Thursday, March 12, 2026
30.6 C
Dhaka

ডেমরায় বউ–শাশুড়িকে কুপিয়ে হত্যাচেষ্টা, স্বামী আটক

রাজধানীর ডেমরায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়ির ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালিয়েছেন সোহাগ মিয়া নামে এক গার্মেন্টস কর্মী। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বামইল এলাকার মাতব্বর গলির ফাতেমার বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

হামলায় সোহাগের স্ত্রী মোরশেদা আক্তারের মাথা, গলা ও বুকে গুরুতর জখম হয়। মোরশেদার চিৎকার শুনে তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে শাশুড়ি শাহিদা আক্তারকেও এলোপাতাড়ি কোপায় সোহাগ। স্থানীয় ভাড়াটিয়ারা দ্রুত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোরশেদার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভুক্তভোগীরা শেরপুরের ঝিনাইগাতী থানার বাতিয়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী–স্ত্রী দুজনই ডেমরার একটি গার্মেন্টসে কাজ করেন। পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিন সেই বিরোধ থেকেই কথা কাটাকাটির এক পর্যায়ে সোহাগ ছুরি নিয়ে হামলায় নামেন।

শাশুড়ির ভাই মফিদুল ইসলাম আকাশ বলেন, বোনকে মারধর করতে দেখে বাধা দিতে গেলে সোহাগ তাকেও ছুরিকাঘাত করে।

ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে মারাত্মকভাবে জখম করেছেন সোহাগ। তাঁর স্ত্রী এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ঘটনাসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সোহাগকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

spot_img

আরও পড়ুন

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর।...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার।...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের...

রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত মুলতবি সংসদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিন তীব্র প্রতিবাদ,...

রমজানে ইফতারে স্বাস্থ্যকর ফলের সালাদ

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ফলের উপস্থিতি প্রায় প্রতিটি...

জুলাই সনদ ইস্যুতে ডেপুটি স্পিকার পদ নেয়নি জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার পদে বিরোধী...

রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে উত্তেজনা, বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে উত্তেজনার...

রাষ্ট্রপতি খুনির সহযোগী, তার বক্তব্য শুনতে পারি না: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতি মো....

এআই প্রযুক্তিতে বড় বিনিয়োগ মেটার

বিশ্বের প্রযুক্তি খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে সামাজিক...

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...
spot_img

আরও পড়ুন

রোজা রেখে সারাদিন ঘুমালে কী হবে

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসে। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগিতে বেশি মনোযোগী হন। কারণ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ...

রমজানে শবে কদরের গুরুত্ব ও ইবাদতের আমল

পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাত হলো শবে কদর। ইসলাম ধর্মে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম হিসেবে বিবেচনা করা হয়। শবে কদর শব্দটি...

কম তেলে রান্না করা খাবার কতটা স্বাস্থ্যকর

রান্নাঘরের আধুনিক যন্ত্রপাতির তালিকায় দ্রুত জনপ্রিয়তা পেয়েছে এয়ার ফ্রায়ার। অনেকেই এটিকে ডিপ ফ্রাইয়ের তুলনায় স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বিবেচনা করেন, কারণ এতে খুব অল্প তেল...

দর্শক সারিতে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় সংসদের দর্শক সারিতে...
spot_img