্তিতে তারা অভিভাবকদের মোবাইল ফোনে যোগাযোগ করে বৃত্তি অনুমোদনের কথা জানায়। পরে মোবাইল নম্বর ও ই-মেইলে ওটিপি পাঠানোর কথা বলে সেই ওটিপি শেয়ার করতে অনুরোধ করে। শিক্ষার্থী ওটিপি জানিয়ে দিলে প্রতারকরা ওই কোড ব্যবহার করে বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে টাকা তুলে নেয়।

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ফুতি রায় বলেন, “গত ২০ তারিখ শনিবার রাত আনুমানিক ৯টার পর দুটি নম্বর থেকে ফোন করে একটি প্রতারক চক্র আমাকে জানায়। আমি নাকি একটি বোর্ড বৃত্তি পেয়েছি, যার পরিমাণ প্রায় ১৮ হাজার টাকা। অথচ বাস্তবে আমি কোনো বোর্ড বৃত্তির আওতায় ছিলাম না। তারা দাবি করে, আগের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাচ্ছে না, তাই দ্রুত প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর অথবা এটিএম কার্ডের ১৬-ডিজিট নম্বর দিতে হবে, নইলে ওই রাতেই টাকা বাতিল হয়ে যাবে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় আমি বুঝতে পারি এটি একটি প্রতারণা এবং সঙ্গে সঙ্গে নম্বর দুটি ব্লক করে দিই। ব্লক করার পরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল আসতে থাকে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রতারকরা আমার নাম, বিভাগ, ব্যাচ, মায়ের নাম, নমিনি সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর এমনকি জাতীয় পরিচয়পত্র নম্বরসহ অত্যন্ত সংবেদনশীল ব্যক্তিগত তথ্য জানত। এতে স্পষ্ট বোঝা যায়, কোথাও থেকে বড় পরিসরে শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আবিদ জানান, “গতকাল দুপুরে আমার বাসায় বাবার নম্বরে কল দিয়ে প্রতারক চক্র আমার নাম থেকে শুরু করে এনআইডি নম্বরসহ সব তথ্য বলে। তারা জানায়, বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া আমার ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির টাকাটি যাচ্ছে না। তারা ডাচ-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবি ব্যাংক অথবা ডেবিট কার্ডের নম্বর চায় এবং গতকালের মধ্যে অ্যাকাউন্ট নম্বর না দিলে টাকা পাব না বলে জানায়। পরে বাবা আমার মামার ডেবিট কার্ডের নম্বর দিলে চক্রটি ই-মেইলে ওটিপি কোড পাঠায় এবং কার্ডে থাকা চার হাজার টাকা তাদের অ্যাকাউন্টে সরিয়ে নেয়।”

এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকের ধারণা, বিশ্ববিদ্যালয়ের কোনো অনলাইন আবেদন ফর্ম, বৃত্তি সংক্রান্ত তথ্যপত্র, অভ্যন্তরীণ ডেটাবেইস অথবা বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা অগ্রণী ব্যাংক শাখা থেকেই এসব তথ্য ফাঁস হয়ে থাকতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ম্যানেজার আব্দুর রহমান বলেন, “ব্যাংক থেকে তথ্য ফাঁস হওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী প্রতারক চক্রটির কাছে একজন শিক্ষার্থীর যেসব তথ্য আছে, তার সম্পূর্ণ তথ্য আমাদের কাছেও নেই। তাছাড়া ব্যাংক থেকে তথ্য নিতে হলে ব্যাংকের ওয়েবসাইট হ্যাক করতে হবে, কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (উচ্চশিক্ষা ও বৃত্তি) লুৎফর রহমান আরিফ বলেন, “এটি একটি উদ্বেগজনক বিষয়। আমি এ বিষয়ে এখনো জানি না। তবে শিক্ষার্থীদের অবশ্যই সচেতন থাকতে হবে। আমাদের পক্ষ থেকেও তদন্ত করে দেখা হবে, তথ্য চুরির উৎস কোথায়।”

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...

আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০...

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদ তথ্য জমার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির...

মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয়...

নবায়নযোগ্য জ্বালানিতে কর কমানোর দাবি জোরালো

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর...

শিশু সুরক্ষায় সমন্বিত টাস্কফোর্স গঠনের দাবি

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত...

টেস্টোস্টেরন কমে গেলে শরীরে কী পরিবর্তন হয়

নারীদের মেনোপজ নিয়ে সচেতনতা তুলনামূলক বেশি থাকলেও পুরুষদের বয়সজনিত...

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

দেশের ১৮টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে...

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের...
spot_img

আরও পড়ুন

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন,...

প্রতারণা রোধে হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৫ নতুন নিরাপত্তা সুবিধা

অনলাইনে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হয়ে উঠছে। কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত মানুষের পরিচয় ব্যবহার করে প্রতারকেরা...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শুধু মুখে ক্ষমা প্রার্থনা করলেই তওবা পূর্ণতা পায় না। ইসলামী শিক্ষায়...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক...
spot_img