Tuesday, December 16, 2025
26 C
Dhaka

ট্রাইব্যুনালে ডেকে আনার পর ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব নিতে সম্মত হয়ে পরে সরে দাঁড়ানোর বিষয়ে ব্যাখ্যা দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আজ বুধবার ট্রাইব্যুনাল–১–এ অভিযোগ গঠনের শুনানির সময় তাঁকে ডেকে পাঠায় আদালত। হাজির হয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের ধমকের মুখেও পড়তে হয় তাঁকে।

শেখ হাসিনা, সেনা কর্মকর্তাসহ ১৭ জনকে আসামি করে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানিতে এ ঘটনা ঘটে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের এই বেঞ্চে আরও ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।

২৩ নভেম্বর এই মামলায় পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছিল ট্রাইব্যুনাল। প্রথমদিকে তিনি দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করলেও পরে রেজিস্ট্রারের অফিসে চিঠি দিয়ে জানান, তিনি আর দায়িত্ব পালন করতে চান না। শুনানিতে উপস্থিত না থাকায় আজ আদালত তাঁর অবস্থান জানতে চান এবং তাঁকে হাজির করতে নির্দেশ দেন।

হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার পর জেড আই খান পান্না জানান, শরীর ভালো নেই এবং শারীরিক অসুস্থতার কারণেই তিনি মামলা থেকে সরে দাঁড়াতে চান। পাশাপাশি দাবি করেন, শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোয় তাঁর অনুসারী এবং প্রসিকিউশন উভয় দিক থেকেই চাপ ও আক্রমণের মুখে পড়তে হয়েছে। নিজেকে “স্যান্ডউইচ অবস্থায়” পড়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

শুনানির সময় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা আদালতের প্রতি শ্রদ্ধাশীল নন—এ যুক্তিতে পান্না মামলা লড়তে না চাওয়া আদালত অবমাননার শামিল। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের মামলায় দাঁড়াতে আগ্রহী হলেও শেখ হাসিনার পক্ষে দাঁড়াতে চান না—এ অবস্থান আদালত কীভাবে দেখবে।

ট্রাইব্যুনাল বলেন, একজন আইনজীবী ক্লায়েন্টের মতামতের ভিত্তিতে আদালতের আদেশ অমান্য করতে পারেন না। আদালত ও সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখানো প্রত্যেকের দায়িত্ব। রাজনৈতিক বক্তব্য আদালতে গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করে বেঞ্চ।

শেষ পর্যন্ত ক্ষমা প্রার্থনার পর গুমের দুটি মামলায় জেড আই খান পান্নার স্থলে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেয় ট্রাইব্যুনাল। তিনি এর আগেও জুলাই হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন—যে মামলায় ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল।

spot_img

আরও পড়ুন

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত...

বিজয় দিবসে সাময়িক বন্ধ মেট্রো রেল

মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে...

ক্যাপিটল দাঙ্গা তথ্যচিত্র ঘিরে বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি...

ভরিতে বাড়ল সোনার দাম, নতুন দর ঘোষণা

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি...

প্রিমিয়ার লিগে আট গোলের শ্বাসরুদ্ধকর লড়াই

ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের এক রুদ্ধশ্বাস ম্যাচে আট গোলের...

বিজয় দিবসে জাতির প্রতি তারেক রহমানের বার্তা

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা...

বিজয় দিবস ও নির্বাচন নিয়ে মির্জা আব্বাসের মন্তব্য

গোলাম আযমকে জাতির শীর্ষ সন্তান বলা হলে বীর মুক্তিযোদ্ধাদের...

নোরা ফাতেহি কণার নতুন গানে মন জয় করলেন

সংগীতশিল্পী কণার নতুন গান ‘মেহেন্দি’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরই...

রাষ্ট্রীয় দায়িত্বে দায়িত্বপূর্ণ আচরণের আহ্বান জামায়াত আমিরের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

আফগানদের পর নেপালকেও হারিয়ে গ্রুপে অনূর্ধ্ব-১৯ টাইগারদের জয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। আফগানিস্তানকে...

পে স্কেল বাস্তবায়নে অনিশ্চয়তা, বাড়ছে কর্মচারীদের ক্ষোভ

নতুন পে স্কেল চালুর দাবিতে সরকারি চাকরিজীবীদের বেঁধে দেওয়া...
spot_img

আরও পড়ুন

বিজয় দিবসে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং...

দিনব্যাপী নানা কর্মসূচিতে চবিতে ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক ভাস্কর্যে শহীদদের স্মরণে লাল ব্যাজ ধারণ ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক...

নাজিরপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ১৬...

আজকের বৈদেশিক মুদ্রার দর

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা...
spot_img