Thursday, June 18, 2026
35.4 C
Dhaka

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

দুই দলের সেমিফাইনাল নিশ্চিত ছিল আগেই। সে কারণে দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে সেমিফাইনালের আগে হারের স্বাদ নিতে রাজি ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শ্রীলঙ্কাকে ৩৯ রানে হারিয়ে গ্রুপপর্ব শেষ করেছে তারা জয় দিয়েই।

টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সংগ্রহ করে ২২৫ রান। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৮৬ রানেই। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের রানার্সআপ পাকিস্তান। ১৯ ডিসেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল।

বাংলাদেশের হয়ে আবারও দারুণ শুরু এনে দেন ওপেনার জাওয়াদ আবরার। গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৯৬ ও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে অপরাজিত ৭০ করার পর আজ তিনি করেন ৪৯ রান। আরেক ওপেনার রিফাত বেগ করেন ৩৬ রান। ১২.৩ ওভারেই এই দুজন যোগ করেন ৮৪ রান।

তবে ভালো শুরুর পর বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ২৯.৩ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান তোলার পর মাত্র ৬২ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় দলটি। পুরো ৫০ ওভার খেলতে না পেরে ৪৬.৩ ওভারে অলআউট হয়ে যায় আজিজুল হাকিমের দল। শ্রীলঙ্কার হয়ে অফ স্পিনার কাভিজা গামাগে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন।

বল হাতে শুরুতেই দারুণ সাফল্য এনে দেন বাংলাদেশের বোলাররা। ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট তুলে নেন ইকবাল হোসেন ও সামিউন বাসিররা। সেই ধাক্কা আর সামলাতে পারেনি শ্রীলঙ্কা। এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় ১২৬ রানে ৮ উইকেট। নবম উইকেটে আদহাম হিল্মি ও রাসিথা নিমসারা ৫৬ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেন।

শেষ পর্যন্ত এই জুটিই শুধু পরাজয়ের ব্যবধান কমাতে পেরেছে। বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ও শাহরিয়ার আহমেদ নেন ৩টি করে উইকেট। শ্রীলঙ্কা সেমিফাইনালে খেলবে ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৬.৩ ওভারে ২২৫ (জাওয়াদ ৪৯, রিফাত ৩৬; কাভিজা গামাগে ৪/৩৮, ভিরান ২/১৯)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯: ৪৯.১ ওভারে ১৮৬ (চামিকা ৪১, হিল্মি ৩৯; ইকবাল ৩/৩৭, শাহরিয়ার ২/২৭)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩৯ রানে জয়ী

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা...

কোরআনের আলোকে আদর্শ মুমিনের ১০ বৈশিষ্ট্য

ইসলামের দৃষ্টিতে প্রকৃত সফলতা হলো ইহকাল ও পরকালে কল্যাণ...

প্রতি রাতে গরম দুধে মধু মিশিয়ে খেলে শরীরে কী পরিবর্তন হতে পারে

স্বাস্থ্য ভালো রাখতে অনেকেই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট ও পুষ্টিকর...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মশাল মিছিল, ক্ষোভ নদীপাড়ের মানুষের

জাতীয় বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য স্পষ্ট অর্থ বরাদ্দ...

জাতিসংঘে বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসা উন্নয়নের মডেল তুলে ধরল প্রিয়শপ

বাংলাদেশের প্রযুক্তিনির্ভর রিটেইল খাতের একটি উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন...

খানাখন্দে ক্ষতবিক্ষত মাগুরা-শ্রীপুর মহাসড়ক, বাড়ছে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মাগুরা-শ্রীপুর জেলা মহাসড়কের বিভিন্ন অংশ...

২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা, মহররমের চাঁদ দেখা গেছে

দেশের আকাশে ১৪৪৮ হিজরির পবিত্র মহররম মাসের চাঁদ দেখা...

মায়ের হাতের রান্নাই এখনও মেসির সবচেয়ে প্রিয়

বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় ও সফল খেলোয়াড় লিওনেল মেসির...

কর্ড লাইনে কমবে দূরত্ব, তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রাম যাত্রার পরিকল্পনা

ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাত্রার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে...

দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া...

বদর যুদ্ধের নেপথ্যে: রহস্যময় কিছু স্বপ্ন ও তার ব্যাখ্যা

ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ শুধু একটি সামরিক সংঘর্ষ নয়,...
spot_img

আরও পড়ুন

ধামরাইয়ে ডিবি পরিচয়ে ছিনতাই, মহাসড়কে তিন লাখ টাকা লুট

ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-আরিচা মহাসড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে জিম্মি...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, উদ্ধার বিপুল মাদক

ঢাকার সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য...

ঘন ঘন ভুলে যাচ্ছেন? মস্তিষ্ক সচল রাখতে যেসব অভ্যাস জরুরি

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকের স্মৃতিশক্তি কমতে শুরু করে। আবার অতিরিক্ত কাজের চাপ, মানসিক উদ্বেগ বা অনিয়মিত জীবনযাপনের কারণেও ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে পারে।...

তিন প্ল্যাটফর্মে প্রিমিয়াম সুবিধা আনছে মেটা, বাড়ছে সাবস্ক্রিপশন নির্ভর সেবা

ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন প্রিমিয়াম সুবিধা চালুর ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর ফলে জনপ্রিয় এই তিন প্ল্যাটফর্মে কিছু উন্নত ফিচার...
spot_img