Saturday, December 13, 2025
17 C
Dhaka

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে জিরো টলারেন্স নিশ্চিত করতে হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার রোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমদানি–রপ্তানি বাণিজ্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ডব্লিউটিও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বুধবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ঢাকার ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ‘ফ্লেমিং ফান্ড লেগাসি ইন বাংলাদেশ: ট্যাকলিং এএমআর থ্রু ওয়ান হেলথ অ্যাপ্রোচ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), বিশেষ করে ক্ষুধা দূরীকরণ বিষয়ক এসডিজি-২ অর্জনে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি অ্যান্টিবায়োটিক ও কীটনাশকের সঠিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করাই অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। সস্তায় পোলট্রি উৎপাদনে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

উপদেষ্টা জানান, ২০২০ সাল থেকে যুক্তরাজ্য সরকারের ফ্লেমিং ফান্ড ওয়ান হেলথ পদ্ধতির মাধ্যমে বাংলাদেশের এএমআর নজরদারি কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে কৃষক, ভেটেরিনারিয়ান ও মাঠ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও দায়িত্বশীল অ্যান্টিমাইক্রোবিয়াল ব্যবহারে সচেতনতা বেড়েছে।

ওয়ান হেলথ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ফরিদা আখতার বলেন, মানুষের স্বাস্থ্য, প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি—সবক্ষেত্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কেউ কেন্দ্রীয় ভূমিকায় নয়, বরং সবাই সমানভাবে অংশগ্রহণ করবে। নিরাপদ খাদ্য, স্বাস্থ্য সচেতনতা এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের নিয়ন্ত্রণ নিশ্চিত করতে তিনি সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্রিটিশ হাইকমিশনের উপ–উন্নয়ন পরিচালক মার্টিন ডসন। ফ্লেমিং ফান্ডের প্রধান সাফল্য উপস্থাপন করেন এফএফসিজিবির টেকনিক্যাল লিড মো. নূরে আলম সিদ্দিকী।

এফএফসিজিবির টিম লিড শাহ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ উপহাইকমিশনার জেমস গোল্ডম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু সুফিয়ান, এফএওর বাংলাদেশ প্রতিনিধি জিয়োকুন শি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. শামীম হায়দার।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

spot_img

আরও পড়ুন

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয়...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে...

২৩ ছক্কার ঝড়, ৮১ বলে এডওয়ার্ডসের ২২৯

অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি লিগে রোমাঞ্চকর এক ইনিংস খেললেন নেদারল্যান্ডস জাতীয়...

টপ চার্টে এআই গান, বিপাকে স্পটিফাই!

সংগীত জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় আরও তীব্র হচ্ছে। মানুষের...

এক ইনিংসে ৭ উইকেট—টি–টোয়েন্টি ক্রিকেটে আলী দাউদের নতুন অধ্যায়

টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কীর্তি গড়লেন বাহরাইনের ডানহাতি পেসার...

হৃদয়–নদীর সুরে নতুন আবেগ ‘তুমিহীনা’

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী নিয়ে এলেন নতুন আবেগঘন...

হাসপাতালে হাদির খোঁজ নিলেন জামায়াত আমির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য...

চাকরি বিধিমালার দাবিতে অচল মেট্রো রেল

দাবি আদায়ে পূর্বঘোষণা অনুযায়ী মেট্রো রেল কর্মীদের সর্বাত্মক কর্মবিরতি...

শিশুশিল্পীর আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান

দেশের আধুনিক ও শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড...

হাসপাতালে সংকটজনক ওসমান হাদি, হামলাকারী শনাক্তে তৎপর পুলিশ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানকেন্দ্রিক প্ল্যাটফর্ম ইনকিলাব...

রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’ রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে সেরার পুরস্কার জিতল

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের...

বাবা হলেন অভিনেতা অপূর্ব

তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি...
spot_img

আরও পড়ুন

গুলির ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তফসিল ঘোষণার ঠিক পরদিন একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে টার্গেট করে...

পাঁচ দশক পরও দাপুটে নায়ক—রজনীর গল্প

সংবাদের মূল অংশভারতের সিনেমায় রজনীকান্ত এমন এক নাম, যার উত্থান যেন রূপকথাকেও হার মানায়। ১৯৭৫ সালের শুক্রবার ( ১৫ আগস্ট) মুক্তি পাওয়া কে বালাচন্দর...

ঐশ্বরিয়ার পর একই কারণে এবার আদালতে সালমান

বলিউড সুপারস্টার সালমান খান এবার আদালতে গেছেন নিজের পরিচয় ও অধিকার রক্ষার দাবিতে। কোনো ফৌজদারি মামলা নয়—এবার তাঁর অভিযোগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার...

কঠিন সময় পেরিয়ে রাজ নিধুমুরুর সঙ্গে নতুন জীবনে সামান্থা

টলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা চলছে। কয়েক দিন আগেই নির্মাতা রাজ নিধুমুরুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে...
spot_img